হরিয়ানায় সাম্প্রদায়িক সহিংসতার মূলহোতা মনু গ্রেপ্তার

১২ সেপ্টেম্বর ২০২৩ ০২:১৭ পিএম
বজ্রশক্তি ডেস্ক

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য হরিয়ানার মুসলিম অধ্যুষিত নুহ জেলায় গত জুলাইয়ে সাম্প্রদায়িক দাঙ্গার মূল উসকানিদাতা ও কট্টর হিন্দুত্ববাদী নেতা মনু মানেসারকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার হরিয়ানা পুলিশ তাকে গ্রেপ্তারের পর ব্যাপক নিরাপত্তা ব্যবস্থার মাঝে আদালতের কাছে হাজির করেছে।

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, আধুনিক অস্ত্রে সজ্জিত হরিয়ানা পুলিশের সদস্যরা প্রায় অর্ধডজন গাড়ির বহর নিয়ে মনু মানেসারকে আদালত চত্বরে নিয়ে যান।

ভারতের কট্টর হিন্দুত্ববাদী গোষ্ঠী ও ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) অনুসারী বজরং দলের কর্মী মনু মানেসার রাজস্থানের দুই মুসলিম যুবককে পিটিয়ে-পুড়িয়ে হত্যার এক মামলার মূল অভিযুক্ত। গত ফেব্রুয়ারিতে হরিয়ানায় একটি গাড়িতে ওই দুই যুবকের লাশ পাওয়া যায়।

আরও পড়ুন

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন

রাজস্থানের ভরতপুর জেলার একটি গ্রামের বাসিন্দা নাসির (২৫) ও জুনাইদকে (৩৫) গত ১৫ ফেব্রুয়ারি দেশটির স্বঘোষিত গোরক্ষকরা অপহরণ করেছিলেন বলে অভিযোগ রয়েছে। পরের দিন হরিয়ানার লোহারুতে আগুনে পুড়ে যাওয়া একটি গাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

হরিয়ানা পুলিশের সূত্র বলছে, তথ্য প্রযুক্তি আইনের জামিনযোগ্য ধারায় মঙ্গলবার মানেসারকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় সময় সন্ধ্যার মধ্যে তার জামিন হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর রাজস্থান পুলিশ তাকে জোড়া খুনের মামলায় হেফাজতে নেবে।

রাজস্থানের ভরতপুরের পুলিশ সুপার মৃদুল কাচাওয়া বলেন, ‘হরিয়ানা পুলিশের সহকর্মীরা আমাদের জানিয়েছেন, মনু মানেসারকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আইনি প্রক্রিয়া শেষ হলে আমরা আমাদের প্রক্রিয়া শুরু করব।’

গত জুলাইয়ে হরিয়ানার মুসলিম অধ্যুষিত নুহ জেলায় যে সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে পড়েছিল তাতে উসকানি দেওয়ার অভিযোগও রয়েছে মানেসারের বিরুদ্ধে। নুহ জেলার হিন্দু-মুসলিম দাঙ্গায় কমপক্ষে ছয়জনের প্রাণহানি ঘটে।

দেশটির আরেক কট্টর হিন্দুত্ববাদী গোষ্ঠী বিশ্ব হিন্দু পরিষদের আয়োজিত ‘ব্রিজ মন্ডল জলাভিষেক যাত্রা’ চলাকালীন ৩১ জুলাই ওই দাঙ্গার সূত্রপাত হয়েছি। পরবর্তীতে এই সহিংসতা গুরুগ্রামসহ পার্শ্ববর্তী অন্যান্য এলাকাতেও ছড়িয়ে পড়ে।

ওইদিন জলাভিষেক যাত্রায় মানেসারের যোগ দেওয়ার গুজব সাম্প্রদায়িক দাঙ্গার সূত্রপাত করেছিল বলে অভিযোগ রয়েছে। রাজস্থানের জোড়া খুনের মামলায় পলাতক ওই গোরক্ষক জলাভিষেক যাত্রার কয়েকদিন আগে একটি ভিডিও পোস্ট করে এতে অংশ নেবেন বলে জানিয়েছিলেন। ওই দিন সমর্থকদের বিপুল সংখ্যায় বেরিয়ে আসার আহ্বানও জানিয়েছিলেন তিনি।

মনু মানেসারের জলাভিষেক যাত্রায় যোগ দেওয়ার এই ঘটনা স্থানীয় মুসলিম সম্প্রদায়ের কিছু অংশকে ক্ষুব্ধ করে তোলে। তারা স্বঘোষিত এই গোরক্ষকের জলাভিষেক যাত্রায় অংশ নেওয়াকে হুমকি হিসাবে দেখেছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও এই বিষয়ে উভয়পক্ষের সমর্থকদের মধ্যে ব্যাপক উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছিল।

মানেসারের সহযোগী বিট্টু বজরঙ্গীকেও গত মাসে সহিংসতার অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। যদিও পরবর্তীতে জামিন পেয়েছেন তিনি।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন
পারমাণবিক উত্তেজনা কমাতে মস্কোর বিশেষ উদ্যোগ

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত রাশিয়ায় নিয়ে গিয়ে সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার মস্কোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা…
১০ মে ২০২৬ আন্তর্জাতিক

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা
রিয়াদুল হাসান গৌড়ের রাজ দরবারে চাচা কুতুব খানের মধ্যস্থতায় দীর্ঘ দাসত্ব থেকে মুক্তি পেয়ে সুলতান তাজ খান কররানির মুখোমুখি দাঁড়িয়ে আছেন যুবক ঈসা খাঁ ও ইসমাইল…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ