প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   ব্রিটিশদের তৈরী মাদ্রাসা শিক্ষাব্যবস্থার বিষফল

ব্রিটিশদের তৈরী মাদ্রাসা শিক্ষাব্যবস্থার বিষফল

২৫ এপ্রিল ২০২৩ ০২:২৫ পিএম
বজ্রশক্তি ডেস্ক

প্রচলিত শিক্ষাব্যবস্থায় মাদ্রাসা বলতেই ধর্মীয় মূল্যবোধ ও নীতি-নৈতিকতার আধারকে বোঝা হয়। মানুষের আত্নিক পরিবর্তন, ধর্মের প্রতি অনুরাগ সৃষ্টি, তাকওয়াবান ও নীতি নৈতিকতার আদর্শে আদর্শিত মানুষ গড়ে তোলার লক্ষ্য নিয়েই মাদ্রাসা শিক্ষাব্যবস্থা গড়ে উঠেছে। অর্থাৎ মানুষের ধর্মীয় সেন্টিমেন্ট এখানে একটি বড় উপাদান। যা সাধারণ শিক্ষাব্যবস্থার ক্ষেত্রে কাজ করে না। কারণ সাধারণ শিক্ষাব্যবস্থা ধর্মীয় কোন চুক্তি নিয়ে গড়ে উঠেনি। বরং সাধারণ শিক্ষাব্যবস্থার লক্ষ্যই হচ্ছে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রকৌশলী, অর্থনীতিবিদ প্রভৃতি তৈরি করা। এই শিক্ষাব্যবস্থা থেকে যারা বের হয় তারা আস্তিক হয়ে বের হলো নাকি নাস্তিক হয়ে বের হলো সেই বিষয়ের চেয়েও যেটা গুরুত্বপূর্ণ তা হলো জীবন-জীবিকা নির্বাহের জন্য কতটুকু বাস্তব জ্ঞান তারা অর্জন করতে পারলো। এখানে ধর্মীয় মূল্যবোধ ও নীতি নৈতিকতাসম্পন্ন আদর্শ মানুষ সৃষ্টির কোন চুক্তি নেই।

অন্যদিকে মাদ্রাসা শিক্ষাব্যবস্থা অন্যান্য সকল উপাদান বাদ দিয়ে কেবল ধর্মীয় পবিত্রতা, শিক্ষাকে কেন্দ্র করে গড়ে উঠেছে। এজন্য মাদ্রাসা শিক্ষাব্যবস্থাকে ধর্মীয় জ্ঞান, তাকওয়া ও নীতি নৈতিকতার ধারক বাহক মনে করা হয়। যার কারণে আমাদের দেশের ধর্মপ্রাণ জনগোষ্ঠী মাদ্রাসায় তাদের সন্তানদের শিক্ষা দেওয়াকে সওয়াব মনে করে। অনেকে এও মনে করে যে পরিবারের একজন মাদ্রাসায় পড়াশোনা করলে তার উছিলায় পুরো পরিবার জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে। অর্থাৎ দেখা যাচ্ছে মানুষের ধর্মানুভূতির খাতিরে দেশের মাদ্রাসা শিক্ষাব্যবস্থাগুলো টিকে আছে। একারণে মাদ্রাসা শিক্ষাব্যবস্থা থেকে যারা পাশ করে বের হয় তাদের জীবন জীবিকা নির্বাহের জন্য বাস্তবমুখী কোন জ্ঞান না থাকলেও এবং সমাজের ধর্ম প্রাণ মানুষের দয়া-দাক্ষিণ্যের উপর বেঁচে থাকলেও সমাজে তাদের আলাদা গুরুত্ব দেওয়া হয় কেবল ধর্মের খাতিরে। নীতি-নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধের ধারক বাহক হিসেবে সমাজে মূল্যায়ন করা হয় তাদের। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি, মাদ্রাসা শিক্ষাব্যবস্থার এই একমাত্র অবলম্বন অর্থাৎ ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতার বুলি, এই জায়গাতেও তারা ব্যর্থতার প্রমাণ দিয়ে চলেছে। ধর্মীয় লেবাসের আড়ালে লুকিয়ে থাকা তাদের কলুষিত চরিত্র ও বিকৃত মানসিকতা প্রতিনিয়ত আমাদের সামনে আসছে।

ধর্ষণ, হত্যা, গুম, শ্লীলতাহানি, বলাৎকার ইত্যাদি যেন নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাড়িয়েছে মাদ্রাসাগুলোতে। অর্থাৎ এটা পরিষ্কার যে, মানুষের আত্নাকে পরিশুদ্ধ করতে স্কুল-কলেজের পাশাপাশি মাদ্রাসা শিক্ষাব্যবস্থাও ব্যর্থ হয়েছে। লেবাস ধারণ করে সমাজের ধর্মগুরু সেজে যখন তারা নৈতিকতা বিবর্জিত এসব নোংরামি করে তখন তার প্রভাব পড়ে ইসলামের উপর। ফলে অনেকেই ইসলামকে কালিমালিপ্ত করে। মনে করে এটা ইসলামের ব্যর্থতা। কিন্তু তাদের এই ব্যর্থতার মানে ইসলামের ব্যর্থতা মনে করার কোন কারণ নেই। এই ব্যর্থতার দায়ভার তাদের যারা সাধারণ মানুষের ধর্মবিশ্বাসকে কাজে লাগিয়ে ধর্মের অপব্যাখা দিচ্ছে, নিজেদের স্বার্থ হাসিলের জন্য আল্লাহর রসুলের প্রকৃত ইসলামকে ভুলে গিয়ে নিজেদের মনগড়া বিধি বিধান ইসলামের নামে চালিয়ে দিচ্ছে এবং এর প্রাতিষ্ঠানিক রূপ দিতে গিয়ে বিকৃত ইসলামের ফল ভোগ করছে।

আরও পড়ুন

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

আমাদের ভুলে গেলে চলবে না যে, এই মাদ্রাসা শিক্ষাব্যবস্থা ব্রিটিশদের ষড়যন্ত্রের একটি ফসল। একটি জাতিকে সারাজীবনের মতো পঙ্গু করে দেওয়ার জন্য, দাস বানিয়ে ফেলার জন্য কি পৈশাচিক পরিকল্পনা। ব্রিটিশ পন্ডিতরা অনেক গবেষণা করা এই বিকৃত ইসলাম তৈরী করেছিল যেখানে আল্লাহ ও রসুলের প্রকৃত শিক্ষাকে বাদ দিয়ে অর্থাৎ অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদের চেতনাকে বাদ দিয়ে দেওয়া হয় এবং ব্যক্তিগত জীবনের মাসলা মাসায়েল, ফতোয়া, দোয়া-কালাম বিশেষ করে দ্বীনের যে বিষয়গুলো পূর্ব থেকেই বিভিন্ন মাজহাবের-ফকীহদের মধ্যে মতবিরোধ ছিল সেগুলোই ইসলামের নামে শিক্ষা দেওয়া হয় যাতে মাদ্রাসা শিক্ষিতরা তর্ক, বাহাস ও মারামারিতে লিপ্ত থাকে। আল্লাহর রসুলের প্রকৃত ইসলাম ভুলিয়ে দিয়ে ব্রিটিশদের রচিত এই বিকৃত ইসলামটিকে জাতির মন মগজে গেঁথে দিতে বড়লাট লর্ড ওয়ারেন হেস্টিংস ১৭৮০ সনে ভারতের তদানীন্তন রাজধানী কোলকাতায় আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করে। সেখানে নিজেরা অধ্যক্ষ থেকে পর পর ২৬ জন খ্রিষ্টান (প্রথম খ্রিষ্টান অধ্যক্ষ এ.এইচ. স্প্রিঙ্গার এম.এ. এবং শেষ খ্রিষ্টান অধ্যক্ষ এ. এইচ. হার্টি এম.এ.) ১৯২৭ সন পর্যন্ত ১৪৬ বছর ধরে মুসলিম জাতিকে সেই বিকৃত ইসলামটি শেখায়।

মাদ্রাসা শিক্ষা প্রবর্তনের উদ্দেশ্য কী ছিল তা আলিয়া মাদ্রাসার প্রাক্তন অধ্যক্ষ ইয়াকুব শরীফ “আলিয়া মাদ্রাসার ইতিহাস” বইয়ের ভূমিকায় লিখেছেন, “মুসলমানরা ছিল বীরের জাতি, ইংরেজ বেনিয়ারা ছলে-বলে-কৌশলে তাদের কাছ থেকে ক্ষমতা কেড়ে নিয়ে তাদের প্রচলিত ধর্ম, শিক্ষা ও মর্যাদা হরণ করার জন্য পদে পদে যেসব ষড়যন্ত্র আরোপ করেছিল, আলিয়া মাদ্রাসা তারই একটি ফসল। বাহ্যত এই প্রতিষ্ঠানের পত্তন করা হয়েছিল আলাদা জাতি হিসাবে মুসলমানদের স্বার্থ সংরক্ষণের নিমিত্তে, যাতে মুসলমানদের ধর্ম, কৃষ্টি ও আদর্শ রক্ষা পায়। কিন্তু বাস্তব ক্ষেত্রে এই প্রতিষ্ঠানের মাধ্যমে মুসলমানদের ধোঁকা দেওয়াই ছিল তাদের আসল উদ্দেশ্য।”

অথচ এই মাদ্রাসা শিক্ষাব্যবস্থা থেকে বের হওয়া আলেম-ওলামারাই তাদের শিক্ষার অহংকারে মাটিতে পা ফেলতে চান না। কাজেই তাদের বলা কথা বা কর্মকান্ডকে দেখে তা ইসলামের কর্মকান্ড ভাবলে চলবে না। দীনের প্রাকৃতিক ভারসাম্যকে অস্বীকার করে নিজেদের মনগড়া বিধিবিধান তথা বিকৃত ইসলামের বিষফল হচ্ছে তাদের এই বর্তমান মানসিক বিকৃতি। আমাদের মনে রাখতে হবে, ব্রিটিশদের রচিত এই শিক্ষাব্যবস্থা থেকে পাশকৃতদের মধ্যে কখনোই ইসলামের প্রকৃত রূপরেখা ফুটে উঠবে না। বরং দিন দিন ইসলামের লেবাসে করা তাদের অনৈসলামিক কর্মকান্ড ও ভিতরের কলুষতা মানুষের সামনে প্রকট হয়ে উঠবে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

ঈদের ছুটিতেও ঢাকার রাস্তায় সচল এআই ক্যামেরা, বেপরোয়া চললে গুনতে হবে জরিমানা

ঈদের ছুটিতেও ঢাকার রাস্তায় সচল এআই ক্যামেরা, বেপরোয়া চললে গুনতে হবে জরিমানা
ঈদের ছুটিতে ফাঁকা হতে শুরু করেছে ঢাকার প্রধান সড়কগুলো। বছরের এই সময়গুলোতে ফাঁকা সড়ক পেয়ে অনেকেই বেশি গতিতে গাড়ি চালান। তবে এবার সেখানে সাবধান হতে…
 ২৬ মে ২০২৬    জাতীয়

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট
রাজধানী ঢাকা থেকে ঘরমুখো মানুষের ঈদ যাত্রাকে কেন্দ্র করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪০ কিলোমিটার অংশ জুড়ে দেখা দিয়েছে যানজট। সন্ধ্যার পর থেকেই এ পথে বাড়তে থাকে…
 ২৬ মে ২০২৬    জাতীয়

দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা

দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ সারা বিশ্বের মুসলমানদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্যাগ, তাকওয়া ও আত্মশুদ্ধির বার্তাকে সামনে রেখে তিনি বিশ্বজুড়ে শান্তি, সম্প্রীতি…
 ২৬ মে ২০২৬    জাতীয়

ভ্যাপসা গরমে নাকাল জনজীবন: বৃষ্টির জন্য আরও কয়েক দিনের অপেক্ষা

ভ্যাপসা গরমে নাকাল জনজীবন: বৃষ্টির জন্য আরও কয়েক দিনের অপেক্ষা
গত কয়েক দিন ধরে অসহনীয় ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছিল। গত বুধবার থেকে শুরু হওয়া তাপপ্রবাহের কারণে বিশেষ করে কর্মজীবী মানুষের দুর্ভোগ অনেক বেড়েছিল।…
 ২৪ মে ২০২৬    জাতীয়

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
গাজীপুর সংবাদদাতা: গাজীপুরের শ্রীপুরে হেযবুত তওহীদের এক সদস্যের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটির গাজীপুর জেলা শাখা। মঙ্গলবার (১২…
 ১২ মে ২০২৬    জাতীয়
পারমাণবিক উত্তেজনা কমাতে মস্কোর বিশেষ উদ্যোগ

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত রাশিয়ায় নিয়ে গিয়ে সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার মস্কোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা…
 ১০ মে ২০২৬    আন্তর্জাতিক

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
 ৫ মে ২০২৬    আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
 ৪ মে ২০২৬    ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
 ৩ মে ২০২৬    ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
 ২ মে ২০২৬    ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
 ২ মে ২০২৬    বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
 ২ মে ২০২৬    বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
 ২ মে ২০২৬    বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
 ১ মে ২০২৬    বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
 ১ মে ২০২৬    ঢাকা