ফেরদৌস-অপুর সঙ্গে নাচলেন লাখো দর্শক

১৯ মার্চ ২০২৩ ০৯:১৫ এএম
বজ্রশক্তি ডেস্ক

চলচ্চিত্রে আগের মতো ব্যস্ততা না থাকায় মাঝে মধ্যে মঞ্চে পারফর্ম করছেন রুপালি পর্দার দুই অভিনয়শিল্পী ফেরদৌস আহমেদ ও অপু বিশ্বাস। রুপালি পর্দায় অভিনয়ে যেমন দর্শকদের মুগ্ধ করেছেন, তেমনি কয়েক বছর ধরে মঞ্চেও লাখ লাখ দর্শককে আনন্দ দিয়ে যাচ্ছেন তারা।

শনিবার (১৮মার্চ) রাতে নাগরিক সংবর্ধনা কমিটির আয়োজনে নীলফামারীর বড় মাঠে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে চলচ্চিত্রের গানে পারফর্ম করেছেন ফেরদৌস-অপু। অনুষ্ঠানে এই দুই অভিনয়শিল্পীর নাচের তালে নেচেছেন লাখো দর্শক। একই মঞ্চে গানের তালে দর্শকদের মন মাতিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল, জনপ্রিয় ব্যান্ড লালনের শিল্পী সুমি।

এর আগে, নীলফামারী পৌরসভার ছয়বারের নির্বাচিত মেয়র এবং পুনরায় মিউনিসিপাল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব)-এর প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদকে গণসংবর্ধনা দেওয়া হয়। নাগরিক সংবর্ধনা কমিটি আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংস্কৃতিমন্ত্রী ও নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।

আরও পড়ুন

অনিশ্চয়তার মুখে ‘ফোক ফেস্ট’

অনিশ্চয়তার মুখে ‘ফোক ফেস্ট’

এতে নাগরিক সংবর্ধনা কমিটির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য এ কে এম ডি জোনাব আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মমতাজুল হক, নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক হাসিনা আহমেদ প্রমুখ।

মঞ্চ মাতাচ্ছেন ফেরদৌস-অপু
মঞ্চ মাতাচ্ছেন ফেরদৌস-অপু
এ সময় সেখানে উপস্থিত ছিলেন ডোমার পৌরসভার মেয়র মনছুরুল ইসলাম দানু, জলঢাকা পৌরসভার মেয়র ইলিয়াস হোসেন বাবলু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, যুব মহিলা আওয়ামী লীগের সভাপতি শান্তনা চক্রবর্তী, সাধারণ সম্পাদক ইসরাত জাহান পল্লবী সহ আরো অনেকে।

এদিকে অনুষ্ঠান ঘিরে কয়েক দিন আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করে নাগরিক সংবর্ধনা কমিটি। নীলফামারীর বড় মাঠে প্রস্তুত করা হয় সংবর্ধনা অনুষ্ঠানের মঞ্চ। এছাড়াও অনুষ্ঠান ঘিরে বাড়ানো হয় আইনশৃঙ্খলা বেষ্টনী। যেকোনো বিশৃঙ্খলা এড়াতে বাড়ানো হয় গোয়েন্দা নজরদারি। এছাড়াও সাদা পোশাকে পুলিশসহ দায়িত্ব পালন করেন আনসার সদস্য ও গ্রাম পুলিশের সদস্যরা।

নাগরিক সংবর্ধনা কমিটি সূত্রে জানা যায়, শনিবার সকাল ১০টার ফ্লাইটে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন অপু-ফেরদৌসসহ বাকি শিল্পীরা। এরপর তাদের ফুল দিয়ে বরণ করে নেন নাগরিক সংবর্ধনা কমিটির নেতৃবৃন্দ। পরে জেলা সার্কিট হাউজে বিশ্রামের পর রাত ৮টার দিকে অনুষ্ঠানে অংশ নেন তারা।

উপস্থিত দর্শকের একাংশ
উপস্থিত দর্শকের একাংশ
নাগরিক সংবর্ধনা কমিটির আহব্বায়ক অ্যাডভোকেট এ কে এম ডি জোনাব আলী ঢাকা পোস্টকে বলেন, ‘শান্তিপুর্ণভাবে অনুষ্ঠান শেষ হয়েছে। এত মানুষ হবে ধারণার বাইরে ছিল। দেড়-দুই লাখ মানুষ হওয়ায় আমাদের ভিআইপি ও অতিথি চেয়ারগুলো কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া অনুষ্ঠানে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

জেলা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ঢাকা পোস্টকে বলেন, ‘যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আমাদের পুলিশ বাহিনী মোতায়েন ছিল। বিশেষ করে মহিলাদের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ বাহিনী ব্যাপক কাজ করেছে। এছাড়াও আমাদের গোয়েন্দা নজরদারি ছিল।’

প্রসঙ্গত, চলতি বছরের ১২ জানুয়ারি কক্সবাজারে অনুষ্ঠিত সংগঠনের সভায় নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ পুনরায় সভাপতি নির্বাচিত হন।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা
রিয়াদুল হাসান গৌড়ের রাজ দরবারে চাচা কুতুব খানের মধ্যস্থতায় দীর্ঘ দাসত্ব থেকে মুক্তি পেয়ে সুলতান তাজ খান কররানির মুখোমুখি দাঁড়িয়ে আছেন যুবক ঈসা খাঁ ও ইসমাইল…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!
শাহাদৎ হোসেন:বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির প্রাণভোমরা হলো এই মাটির কৃষক। কৃষকদের আমরা বলি, সব সাধকের বড় সাধক। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তারা যে ফসল ফলায়,…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ