প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   গল্প নয়, সত্যি বিদায় হজ্জ

গল্প নয়, সত্যি বিদায় হজ্জ

২১ মে ২০১৫ ০৪:০১ এএম
বজ্রশক্তি ডেস্ক

হজ্জের সময় ঘনিয়ে আসল। মক্কায় গিয়ে হজ্জ উদ্যাপন করতে মহানবী (স.)-এর প্রাণ আকুল হয়ে উঠল। তিনি বহু সহচর সঙ্গে নিয়ে মদীনা হতে যাত্রা করলেন।
মহানবী (স.)-এর কাফেলা পবিত্রভূমি আরাফাতের ময়দানে উপস্থিত হলো। আরবের চর্তুদিক হতে লক্ষ লক্ষ মুসলিম নরনারী আরাফাতের মুক্ত প্রান্তরে সমবেত হলো।
হযরত মুহাম্মদ (স.) অভিভাষণ দিতে দাঁড়িয়া দেখলেন, তাঁর সম্মুখে এক বিপুল জনসমুদ্র আবেগ-হিল্লোলে উদ্বেলিত। মাতাপিতার øেহ, বন্ধু-ভ্রাতার প্রীতি, আত্মীয়-স্বজনের অনুরোধ, সনাতন সমাজের রক্ত ভ্রƒকুটি, সম্পদ, স্বাচ্ছন্দ ও বিলাসের আকর্ষণ, জালিমের অকথ্য অত্যাচারÑসমস্ত উপেক্ষা করে সত্য প্রচারের প্রথম যুগে যারা ইসলাম গ্রহণ করে তাঁর সহায়তা করেছিলেন, আজ তাঁরা মহা-পুরুষের সঙ্গে আছেন। আরবের নবীন জীবন প্রভাতে যে সমস্ত কুরায়েশ তাঁকে সংকল্পচ্যুত করবার জন্য সৌন্দর্য, ঐশ্বর্য ও প্রভুত্বের ডালি নিয়ে প্রলুদ্ধ করতে চেষ্টা করেছে, যে সব অত্যাচারী তাঁর পথে কাঁটা ছড়িয়েছে, তাঁর উপাসনারত মস্তকের উপর মৃত উটের অন্ত্রভার চাপিয়ে তাঁকে শ্বাসরোধ করে মারবার চেষ্টা করেছে, আজ তাঁরাও তাঁর সম্মুখে ময়দানে উপস্থিত: কিন্তু অন্তরে বিদ্বেষবহ্নি জ্বেলে নয়, ভক্তিপ্লুত চিত্তে। মক্কায় উৎপীড়িত পয়গম্বর দীর্ঘপথ অতিবাহন করে সুদূর তায়েফে উপনীত হয়েছেন, ব্যাকুল কণ্ঠে আহ্বান করেছেন তায়েফ বাসিগণকে ইসরামের শান্তিছায়াতরে, উত্তরে যে নিষ্ঠুরেরা সেদিন কঠিন প্রস্তর নিক্ষেপে তাঁর কোমল অঙ্গে রক্তের প্রবাহ তৈরি করেছে, তারাও আরাফাতে হাযির। সত্য প্রচারে বাধা জন্মাবার জন্য বিরুদ্ধবাদীরা মহানবী (স.)-কে তাঁর সহচরগণসহ অনশনে তিল তিল করে মারবার প্রয়াস পেয়েছে, তাদের নিযুক্ত অগ্নিমূর্তি যুবকেরা তাঁর অস্তিত্বকে দুনিয়া হতে মুছে ফেলবার জন্য খোলা তলোয়ার হাতে নিশীথের অন্ধকারে তাঁর বাসস্থানের দিকে প্রধাবিত হয়েছে, হযরত (স.) অদৃশ্যভাবে গৃহ হতে বের হয়ে মদীনার পথে চলেছেন, দুশমনেরা শিকার-হারা ক্রুদ্ধ ব্যাঘ্রের মত দিকে দিকে তাঁকে অন্বেষণ করে ফিরে এসেছে., আজ তারা তাঁর পরম অনুরক্তরূপে হজ্জের জন্য হাযির। হযরত (স.)-এর জন্য মক্কা ও তায়েফের সকল দুয়ার যখন অবরুদ্ধ সেই দুর্দিনে যে মহাপ্রাণ মদীনাবাসীরা তাঁকে বাহু বাড়িয়ে বিপুল সম্মানে আমন্ত্রণ করে ছিলেন এবং তাঁর সমস্ত বিপদ-আপদকে আনন্দে নিজেদের স্কন্দে গ্রহণ করে ছিলেন, সেই আনসারগণও তাঁর সান্নিধ্যে উপস্থিত। হযরত (স.) মদীনায় হিজরত করেছেন, সেখানে দুশমনেরা তাঁর পশ্চাদ্ধাবন করেছে, বার বার সমর-অভিযান দ্বারা তাঁর আশ্রয়দাতা আনসারগণসহ তাঁকে পিষে ফেলতে প্রয়াস পেয়েছে, তাঁর হত্যার চেষ্টা হয়েছে। কিন্তু আজ তাদের সে বিদ্বেষ-বহ্নি নির্বাপিত, সে শাণিত তরবারি কোষবদ্ধ। আজ তারা ইসরামের ভক্ত সেবকরূপে তাহাদের মহানবী (স.)-এর উপদেশামৃত পান করবার জন্য পিপাসার্ত।
মহানবী (স.) নির্নিমেষ নেত্রে সম্মুখস্থ জনসংঘ নিরীক্ষণ করলেন। এই অভূত-পূর্ব দৃশ্য দর্শনে তাঁর চিত্তপারাবার উদ্বেলিত হয়ে উঠেছিল কিনা কেহ বলতে পারে না। তিনি নীরবে তাদের দিকে দৃষ্টি নিক্ষেপ করলেন। সুদীর্ঘ কালের কঠোর সাধনায় সহস্র বিপদ-ঝঞ্চা কাটাবার পর তাঁর মহান ব্রতের এই মূর্তিমান সাফল্য দর্শনে হয়তো তিনি বুঝতে পারলেন, তাঁর নবুয়তের কর্তব্য শেষ হয়েছে, এবার তাঁর মহাযাত্রার আয়োজনের দিন সমাগত, তাই আজ তিনি তাঁর সাধনার উপসংহার করে প্রিয় অনুচরদের হাতে তা অর্পণ করে যাচ্ছেন। আজকের সম্ভাষণে তাঁর সেই অতুল্য কণ্ঠস্বর ভাবাবেগে ঝঙকৃত হয়ে সে বিরাট জনসমুদ্রকে নীরব স্তম্ভিত করে দিল; শ্রোতৃ-হৃদয়ে, সমীর-স্তরে, খেজুর গাছের পাতায় পাতায়, পাহাড়ের চূড়ায় চূড়ায় অজ্ঞাত-পূর্ব আবেগ-শিহরণ জেগে ছুটে চললো।
মহানবী (স.) বলতে লাগলেনÑ“হে জনমণ্ডলী,মন দিয়া আমার কথা শোন। কারণ আবার তোমাদের মধ্যে এই স্থানে উপস্থিত হবার জন্য আর একটি বৎসর আল্লাহ আমাকে দিবেন কিনা আমি জানি না।
‘এই পবিত্র মাসে, এই পবিত্র দিনে তোমাদের একের ধন-মান, প্রাণ-নাশ অপরের পক্ষে নিষিদ্ধ হল। সাবধান, তোমাদের প্রভুর সম্মুখে তোমাদেরকে উপস্থিত হতে হবে এবং তোমাদের কাজের হিসাব দিতে হবে।
অজ্ঞযুগের খুনেরে বিনিময় প্রথা আমি পদদলিত করলাম। সর্বপ্রথমে, আমার বংশের খুনের যাবতীয় দাবী প্রত্যাহার করলাম।
সাবধান, আমার পরে তোমরা একে অন্যের গলা কেটো না; মনে রেখো, হাশরের ময়দানে তোমাদের মুখ দেখাতে হবে।
তোমাদের স্ত্রীদের বিষয়ে সাবধান। আল্লাহকে জামিন রেখে তোমরা তাদেরকে গ্রহণ করেছো। আল্লাহ জামিনের কথা স্মরণ রেখে তাদের সহিত কোমল ও প্রীতিময় ব্যবহার করো। তাদের উপর তোমাদের যেমন অধিকার আছে, তোমাদের উপরও তাদের তদ্রƒপ অধিকার আছে।
অজ্ঞযুগের যাবতীয় কুসীদ আমি পদদলিত করলাম। সর্বপ্রথমে আমার পিতৃব্য আব্বাসের প্রাপ্য কুসীদ আমি পদদলিত করলাম।
অতঃপর মহাজন কেবল আসল টাকা পাইবে।
অতীতের অভিজাত্য অহঙ্কার আমার পদতলে বিমর্দিত হল। অ-আরবের উপর আরবের কোনো শ্রেষ্ঠতা নাই, আরবের উপরও অ-আরবের কোনো শ্রেষ্ঠতা নাই। সকলেই আদমের সন্তান এবং আদম মাটির দ্বারা গঠিত।
তোমাদের মধ্যে তিনি সর্বাপেক্ষা মহৎ যিনি সর্বাপেক্ষা সৎকর্মশীল।
মনে রেখো তোমরা সকলে পরস্পর ভাই: তোমরা এক ভ্রাতৃসংঘ। সদিচ্ছায় না দিলে এক ভাইয়ের কিছুই অন্য ভাইয়ের জন্য বৈধ নয়।
তোমরা অনুক্ষণ অন্যায় আচরণ হতে বিরত থেকো, সর্বদা হক পথে চলো।
আর সাবধান, তোমাদের দাসদাসী! তোমরা যা খাও, তাদেরকেও তা খেতে দিও এবং তোমরা যা পর তাই তাদেরকে পরতে দিও।
যদি দাসদাসীরা এমন কোনো অপরাধ করে বসে যা তোমরা ক্ষমা করতে অনিচ্ছুক, তবে তাদেরকে মুক্তি দিয়ে দিও। তারা তোমাদের ভাইবোন, আল্লাহ তাদরকে তোমাদের অধীন করে দিয়েছেন। তাদের প্রতি কঠোর ব্যবহার সঙ্গত নয়।
মহাপুরুষ ক্ষণিকের জন্য নীরব হলেন। তার পর আবার সম্মুখে তাঁর করুণ দৃষ্টি বিস্তার করে বললেন, হে সমবেত জনমণ্ডলী, আমি কি আমার প্রভুর বাণী পৌঁছেয়েছি?
বিপুল জনসংঘ সাগর-কল্লোলের মত সমস্বরে উত্তর করল: পৌঁছিয়েছেনÑআপনি নিশ্চয় পৌঁছিয়েছেন।
তৃপ্তির বিদ্যুচ্ছটায় অকস্মাৎ মহাপুরুষের বদনমণ্ডল উদ্ভাসিত হয়ে উঠল; কৃতজ্ঞতার অশ্র“তে তাঁর দুই চোখ ভরে আসল। তিনি আকাশের দিকে তাঁর কম্পিত হস্তদ্বয় প্রসারিত করে গদগদ কণ্ঠে বলে উঠলেন: লক্ষ্য কর, প্রভু, লক্ষ্য করÑ লক্ষ্য কর।
মহানবী (স.) তাঁর প্রতিষ্ঠিত মুসলিম রাষ্ট্রের উজ্জ্বল ভবিষ্যতের কথা সমস্তই জানতেন; কিন্তু সামরিক শক্তির গৌরবচ্ছটা কিংবা ঐশ্বর্য সাম্রাজ্যের উগ্র কামনা তাঁর নিষ্কাম চিত্তে চাঞ্চল্যের রেখামাত্রও সঞ্চার করতে পারে নাই; তাই শক্তি-উদীয়মান নবীন রাষ্ট্রের একচ্ছত্র অধিনায়ক তাঁহার সুদীর্ঘ অভিভাষণে সাম্রাজ্য, সম্পদ বা সমর শক্তি সম্বন্ধে একটি বাক্যও উচ্চারণ করলেন না। বিদায়মান বীরের মুখ হতে তাঁর সর্বশেষ বৃহত্তম প্রকাশ্য বতৃতায় তাঁর দেশ, তাঁর জাতি, তাঁর সৈন্য ও তাঁর পতœী সম্বন্ধে একটি বর্ণও নির্গত হল নাÑযদিও এ সমস্তই তাঁর ছিল। শুধু দীন দরিদ্র, দুর্বল, নারী, দাসদাসী, এই অবজ্ঞাত অবহেলিত, নির্যাতিতদের রক্ষণে বজ্রগম্ভীর স্বরে তিনি তাঁর শেষ আদেশ বাণী ঘোষণা করে গেলেন।
এই স্মরণীয় অভিভাষণের পর প্রায় তের শত বৎসর কালের সাগরে বিলীন হয়ে গিয়েছে। কিন্তু এতে ইসলামের নিরক্ষর নবী (স.) জীবনের যে আদর্শ উপস্থাপন করে গিয়েছেন, তা আজও জগতের কার্যতঃ উপলব্ধির বিষয় হয়ে রয়েছে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
গাজীপুর সংবাদদাতা: গাজীপুরের শ্রীপুরে হেযবুত তওহীদের এক সদস্যের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটির গাজীপুর জেলা শাখা। মঙ্গলবার (১২…
১২ মে ২০২৬ জাতীয়
পারমাণবিক উত্তেজনা কমাতে মস্কোর বিশেষ উদ্যোগ

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত রাশিয়ায় নিয়ে গিয়ে সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার মস্কোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা…
১০ মে ২০২৬ আন্তর্জাতিক

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা