“আকিদা বিকৃত হয়ে যাওয়ার পরিণতিতে সুন্নীরা যেমন বিশ্বনবীর (দ.) প্রকৃত সুন্নাত ত্যাগ করে আল্লাহ-রসুলের নিষিদ্ধ ‘চুলচেরা বিশ্লেষণ’ করে উম্মাহটাকে টুকরো টুকরো করে ভেঙ্গে দিলেন এবং হাত থেকে তলোয়ার ফেলে দিয়ে তসবিহ নিয়ে খানকায়, হুজরায় ঢুকে উম্মাহর বর্হিমুখী (Extrovert) গতিকে অন্তর্মুখী করে একে স্থবির করে দিলেন (Introvert), তেমনি শিয়ারাও তাদের মাযহাবকে চুলচেরা বিশ্লেষণ করে বহু ভাগে ভাগ করে দিলেন এবং নবীর (দ.) প্রকৃত সুন্নাহ অর্থাৎ দীনকে পৃথিবীতে প্রতিষ্ঠার সংগ্রামকে বাদ দিয়ে বহু পূর্বের এক দুর্ভাগ্যজনক ঘটনাকে নিয়ে মাতম করাটাকেই সর্বশ্রেষ্ঠ ধর্ম-কর্ম হিসাবে গ্রহণ করলেন। মাতম করা কোন জীবন্ত জাতির মুখ্য কাজ হতে পারে না, মৃত জাতির হতে পারে।”
আশুরায় এমামুযযামান জনাব মোহাম্মদ বায়াজীদ খান পন্নীর স্মরণীয় বাণী

বজ্রশক্তি ডেস্ক



















