প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   প্রতারকের খপ্পরে মানবজাতি (পর্ব: ০২)

প্রতারকের খপ্পরে মানবজাতি (পর্ব: ০২)

২৮ জানুয়ারি ২০১৮ ১২:০৪ পিএম
বজ্রশক্তি ডেস্ক

আতাহার হোসাইন
(পূর্ব প্রকাশের পর) গত শতাব্দীর শুরু থেকে দুই দুইটি বিশ্বযুদ্ধের অবসানের মধ্যদিয়ে বিশ্বের অধিকাংশ রাষ্ট্র নিয়ে গঠিত জাতিসংঘ শুধুমাত্র কয়েকটি ক্ষমতাশালী রাষ্ট্রের আজ্ঞাবহ হয়ে তাদেরই চাওয়াকে বাস্তবায়নে তৎপর থেকেছে অনবরত। এই একচোখা নীতির কারণে যারা পশ্চিমা সভ্যতার ঘৃণিত এক চোখা নীতিকে ঘৃণা করে তাদের প্রত্যাখ্যান করেছে তারা পতিত হয়েছে মানবাধিকারের ফেরীওয়ালা, মত প্রকাশের স্বাধীনতার প্রতিশ্রুতিদানকারীদের তোপের মুখে। আর তাদের শায়েস্তা করতে যেয়ে এই সভ্যতা গোপনে এবং প্রকাশ্যে এমন এমন সব পদক্ষেপ গ্রহণ করেছে যা মানবসভ্যতার ইতিহাসে ইতিপূর্বে আর ঘটেনি। শুধুমাত্র তাদের বশ্যতা স্বীকার না করার অপরাধে দিনের পর দিন বিভিন্ন জনগোষ্ঠীকে অর্থনৈতিক অবরোধ করে রেখেছে, সামরিক লক্ষ্যবস্তুতে পরিণত করেছে, লক্ষ লক্ষ শিশুদেরকে হত্যা করা হয়েছে, জেলে বন্দি করা হয়েছে, অমানবিক নির্যাতনের মাধ্যমে খুন করা হয়েছে। চলতি শতাব্দীতে সন্ত্রাস দমনের নামে কথিত সন্দেহভাজনদের বছরের পর বছর গোপন ঘাঁটিতে আটক করে বিচারবহির্ভূত অকথ্য ও অমানবিক নির্যাতন করেছে। তাদের গৃহীত নীতির ফলে দেশে দেশে আজ যুদ্ধ, বিগ্রহ, মারামারি, অন্যায়, অত্যাচার, গৃহযুদ্ধ ইত্যাদিতে পরিপূর্ণ হয়ে আছে। যে কোনো পরিসংখ্যান বলে দেবে যে কম্যুনিজমের আমলে যত যুদ্ধ সংঘটিত হয়েছে, যত মানুষ প্রাণ হারিয়েছে, যত মানুষ আহত, বিকলাঙ্গ হয়েছে, যত নারী ধর্ষিত হয়েছে, যত পিতামাতা তার সন্তানকে হারিয়েছে, যত সন্তান তার বাবা মা হারিয়েছে, তার চাইতে হাজার গুণ ছাড়িয়ে গেছে এই আধুনিক গণতন্ত্রের অধীন পৃথিবী।

দেশে দেশে আইন শৃঙ্খলা, সামাজিক অপরাধ বৃদ্ধি পেয়ে অবস্থা আজ এই রূপ হয়েছে যে পৃথিবীর আর বাকীসব অনুন্নত, দরিদ্র রাষ্ট্রের কথা বাদ দিলাম, একক ক্ষমতাসম্পন্ন পরাশক্তির অধিকারী, অর্থনৈতিক দিক দিয়ে পৃথিবীর সবচেয়ে উন্নত, যাদের বাহিনী পৃথিবীর আর সব বাহিনী থেকে শ্রেষ্ঠ এবং সর্বাধুনিক অস্ত্রশস্ত্রে সুসজ্জিত, সেই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান নিজেই প্রকাশ্যে ঘোষণা করেন যে, “আমরা আমাদের সন্তানদেরকে (সন্ত্রাসীদের হাত থেকে) রক্ষা করতে অক্ষম।” নিরূপায় মানুষ আজ বিকৃত সব পথ বেছে নিচ্ছে, বিচিত্রসব উপায়ে আত্মহত্যা করে বেরিয়ে যেতে চাইছে এই অবস্থা থেকে।

দেশে দেশে আইন শৃঙ্খলা, সামাজিক অপরাধ বৃদ্ধি পেয়ে অবস্থা আজ এই রূপ হয়েছে যে পৃথিবীর আর বাকীসব অনুন্নত, দরিদ্র রাষ্ট্রের কথা বাদ দিলাম, একক ক্ষমতাসম্পন্ন পরাশক্তির অধিকারী, অর্থনৈতিক দিক দিয়ে পৃথিবীর সবচেয়ে উন্নত, যাদের বাহিনী পৃথিবীর আর সব বাহিনী থেকে শ্রেষ্ঠ এবং সর্বাধুনিক অস্ত্রশস্ত্রে সুসজ্জিত, সেই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান নিজেই প্রকাশ্যে ঘোষণা করেন যে, “আমরা আমাদের সন্তানদেরকে (সন্ত্রাসীদের হাত থেকে) রক্ষা করতে অক্ষম।” নিরূপায় মানুষ আজ বিকৃত সব পথ বেছে নিচ্ছে, বিচিত্রসব উপায়ে আত্মহত্যা করে বেরিয়ে যেতে চাইছে এই অবস্থা থেকে। জীবন বাঁচানোর তাগিদে, প্রাণভয়ে আতঙ্কিত মানুষ পৃথিবীর আসন্ন ধ্বংসযজ্ঞ থেকে বাঁচার লক্ষ্যে মাটি খুঁড়ে, বাঙ্কার বানিয়ে মাটির গভীরে খাদ্যসামগ্রী নিয়ে বসবাস আরম্ভ করেছে। এসব বিষয় ছাড়াও মানবজাতির সামনে আরো ভয়ংকর বিপদ হয়ে দাঁড়িয়েছে পারমাণবিক বোমা আতংক। এই সভ্যতা আজ মানবজাতিকে এমন অবস্থায় দাঁড় করিয়েছে যে, তারা যে সংখ্যক পারমাণবিক বোমার মজুদ ঘটিয়েছে তা দিয়ে শুধু পৃথিবী নামক এই গ্রহকেই নয়, একসাথে কয়েকটি পৃথিবী ধ্বংস করতে সক্ষম। আর তাতে যে শুধু এই সভ্যতার যুদ্ধবাজ নেতাদের আত্মহত্যা হবে তাই নয়, সাথে সাথে আত্মহত্যা হবে গোটা মানব জাতির। সুস্থ মানুষ এই ভেবে আজ দিশেহারা।
এই অবস্থা থেকে বের হয়ে পালিয়ে যাওয়ার কোন পথ নাই। কল্পিত সীমানা দিয়ে আটকে রাখা হয়েছে মানুষকে। আল্লাহর সৃষ্টি এই বিশাল পৃথিবী, মানুষের জন্যই তৈরি করেছেন তিনি স্বাধীন, মুক্তভাবে চলাফেরা করার জন্য। যার যেখানে প্রয়োজন, যেখানে ইচ্ছা স্বাধীনভাবে ঘুরে বেড়াবে, ভ্রমণ করবে। কিন্তু নানাবিধ জটিল সিস্টেমের মাধ্যমে ছোট একটি ভুখণ্ডে অধিক সংখ্যক জনসংখ্যাকে আটকে রাখা হয়েছে, সংখ্যা এবং সম্পদের আনুপাতিক ব্যবধানের কারণে মানুষ অনাহার, অর্ধাহারে ভুগছে, অপরদিকে বিশাল ভূখণ্ডে স্বল্পসংখ্যক মানুষ বিশাল প্রাকৃতিক সম্পদকে ভোগ করছে পাশবিকভাবে। তাহলে পশ্চিমা সভ্যতার এই উন্নতি, এই প্রযুক্তিগত ক্ষমতা, যান্ত্রিক প্রগতি মানুষকে কী দিল? কোথায় তাহলে তাদের মানবাধিকার, কোথায় তাদের ন্যায়বিচারের প্রতিশ্রুতি? তাহলে এ-ই কি মানবসৃষ্ট জীবনবিধানগুলির পরিণতি, এই কি নেট ফল, এই-ই তাদের প্রদত্ত স্বাধীনতার নমুনা! এ যে স্বাধীনতা নয়, তা আর মুখে বলে দিতে হবে না, এ যে প্রতারণা ছাড়া আর কিছু নয়, তা মানুষ আজ হাড়ে হাড়ে টের পেয়ে গেছে।
প্রথমে সামন্তরাজাদের রাজতন্ত্র, তারপর ধনতান্ত্রিক বুর্জোয়া গণতন্ত্র কিংবা সাম্যবাদ- এই ব্যবস্থাগুলি একটার ব্যর্থতার মাধ্যমে আরেকটার জন্ম হয়েছে। শান্তির লক্ষ্যে পাগলপ্রায় মানুষ অন্ধকারে হাতরে বেড়িয়ে তাদের ক্ষুদ্রজ্ঞানে আবিষ্কার করেছে একটার পর একটা ব্যবস্থা। কিছুদিন না যেতেই দেখতে পেয়েছে এর ফলাফল, ব্যর্থতা। তাদের সীমাবদ্ধ জ্ঞানে তারা বুঝতে পারে নি যে তারা যে ব্যবস্থাগুলি চালু করেছে তা অপূর্ণাঙ্গ এবং এসকল জীবনব্যবস্থাগুলি শুধুমাত্র জীবনের একটা অঙ্গনকে মুখ্য ধরে এগিয়ে গেছে। কোন কোন জীবনব্যবস্থায় সমষ্টিগত জীবন থেকে ধর্মকে বিতাড়িত করে শুধুমাত্র অর্থনৈতিক উন্নতিকে, প্রগতিকে প্রাধান্য দিয়ে অর্থনৈতিক দিক দিয়ে উন্নতি লাভ করেছে বটে, কিন্তু তারা আত্মিক দিক দিয়ে দেউলিয়া হয়ে প্রায় পশু পর্যায়ে নেমে গেছে। দিন দিন তারা বস্তুবাদী, জড়বাদী আত্মাহীন প্রাণীতে পরিণত হয়েছে। পরিণামে তারা ব্যর্থ হয়েছে মানবজাতির কাক্সিক্ষত সেই শান্তি এবং স্বাধীনতা প্রাপ্তি থেকে। আজ মানুষকে এই নিষ্পেষণের কারাগার থেকে মুক্তি দিতে পারে কেবল মাত্র মানবজাতির স্রষ্টা আল্লাহর দেওয়া জীবনব্যবস্থা অর্থাৎ দীনুল হক। মুশকিল হচ্ছে, গত ১৩০০ বছর ধরে আল্লাহর সত্যদীনকে এই জাতির আলেম ওলামারা অতি বিশ্লেষণ করে অত্যন্ত জটিল ও দুর্বোধ্য করে ফেলেছেন। আজ সারা পৃথিবীতে ইসলাম বলে যে ধর্মটি প্রচলিত আছে সেটি আল্লাহ-রসুলের ইসলামের ঠিক বিপরীতমুখী একটি ধর্মাচার, প্রকৃত ইসলামের সঙ্গে এর কিছু বাহ্যিক মিল ছাড়া আর কোন মিল নেই। মানুষ যদি এই বিকৃত বিপরীতমুখী ইসলামটিই তাদের জাতীয় ও সামষ্টিক জীবনে প্রতিষ্ঠা করে, তাহলেও অন্যায় অশান্তি অবিচার দূর হবে না। কারণ যে ইসলাম এই জাতির আলেম ওলামারা শিক্ষা দেন, যেটা বিক্রী করে তারা চলেন সেটা দিয়ে শান্তি আসবে না, আসেও নি কোথাও। শান্তির জন্য প্রয়োজন সেই প্রকৃত ইসলাম যা তিনি ১৪০০ বছর আগে তাঁর প্রিয় হাবীবকে দান করেছিলেন। আল্লাহর অশেষ মেহেরবানী যে সেই হারিয়ে যাওয়া সত্যদীন আল্লাহ আবার নতুন করে এ যামানার এমামকে বুঝিয়ে দিয়েছেন। সেই সত্যদীনের প্রতি হেযবুত তওহীদ আজ মানবজাতিকে আহ্বান করে যাচ্ছে। মানুষের সামনে এক অনন্য সুযোগ সৃষ্টি হয়েছে শান্তিময় বিশ্বব্যবস্থা প্রতিষ্ঠার। এখন মানুষকেই সিদ্ধান্ত নিতে হবে যে, তারা কি এই অশান্তির মধ্যে ডুবে থাকবে নাকি আল্লাহর প্রকৃত দীনুল হক-সত্যদীনকে বরণ করে শান্তিময় পৃথিবী এবং শান্তিময় আখেরাত অর্জন করবে।

আরও পড়ুন

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

 

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
গাজীপুর সংবাদদাতা: গাজীপুরের শ্রীপুরে হেযবুত তওহীদের এক সদস্যের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটির গাজীপুর জেলা শাখা। মঙ্গলবার (১২…
১২ মে ২০২৬ জাতীয়
পারমাণবিক উত্তেজনা কমাতে মস্কোর বিশেষ উদ্যোগ

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত রাশিয়ায় নিয়ে গিয়ে সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার মস্কোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা…
১০ মে ২০২৬ আন্তর্জাতিক

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা