দীর্ঘ ২ মাস, কেমন আছেন বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া?

৭ অক্টোবর ২০২৩ ১১:৫৭ এএম
বজ্রশক্তি ডেস্ক

বজ্রশক্তি ডেস্ক:

দীর্ঘ দুই মাস ধরে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া। এই সময়ের মধ্যে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তিনবার সিসিইউতে নেওয়া হয়েছিল। বর্তমানে কেবিনে চিকিৎসা চললেও সাবেক এই প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি নেই। যে কারণে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নিতে পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে আবেদন করা হয়েছিল। দলের পক্ষ থেকেও প্রতিনিয়ত তাকে বিদেশে পাঠাতে বারবার আহ্বান জানানো হচ্ছে।

চিকিৎসকরা বলছেন, খালেদা জিয়া লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার পাশাপাশি কিডনি সমস্যায় ভুগছেন। তার হার্টের তিনটি ব্লকের মধ্যে একটিতে রিং পরানো হয়েছে।  বিভিন্ন সময়ে তার পেটে পানি জমে যায়। তখন তাকে সিসিইউতে নেওয়ার প্রয়োজন পড়ে। এছাড়া আর্থাইটিস, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, দাঁত-চোখের প্রদাহ, হৃদরোগসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন তিনি। যে কারণে দেশে খালেদা জিয়ার সম্পূর্ণ চিকিৎসা দেওয়া সম্ভব নয়। তবে যেহেতু তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়া সম্ভব হচ্ছে না, তাই দেশে জোড়া-তালি দিয়ে তার চিকিৎসা চালিয়ে নেওয়া হচ্ছে। যখন যে রোগ দেখা দিচ্ছে, ওষুধ দিয়ে সেটা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা হচ্ছে। ফলে এই অবস্থা থেকে উন্নতি করে খালেদা জিয়া কবে হাসপাতাল থেকে আবার বাসায় ফিরে আসবেন তা বলা সম্ভব নয়।

আরও পড়ুন

ত্রয়োদশ জাতীয় নির্বাচন: ২৩৭ আসনে বিএনপির প্রার্থী যারা

ত্রয়োদশ জাতীয় নির্বাচন: ২৩৭ আসনে বিএনপির প্রার্থী যারা

জানা গেছে, গত ৯ আগস্ট খালেদা জিয়া হাসপাতালে ভর্তি হওয়ার কয়েকদিন পর লন্ডন থেকে দেশে আসেন তার প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দ শর্মিলা রহমান সিঁথি। বর্তমানে প্রতিদিন নিয়ম করে বড় একটা সময় হাসপাতালে শাশুড়িকে সময় দিচ্ছেন তিনি।  

দেশে যে ম্যাডামের চিকিৎসা সম্ভব না এটা চিকিৎসকরা বারবার বলেছেন। এখন যেটা হচ্ছে, তা হলো জোড়া-তালি চিকিৎসা। কার্যকরী চিকিৎসা হচ্ছে না। অর্থাৎ ওনার যখন যে সমস্যা হচ্ছে, ওষুধ দিয়ে সেটার সমাধান করা হচ্ছে
বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম
খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. জাহিদ হোসেন ঢাকা পোস্টকে বলেন, ম্যাডামের অবস্থা ভালো নয়। মেডিকেল বোর্ড তাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখেছে।

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, দেশে যে ম্যাডামের চিকিৎসা সম্ভব না এটা চিকিৎসকরা বারবার বলেছেন। এখন যেটা হচ্ছে, তা হলো জোড়া-তালি চিকিৎসা। কার্যকরী চিকিৎসা হচ্ছে না। অর্থাৎ ওনার যখন যে সমস্যা হচ্ছে, ওষুধ দিয়ে সেটার সমাধান করা হচ্ছে।

তিনি আরও বলেন, ম্যাডাম শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ হলেও মনোবল খুব দৃঢ়। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো এরইমধ্যে জানিয়েছেন, তিনি (খালেদা জিয়া) শর্তসাপেক্ষে বিদেশ যাবেন না। অর্থাৎ তিনি আপসহীন নীতিতে অটল আছেন।  

শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে খালেদা জিয়ার চিকিৎসা হবে এটা কীভাবে আশা করেন। এখন দেশে যতটুকু চিকিৎসা সম্ভব সেটুকু করতে হবে। মরতে তো সবাইকে হবে। কেউ আগে মরব, কেউ পরে। কিন্তু মরণতো আর শেখ হাসিনার হাতে নেই।

বিএনপির চেয়ারপার্সনের একান্ত সচিব এবি এম আব্দুস সাত্তার ঢাকা পোস্টকে বলেন, ম্যাডামের অবস্থা ভালো না। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছেন। হাসপাতালে ম্যাডামের পাশে আছেন ছোট ছেলের স্ত্রী সৈয়দ শর্মিলা রহমান সিঁথি। তিনি ম্যাডামের দেখভাল করেন।  

বিএনপির নেতারা বলছেন, সরকার নিজ থেকে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাবে না, এটা এখন পরিষ্কার হয়ে গেছে। খালেদা জিয়া নিজেও কোনো সমঝোতার মাধ্যমে বিদেশ যেতে চান না। তাকে এখন বিদেশ পাঠাতে হলে মাঠে রাজনৈতিক কর্মসূচি পালনের পাশাপাশি দেশে-বিদেশে জনমত গঠন করতে হবে। দল থেকে সেই পরিকল্পনা নেওয়া হয়েছে। আর পরিবার তাদের মতো চেষ্টা চালিয়ে যাবে। ৪০১ ধারা অনুযায়ী ম্যাডামকে বিদেশে পাঠানো সম্ভব নয় বলে পরিবারের আবেদন খারিজ করে দিয়েছে সরকার। ফলে এখন পরিবার তার মুক্তি ও চিকিৎসা নিয়ে কোন প্রক্রিয়ায় এগোবে সেটা তারাই ভালো বলতে পারবে। তবে, তারা দল থেকে কোনো সহযোগিতা চাইলে আমরা করব।    

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ঢাকা পোস্টকে বলেন, শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে খালেদা জিয়ার চিকিৎসা হবে এটা কীভাবে আশা করেন। এখন দেশে যতটুকু চিকিৎসা সম্ভব সেটুকু করতে হবে। মরতে তো সবাইকে হবে। কেউ আগে মরব, কেউ পরে। কিন্তু মরণতো আর শেখ হাসিনার হাতে নেই।  

খালেদা জিয়ার চিকিৎসা ও মুক্তি নিয়ে বিএনপির করণীয় প্রশ্নে গয়েশ্বর চন্দ্র বলেন, যেটা করা দরকার সেটা তো করছি। আমরা তো আর কাউকে খুন করতে পারব না।  গণতান্ত্রিক প্রক্রিয়ায় যা করা দরকার তাই করছি।  

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির স্থায়ী কমিটির এক নেতা বলেন, সরকারপ্রধান যে খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার জন্য অনুমতি দেবে না, এটা সবাই বুঝে ফেলেছে। এখন যদি কোনো সমাধান হয় মূলত রাস্তায় হতে পারে। পাশাপাশি কূটনৈতিক দিক থেকেও খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ পাঠাতে সরকারের ওপর চাপ সৃষ্টির একটা পরিকল্পনা রয়েছে।

এই নেতা আরও বলেন, মাঝখানে শুনেছি সরকারের একজন মন্ত্রী বিএনপির মহাসচিবের সঙ্গে কথা বলেছেন। কিন্তু কি কথা বলেছেন বা কি বিষয়ে কথা হয়েছে তা জানি না। এটা নিয়ে স্থায়ী কমিটিতেও আলোচনা হয়নি। 

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা
রিয়াদুল হাসান গৌড়ের রাজ দরবারে চাচা কুতুব খানের মধ্যস্থতায় দীর্ঘ দাসত্ব থেকে মুক্তি পেয়ে সুলতান তাজ খান কররানির মুখোমুখি দাঁড়িয়ে আছেন যুবক ঈসা খাঁ ও ইসমাইল…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!
শাহাদৎ হোসেন:বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির প্রাণভোমরা হলো এই মাটির কৃষক। কৃষকদের আমরা বলি, সব সাধকের বড় সাধক। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তারা যে ফসল ফলায়,…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ