ইসলামে কোনো শিল্পচর্চাই নিষিদ্ধ নয়

২ জুন ২০২৩ ০৭:০৫ এএম
বজ্রশক্তি ডেস্ক

ধর্মীয় অনুভূতিগুলো কীভাবে আমাদের সাংস্কৃতিক পরিমন্ডলকে প্রভাবিত করে সেটা যারা জঙ্গিবাদ ও ধর্মান্ধতার বিরুদ্ধে দাঁড়িয়েছেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। কেননা শিল্পসংস্কৃতি সমাজপরিবর্তনের হাতিয়ার আর এই হাতিয়ারটিকে ফতোয়া দিয়ে নিষ্ক্রিয় করে রাখা হয়েছে। অধিকাংশ প্রগতিশীল ব্যক্তিই ধর্মের প্রতি এতটাই বীতশ্রদ্ধ যে পারলে ধর্মকে একেবারে নিশ্চিহ্ন করে ফেলেন। কিন্তু পারিবারিক, সামাজিক সংস্কৃতির কারণে তারা অনেকেই ধর্মকে দু একটি দিবসের আনুষ্ঠানিকতার মধ্যে সীমিত আকারে চর্চা করেন। আমরা ইতিহাস নিরীক্ষন করলে দেখতে পাই ধর্ম ও সংস্কৃতি উভয়ই চিরকাল একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল। বাঙালি সংস্কৃতির উজানে গেলে আমরা দেখব সেখানে হিন্দু ধর্মের বিপুল প্রভাব। তাহলে ধর্ম ও সংস্কৃতির মধ্যে এই বিরোধ কীভাবে সৃষ্টি হলো?

এর কারণ হলো প্রতিটি ধর্মেই অশস্নীলতাকে নিষিদ্ধ করা হয়েছে। শিল্প-সংস্কৃতির মাধ্যমে যখন অশস্নীলতার চর্চা প্রসার লাভ করেছে তখন স্বভাবতই ধর্ম সেই অশস্নীলতাকে পরিহার করার নির্দেশ দিয়েছে। কারণ অশস্নীলতার ফলে মানবসমাজে শান্তি বিনষ্ট হয়। ধর্মগুরুত্ব এই অশস্নীলতা রোধ করতে গিয়ে শিল্পচর্চাকেই হারাম বলে ফতোয়া প্রদান করে থাকেন। ব্যাপারটা যেন মাথাব্যথার চিকিৎসা করতে গিয়ে মাথাই কেটে ফেলা। বস্তুতঃ অশস্নীলতামুক্ত কোনো শিল্পচর্চা নিষিদ্ধ হওয়ার কোনো বিধান আলস্নাহ দেন নি। গান, নাচ, ভাস্কর্য নির্মাণ, ফটো তোলা, চিত্রাঙ্কন, অভিনয় ইত্যাদিকে আমরা শত শত বছর ধরে হারাম বলে জানি, মুসলিম পরিবারের যারা এসকল ক্ষেত্রে অবস্থান তৈরি করেছেন তাদেরকে বহু সামাজিক প্রতিবন্ধকতার মোকাবেলা করতে হয়েছে। যারা শিল্পচর্চা করেন তারা সারাজীবন একটি অপরাধবোধে ভোগেন যে তিনি গোনাহের কাজ করছেন। শেষ বয়সে তারা বহু অনুশোচনা করেন। প্রকৃত সত্য না জানার কারণে তারা তাদের মেধাকে পূর্ণরূপে বিকশিত করতে পারেন না।

আইয়্যামে জাহেলিয়াতের সময়ে নর্তকীরা গান করতেন, তারা দেহব্যবসাও করতেন। আল্লাহর রসুল সেই নোংরামীকে নিষিদ্ধ করেন, কিন্তু গান গাইতে বা নাচতে নিষেধ করেন নি। মদীনায় তার ঘরের মধ্যে মেয়েরা দফ বাজিয়ে গান গেয়েছে। আবু বকর (রা.) তাদেরকে নিষেধ করলেও রসলাল্লাহ বলেছেন, তাদেরকে গাইতে দাও। যুদ্ধ থেকে ফেরার পর কোনো নারী সাহাবী মানত পুরণের জন্য রসুল ও সাহাবীদের সামনে নাচ ও গান পরিবেশন করেছেন এমন ঘটনাও সহীহ হাদীসগ্রন্থে আছে।যারা প্রগতিশীল আন্দোলন করেন তারা জানেন যে কোনো দেশে রাজনৈতিক বিপলব ঘটাতে হলে আগে গান, নাটক, সাহিত্য ইত্যাদির মাধ্যমে সংস্কৃতিক বিপলব ঘটাতে হয়। চীনেও সেটা হয়েছে। আমাদের দেশেও মুক্তিযুদ্ধে চেতনা যুগিয়েছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সাংস্কৃতিক কার্যক্রম। কাজেই শুদ্ধ সংস্কৃতি, যা মানুষকে অত্যাচারীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ করে, মানবতার মুক্তির সংগ্রামে উজ্জীবিত করে, সত্যগ্রাহী করে তোলে তা কেবল বৈধই নয়, তা এবাদত। বাদ্যযন্ত্র হারাম হওয়ার কোনো কারণ নেই, সুর সৃষ্টি করেছেন আল্লাহ। ইমাম গাজ্জালি (র.) বলেছেন, কোকিলের বা মানুষের কণ্ঠনিসৃত সুর বা তারযন্ত্রের দ্বারা সৃষ্ট সুর হারাম নয়।
যারা সংস্কৃতিবান মানুষ তাদের এ বিষয়ে কথা বলতে হবে। না বললে বারবার রমনা বটমূলে হামলা হবে, উদীচীর অনুষ্ঠানে হামলা হবে, ভাস্কর্য ভাঙ্গা হবে, আলাউদ্দিন আলী খাঁ’র সঙ্গীতালয় ভাঙ্গা হবে। ধর্মের নামে চলা অধর্মের দেয়ালকে ভাঙ্গার এই সংগ্রামে আমরা হেযবুত তওহীদ সকল প্রগতিবাদী মানুষকে পাশে চাই।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ article from dphtorg

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ article from dphtorg

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ article from dphtorg

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ article from dphtorg

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ article from dphtorg

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ article from dphtorg

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ article from dphtorg

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা
রিয়াদুল হাসান গৌড়ের রাজ দরবারে চাচা কুতুব খানের মধ্যস্থতায় দীর্ঘ দাসত্ব থেকে মুক্তি পেয়ে সুলতান তাজ খান কররানির মুখোমুখি দাঁড়িয়ে আছেন যুবক ঈসা খাঁ ও ইসমাইল…
২৭ এপ্রিল ২০২৬ article from dphtorg

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!
শাহাদৎ হোসেন:বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির প্রাণভোমরা হলো এই মাটির কৃষক। কৃষকদের আমরা বলি, সব সাধকের বড় সাধক। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তারা যে ফসল ফলায়,…
২৭ এপ্রিল ২০২৬ article from dphtorg