একই সপ্তাহে তুরস্ক যাচ্ছেন নেতানিয়াহু-মাহমুদ আব্বাস

২১ জুলাই ২০২৩ ১০:৫৭ এএম
বজ্রশক্তি ডেস্ক

একই সপ্তাহে তুরস্ক সফরে যাচ্ছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। আল জাজিরার প্রতিবেদন থেকে জানা গেছে বুধবার (২৬ জুলাই) আঙ্কারায় যাওয়ার কথা রয়েছে মাহমুদ আব্বাসের আর শুক্রবার (২৮ জুলাই) যাবেন নেতানিয়াহু।

বৃহস্পতিবার (২০ জুলাই) রাতে এক বিবৃতিতে তুরস্কের প্রেসিডেন্ট কার্যালয় জানায, প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান একই সপ্তাহে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে স্বাগত জানাবেন। এ সফরে তুরস্ক-ফিলিস্তিন সম্পর্ক ও ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের সর্বশেষ পরিস্থিতির পাশাপাশি অন্যান্য প্রাসঙ্গিক আন্তর্জাতিক বিষয়ে আলোচনা হবে।

ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় নেতানিয়াহুর তুরস্ক সফরের তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। ২০০৮ সালে এহুদ ওলমার্টের পর এই প্রথম কোনো ইসরায়েলি প্রধানমন্ত্রী তুরস্ক সফরে যাচ্ছেন। তুরস্কের এ কূটনৈতিক তৎপরতা এমন এক সময়ে এলো যখন অধিকৃত পশ্চিম তীরে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে বড় সহিংসতা চলছে ও শান্তি প্রক্রিয়া স্থবির হয়ে পড়েছে।

আরও পড়ুন

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন

চলতি বছরের এপ্রিলে জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর হামলার জেরে সংঘর্ষ শুরু হয়েছিল। সেসময় ইসরায়েলি পুলিশ পবিত্র ওই স্থাপনার ভেতরে ফিলিস্তিনিদের সঙ্গে লড়াইয়ে জড়িয়েছিল।

এ ঘটনায় ইসরায়েল ‘রেড লাইন’ অতিক্রম করেছে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান। তুরস্ক-ইসরায়েলের মধ্যে বেশ কয়েক বছর ধরেই উত্তেজনাপূর্ণ সম্পর্ক চলে আসছিল। তবে গত বছরের আগস্টে তারা পুনরায় পূর্ণ কূটনৈতিক সম্পর্ক চালুর ঘোষণা দেয়।

গত এক বছরে তুরস্ক-ইসরায়েলের মধ্যকার সম্পর্কের উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। এ সময় ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগসহ বেশ কয়েকজন উচ্চপর্যায়ের কর্মকর্তা তুরস্ক সফর করেছেন।

স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার এক বছর পর ১৯৪৯ সালে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল তুরস্ক। মুসলিমপ্রধান দেশের মধ্যে তুরস্কই সর্বপ্রথম ইহুদি রাষ্ট্রটিকে স্বীকৃতি দেয়, যা ছিল খুবই আশ্চর্যজনক। ১৯৫৬ সালে মিসরের সিনাই উপদ্বীপে আক্রমণ ও সুয়েজ খাল দখলের চেষ্টা করলে তুরস্ক ইসরায়েল থেকে নিজেদের কূটনীতিকদের প্রত্যাহার করে নেয়। পরে অবশ্য সে সম্পর্ক পুনঃস্থাপন করা হয়।

এরপর ২০১০ সালে ইসরায়েলি বাহিনী তুর্কি জাহাজ মাভি মারমারার ওপর মারাত্মক আক্রমণ চালালে উভয় দেশের সম্পর্কে আবারও টানাপোড়েন সৃষ্টি হয়। অভিযোগ তোলা হয়, ওই জাহাজটি ইসরায়েলি অবরোধের অধীনে থাকা ফিলিস্তিনি গাজা উপত্যকায় সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছিল।

তাছাড়া ২০১৮ সালের মে মাসে গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় প্রায় ৫০ জন ফিলিস্তিনি নিহত হওয়ার পর তুরস্ক তেল আবিব থেকে তার রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে ও আঙ্কারায় নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতকে বহিষ্কার করে। এর পাল্টা জবাবে জেরুজালেমে নিযুক্ত তুর্কি কনসাল জেনারেলকেও বরখাস্ত করে ইসরায়েল।

তবে ২০২১ সালের শেষের দিকে ইসরায়েলি এক দম্পতিকে মুক্তি দেয় তুরস্ক। জানা যায়, গোপনে তুর্কি প্রেসিডেন্টের বাড়ির ছবি তোলার দায়ে তাদের আটক করা হয়েছিল। তবে ওই দম্পতিকে মুক্তি দেওয়ায় খুশি হয়ে আঙ্কারা সফর করেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। সেখানে তিনি উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হন। তখন থেকেই দুই দেশের মধ্যে আবারও ভালো সম্পর্ক চলমান।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন
পারমাণবিক উত্তেজনা কমাতে মস্কোর বিশেষ উদ্যোগ

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত রাশিয়ায় নিয়ে গিয়ে সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার মস্কোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা…
১০ মে ২০২৬ আন্তর্জাতিক

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা
রিয়াদুল হাসান গৌড়ের রাজ দরবারে চাচা কুতুব খানের মধ্যস্থতায় দীর্ঘ দাসত্ব থেকে মুক্তি পেয়ে সুলতান তাজ খান কররানির মুখোমুখি দাঁড়িয়ে আছেন যুবক ঈসা খাঁ ও ইসমাইল…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ