প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   অন্যায়পূর্ণ সমাজে কেউই নিরাপদ থাকে...

অন্যায়পূর্ণ সমাজে কেউই নিরাপদ থাকে না

২৮ মার্চ ২০১৮ ০৯:৫০ এএম
বজ্রশক্তি ডেস্ক

মোহাম্মদ আসাদ আলী
ধর্ম:
ধর্ম এসেছিল নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত ও শোষিত মানুষকে মুক্তি দিতে এবং একইসাথে কায়েমী স্বার্থবাদীদের স্বার্থের প্রাসাদ ভেঙে গুড়িয়ে দিতে। সেই ধর্মকেই বর্তমানে নির্যাতন, নিপীড়ন ও শোষণের অন্যতম হাতিয়ার বানানো হয়েছে। খোদ ধর্মকে ভিত্ত্বি করেই গড়ে উঠেছে কায়েমী স্বার্থবাদীদের স্বার্থের ইমারত। কথা ছিল ধর্ম মানুষকে শিক্ষা দিবে ন্যায়ের, উদারতার, সাম্যের ও ত্যাগের, কারণ এই গুণগুলো চরিত্রে ধারণ করাই হচ্ছে ধার্মিকতা। অথচ বাস্তবে সেই ধর্মের অপব্যবহার করে মানুষকে শিক্ষা দেওয়া হচ্ছে অন্যায়, অসহিষ্ণুতা, ভোগ ও স্বার্থপরতা।
রাজনীতি:
রাজনীতি হবে মানবতার কল্যাণে। জনগণের সেবা, জনগণের উপকার সাধনই হবে রাজনীতির একমাত্র উদ্দেশ্য। যারা রাজনীতি করবেন, জাতিকে নেতৃত্ব দিবেন অর্থাৎ রাজদণ্ড ধারণ করবেন তারা হবেন ব্যক্তিগত লোভ-লালসা, মোহ ও স্বার্থচিন্তার অনেক ঊর্ধ্বে। তারা হবেন ন্যায়ের ধারক। একজন নির্যাতিত, নিপীড়িত বা হীনবল ব্যক্তি দেশের কোথাও ন্যায়বিচার না পেলেও তাদের কাছে পাবে। সেই ন্যায়কে ধারণ করতে গিয়ে যদি আপন সন্তানকেও বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হয় তারা তা নির্দ্বিধায় করবেন। এই হচ্ছে প্রকৃত রাজনীতি। অথচ সেই রাজনীতি এখন ক্ষমতালিপ্সু ও অর্থলিপ্সু একদল প্রতারকের শোষণযন্ত্রে পরিণত হয়েছে। অন্যায়কে অন্যায় বলতে যারা ভয় পান, ন্যায়কে ন্যায় বলে ঘোষণা দিতে যাদের হাঁটু কাঁপে, ক্ষমতাকে যারা আমানত নয় বরং ভোগের বিষয় বলে মনে করে, যারা নিজেকে বিচারের ঊর্ধ্বে মনে করে, তারাই আমাদের সমাজের হর্তাকর্তা, নীতিনির্ধারক, সমাজ পরিচালক ও জাতির নেতৃত্বদানকারী সেজে বসেছে।
অর্থনীতি:
রাষ্ট্রের সবচাইতে স্পর্ষকাতর একটি সেক্টর হচ্ছে অর্থবিভাগ। জাতির অর্থনৈতিক সিস্টেম হতে হবে এমন যাতে সকলেই উপকৃত হয়, সম্পদের সুষ্ঠু বণ্টন নিশ্চিত হয়। কয়েকজনের হাতে সম্পদের পাহাড়, আর অধিকাংশ মানুষের মধ্যে দরিদ্রতা সৃষ্টি না হয়। অর্থবিভাগ পরিচালনা করবেন যারা, অর্থনৈতিক লেন-দেনের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত থাকবেন যারা, তারা সর্বদা জাতির কাছে নিজেদের দায়বদ্ধতার কথা স্মরণ করবেন। জনগণের সম্পদকে জীবন দিয়ে হলেও রক্ষা করবেন। শত প্রলোভন-প্ররোচনার সামনেও নিজেকে ন্যায়ের উপর স্থির রাখবেন। অন্যায়ভাবে রাষ্ট্রের এক পয়সাও যদি কেউ পকেটস্থ করে তার অধিকার নেই রাষ্ট্রীয় অর্থবিভাগে দায়িত্ব পালন করার। অথচ আমাদের জাতির সম্পদকে মুড়ি-মুড়কির মত গলধঃকরণ করা হয়। রাষ্ট্রীয় ব্যাংক থেকে টাকা চুরি হয় ব্যাংকের কর্মকর্তাদের প্রত্যক্ষ যোগসাজসে। কি রাজনীতিবিদ, কি আমলা, কি ঠিকাদার, জনগণের অর্থ তসরূপ করার অভিযোগ নাই কার বিরুদ্ধে?
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী:
সমাজে শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্ত্বা প্রতিষ্ঠিত রাখা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব। এই দায়িত্ব পালনের জন্য জনগণের ট্যাক্স থেকে তাদেরকে বেতন দেওয়া হয়। সমাজে নির্যাতিত নিপীড়িত ও শোষিত মানুষ বিপদে-আপদে আইন-শৃঙ্খলা বাহিনীকে পাশে পাবে এটাই স্বাভাবিক। তারা হবে গণমানুষের বন্ধু। তারা অন্যায়ের ভুক্তভোগীকে নিরাপত্ত্বা দিবে এবং অন্যায়কারীকে বিচারের মুখোমুখী করবে। অন্যায়কারী কে, সমাজে তার প্রভাব কেমন, প্রতিপত্ত্বি কেমন এটা তারা দেখবে না। কিন্তু আজ আমরা কী দেখছি? আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মানুষ ভয় পায়। মানুষের জান-মালের হেফাজত করার দায়িত্ব যাদের, তাদের বিরুদ্ধেই অভিযোগের শেষ নেই। এমন কোনো মাস নেই যে মাসে পুলিশের বিরুদ্ধে গ্রেফতারবাণিজ্য, চাঁদাবাজী, খুন, গুম, নির্যাতনের অভিযোগ ওঠে না।
শিক্ষাব্যবস্থা:
শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। শিক্ষাব্যবস্থার মাধ্যমে নতুন প্রজন্মের মানসিকতা গড়ে ওঠে। শিক্ষাব্যবস্থা নির্ভুল হলে, সঠিক শিক্ষা পেলে নতুন প্রজন্ম আত্মত্যাগী, সৎ ও নিষ্ঠাবান হয়ে বেড়ে ওঠে, আর শিক্ষাব্যবস্থা ভুল হলে তারা হয়ে ওঠে স্বার্থপর, নীতিহীন। আমাদের শিক্ষাখাতের কী ভয়ানক অবস্থা তা নতুন করে বলার দরকার আছে? মাদ্রাসা শিক্ষাব্যবস্থায় বের হচ্ছে অনুৎপাদনশীল একটি ধর্মীয় পেশাজীবী গোষ্ঠী, আর সাধারণ শিক্ষাব্যবস্থার মাধ্যমে এমন একদল স্বার্থপর, আত্মকেন্দ্রিক, ভোগবাদী মানুষ বের হচ্ছে যারা অর্থের কাছে, ক্ষমতার কাছে মাথা বিকিয়ে দিতে এক মুহূর্তও দ্বিধা করে না। এরাই রাজনীতিতে গিয়ে গণমানুষকে ঠকাচ্ছে, ব্যবসা-বাণিজ্যে ঢুকে খাদ্যদ্রব্যে ভেজাল দিচ্ছে, অর্থনৈতিক সেক্টরে ঢুকে কলমের একটি খোঁচায় হাজার কোটি টাকা ‘নাই’ করে দিচ্ছে। ন্যায়-অন্যায়বোধ তাদের নেই, কারণ ছোটবেলা থেকেই তারা ভোগবাদী দর্শন শিখে আসছে- ‘লেখাপড়া করে যে গাড়ি-ঘোড়ায় চড়ে সে।’ সেই গাড়ি ঘোড়াতেই যদি সে না চড়ল তবে লেখাপড়ার অর্থ থাকল কোথায়? ন্যায়কে বিসর্জন দিয়ে হলেও জীবনকে সার্থক করে থাকেন তারা।
সুতরাং-
এই যদি হয় একটি জাতির সামষ্টিক চিত্র, ধর্ম যদি হয়ে দাঁড়ায় স্বার্থোদ্ধারের হাতিয়ার, রাজনীতি যদি হয়ে দাঁড়ায় গণমানুষের সাথে প্রতারণার মাধ্যম, অর্থখাত যদি হয় লুটপাটের অভয়ারণ্য, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য যদি রক্ষকের বদলে হয় ভক্ষক, শিক্ষাব্যবস্থা যদি হয় ভোগবাদের উপাসক, তবে সেই জাতি আর জীবিত থাকে না। জাতি হিসেবে অনেক আগেই আমাদের মৃত্যু হয়ে গেছে, ব্যক্তি ঠিক থাকবে কী করে? ব্যক্তিরও মৃত্যু হচ্ছে, হবে। সে মৃত্যু হতে পারে রাজনৈতিক কোন্দলে, ছিনতাইকারীর আঘাতে, চাপাতির কোপে, ভেজাল খাবারের বিষক্রিয়ায়, পারিবারিক কোন্দলে, গ্রাম্য হানাহানিতে কিংবা মানবসৃষ্ট কৃত্রিম দুর্ঘটনায়। অন্যায়পূর্ণ সমাজে লক্ষ-কোটি সিসিটিভি ক্যামেরা লাগিয়েও আমরা নিরাপদ থাকতে পারব না।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
গাজীপুর সংবাদদাতা: গাজীপুরের শ্রীপুরে হেযবুত তওহীদের এক সদস্যের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটির গাজীপুর জেলা শাখা। মঙ্গলবার (১২…
১২ মে ২০২৬ জাতীয়
পারমাণবিক উত্তেজনা কমাতে মস্কোর বিশেষ উদ্যোগ

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত রাশিয়ায় নিয়ে গিয়ে সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার মস্কোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা…
১০ মে ২০২৬ আন্তর্জাতিক

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা