প্রচ্ছদ    সারাদেশ   হাত-পায়ের কাঁপুনি দেখে দুর্ঘটনার ভয়ে...

হাত-পায়ের কাঁপুনি দেখে দুর্ঘটনার ভয়ে কোনো যাত্রী ওঠে না তার রিকশায়

৮ ফেব্রুয়ারি ২০২৪ ১০:২৪ এএম
বজ্রশক্তি ডেস্ক

স্টাফ রিপোর্টার:
থরথর করে কাঁপে হাত-পা। প্রতিটি কদম ফেলতে সময় লাগে মিনিট খানেক। এরপরও সকাল হলেই বৈরী আবহাওয়া উপেক্ষা করে রিকশার হাতল ধরে রোজগারের উদ্দেশ্যে বের হতে হয় ৮০ বছরের বৃদ্ধ মন্নান সরদারকে। সড়কে এসে যাত্রীর জন্য অপেক্ষা করলেও তার হাত-পায়ের কাঁপুনি দেখে দুর্ঘটনার ভয়ে কোনো যাত্রী ওঠে না তার রিকশায়। দীর্ঘ অপেক্ষার পরও কোনো যাত্রী না পেলে রিকশা নিয়েই বিভিন্ন দোকানপাটসহ সচ্ছলদের কাছে সাহায্যের জন্য হাত বাড়ান তিনি। মানুজনের দেওয়া সাহায্যের টাকা দিয়ে স্ত্রীর ওষুধপত্র কেনার পর চাল-ডাল কেনার টাকা না থাকলে উপোস থাকতে হয় মন্নান ও তার স্ত্রী ফুলমালাকে।

সম্প্রতি মন্নান সরদারকে শরীয়তপুর পৌর বাসস্টান্ড এলাকায় রিকশা নিয়ে সাহায্য তুলতে দেখা গেছে। পেশায় রিকশাচালক মন্নান সরদার শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পাপরাইল গ্রামের বাসিন্দা। মন্নান সরদার ও ফুলমালা বেগম দম্পতির চার মেয়ে থাকলেও নেই কোনো ছেলে সন্তান।

জানা যায়, ৮০ বছর বয়সী মন্নান সরদার জীবনের ৬০ বছরই রিকশা চালিয়ে উপার্জন করেছেন। উপার্জনের টাকা দিয়ে সারা জীবন সংসারের ব্যয় বহন করতে পারলেও গত ৬ মাস ধরে স্ট্রোকজনিত কারণে অসুস্থতায় ভুগছেন তিনি। নিজের জায়গা-জমি বিক্রি করে চার মেয়েকে বিয়ে দিতে হয়েছে বলে এখন বৃদ্ধ বয়সে তার কোনো সম্বল নেই। ৭০ বছর বয়সী স্ত্রী ফুলমালাসহ মন্নান সরদার নিজেও বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছেন। স্ত্রী ফুলমালার জন্য প্রতিদিন ১২০ থেকে ১৫০ টাকার ওষুধ প্রয়োজন হয়।

আরও পড়ুন

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

স্বামী-স্ত্রী দুইজনেই বয়স্ক ভাতার জন্য উপযুক্ত হলেও স্ত্রী ফুলমালা বয়স্ক ভাতা পান না। ভিক্ষাবৃত্তিকে ঘৃণা করেন মন্নান সরদার। কিন্ত বয়সের এই প্রতিকূল অবস্থায়ও ক্ষুধার তাগিতে প্রতিনিয়তই হাত বাড়াতে হয় অন্যের দুয়ারে। ৬০ বছর রিক্সা চালিয়ে স্ত্রী ফুলমালাসহ সকলের ব্যয়ভার বহন করা সংগ্রামী এই মানুষটা বার্ধক্যের কাছে হার না এখনো সংসার পরিচালনায় যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। একটি ছেলে সন্তান না থাকায় বৃদ্ধ বয়সেও উপার্জনের জন্য মানুষের কাছ থেকে সাহায্য নিতে হয় তার বলে জানিয়েছেন স্থানীয়রা।

নুরুল ইসলাম মাল নামে একজন ঢাকা পোস্টকে বলেন, যাত্রী পেলে মন্নান সরদার কারও থেকে সাহায্য নেয় না। তবে বয়স হওয়ার কারণে তার হাত-পা অনেক কাঁপার ফলে দুর্ঘটনায় তার রিকশায় কেউ ওঠে না। আমরা প্রায়ই তাকে সাহায্য করে থাকি, সাহায্যের টাকা দিয়ে সে স্ত্রীর জন্য ওষুধপত্র ও সংসারের খরচ বহন করে।

বিষয়টি নিয়ে ছয়গাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান লিটন ঢাকা পোস্টকে বলেন, মন্নান সরদার পরিষদ থেকে বয়স্কভাতা পায়। ইউনিয়ন পরিষদের অন্যান্যরা সুবিধাও তাকে প্রদান করা হবে। ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিবুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, মন্নান সরদার আবেদন করলে বিস্তারিত খোঁজখবর নিয়ে তার পাশে থাকবে উপজেলা প্রশাসন।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
গাজীপুর সংবাদদাতা: গাজীপুরের শ্রীপুরে হেযবুত তওহীদের এক সদস্যের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটির গাজীপুর জেলা শাখা। মঙ্গলবার (১২…
১২ মে ২০২৬ জাতীয়
পারমাণবিক উত্তেজনা কমাতে মস্কোর বিশেষ উদ্যোগ

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত রাশিয়ায় নিয়ে গিয়ে সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার মস্কোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা…
১০ মে ২০২৬ আন্তর্জাতিক

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা