গাড়ি দুর্ঘটনায় গ্রেপ্তার হয়ে পদত্যাগ নিউজিল্যান্ডের বিচারমন্ত্রীর

২৪ জুলাই ২০২৩ ১০:৪১ এএম
বজ্রশক্তি ডেস্ক

নিউজিল্যান্ডের বিচারমন্ত্রী কিরি অ্যালান পদত্যাগ করেছেন। গাড়ি দুর্ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার ঘটনায় গ্রেপ্তার হওয়ার পর সোমবার (২৪ জুলাই) তিনি পদত্যাগ করেন। গতকাল রোববার ওই গাড়ি দুর্ঘটনা ঘটেছিল।

সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, গাড়ি দুর্ঘটনার ঘটনায় গ্রেপ্তার হওয়ার পর সোমবার পদত্যাগ করেছেন নিউজিল্যান্ডের বিচারমন্ত্রী কিরি অ্যালান। আর এর মাধ্যমে নির্বাচনী বছরে ভোটের আগে মন্ত্রিসভা ছেড়ে দেওয়া চতুর্থ মন্ত্রী হলেন তিনি।

আরও পড়ুন

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন

রয়টার্স বলছে, রোববার নিউজিল্যান্ডের জাতীয় রাজধানী ওয়েলিংটনে একটি সড়ক দুর্ঘটনার জন্য বিচারমন্ত্রী কিরি অ্যালানকে হেফাজতে নেয় পুলিশ। আর এর পরই দেশটির প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স বলেন, কিরি অ্যালান তাৎক্ষণিকভাবে তার সমস্ত দপ্তর থেকে পদত্যাগ করেছেন।

হিপকিন্স এক সংবাদ সম্মেলনে বলেন, অ্যালানের বিরুদ্ধে মোটর গাড়ির বেপরোয়া ব্যবহার এবং একজন পুলিশ অফিসারের সাথে যেতে অস্বীকার করার অভিযোগ আনা হয়েছে। একইসঙ্গে নিঃশ্বাসে অতিরিক্ত অ্যালকোহলের রিডিং ফিরিয়ে দেওয়া সংক্রান্ত একটি লঙ্ঘন নোটিশও জারি করা হয়েছে।

অ্যালান হলেন চতুর্থ মন্ত্রী যিনি চলতি বছরের মার্চ মাস থেকে মধ্য-বাম লেবার সরকার থেকে পদত্যাগ করেছেন। চলতি বছরের অক্টোবরে দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং জনমত জরিপে প্রধান বিরোধী দল ন্যাশনাল পার্টির সঙ্গে ওই দলের তীব্র প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত পাওয়া গেছে।

হিপকিন্স বলেন, অ্যালানের ‘মানসিক স্বাস্থ্য সম্পর্কিত সাম্প্রতিক ব্যক্তিগত সংগ্রাম ভালোভাবে নথিভুক্ত করা হয়েছে এবং দেখা যাচ্ছে যে, এই সমস্যাগুলোর মধ্যে কিছু গতকাল সংকটে পৌঁছায়।’

রয়টার্স বলছে, নিউজিল্যান্ডের বিচারমন্ত্রীর পাশাপাশি আঞ্চলিক উন্নয়ন মন্ত্রী, সংরক্ষণ মন্ত্রী এবং জরুরি ব্যবস্থাপনা মন্ত্রী হিসেবেও দায়িত্বপালন করছিলেন কিরি অ্যালান। মানসিক স্বাস্থ্য সমস্যার কারণে কিছু দিন ছুটি কাটিয়ে গত সোমবার সংসদীয় দায়িত্বে ফিরে আসেন তিনি।

কিরি অ্যালানকে অবশ্য একবার পূর্ববর্তী প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্নের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে আখ্যায়িত করা হয়েছিল। তবে অ্যালান সেসময় বলেছিলেন, রাজনীতিতে নিজের ভবিষ্যৎ সম্পর্কে ভাবতে তিনি কিছুটা সময় নেবেন।

অ্যালান এক বিবৃতিতে বলেছেন, ‘সাম্প্রতিক সপ্তাহগুলোতে, আমি বেশ কয়েকটি ব্যক্তিগত সমস্যার সম্মুখীন হয়েছি। আমি সেগুলো ঠিকমতো মোকাবিলা করার জন্য সময় নিয়েছিলাম। আমার বিশ্বাস ছিল, একজন মন্ত্রী হওয়ার চাপের পাশাপাশি আমি সেই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে পারব। তবে আমার গতকালের কর্মকাণ্ড এটিই দেখিয়েছে যে, আমি ঠিক নেই।’

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে জেসিন্ডা আরডার্ন সরে দাঁড়ানোর পর ক্রিস হিপকিন্স নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হন। আগামী ১৪ অক্টোবর দেশটিতে পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন
পারমাণবিক উত্তেজনা কমাতে মস্কোর বিশেষ উদ্যোগ

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত রাশিয়ায় নিয়ে গিয়ে সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার মস্কোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা…
১০ মে ২০২৬ আন্তর্জাতিক

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা
রিয়াদুল হাসান গৌড়ের রাজ দরবারে চাচা কুতুব খানের মধ্যস্থতায় দীর্ঘ দাসত্ব থেকে মুক্তি পেয়ে সুলতান তাজ খান কররানির মুখোমুখি দাঁড়িয়ে আছেন যুবক ঈসা খাঁ ও ইসমাইল…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ