প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   সকল ধর্মাবলম্বীদের মধ্যে ঐক্য ও...

সকল ধর্মাবলম্বীদের মধ্যে ঐক্য ও সম্প্রীতির বন্ধন তৈরি করাই আমাদের লক্ষ্য

১২ জুলাই ২০১৫ ১২:১০ পিএম
বজ্রশক্তি ডেস্ক

-মসীহ উর রহমান, আমীর, হেযবুত তওহীদ:

আমরা যামানার এমাম, এমামুযযামান জনাব মোহাম্মদ বায়াজীদ খান পন্নীর অনুসারীরা মানবতার কল্যাণ সাধনের উদ্দেশ্যে নিজেদের নিয়োজিত করেছি। স্রষ্টা প্রেরিত সকল ধর্মেই মানবতার জয়গান করা হয়েছে। মানবতার কল্যাণই হলো সকল ধর্মের মর্মকথা। মাননীয় এমামুযযামান আমাদেরকে শিক্ষা দিয়েছেন- মানুষ শান্তি পায়, সমাজে সাম্য-মৈত্রী স্থাপিত হয় এমন কাজকে স্রষ্টা সর্বাধিক ভালোবাসেন। কারণ, সাম্য-মৈত্রী প্রতিষ্ঠিত হলে আল্লাহর সর্বশ্রেষ্ঠ ও প্রিয় সৃষ্টি মানুষ পৃথিবীতে শান্তিতে বসবাস করতে পারবে। এই কাজটিই সংগ্রামের মাধ্যমে করে গেছেন শেষ নবী হজরত মোহাম্মদ (স:)। এই সাম্য-মৈত্রী স্থাপন তথা মানবতার মুক্তির জন্য আমরা হেযবুত তওহীদ বর্তমানে এদেশে বসবাসকারী বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের সঙ্গে কাজ করে যাচ্ছি। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম সকল ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে বিরাজমান সাম্প্রদায়িক মনোভাব ও বিদ্বেষ দূর করে তাদের মধ্যে ঐক্য ও সম্প্রীতির বন্ধন সৃষ্টি করার জন্য আমরা সর্বাত্মকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি। ধর্ম ব্যবসায়ী শ্রেণি এবং ধর্ম নিয়ে অপরাজনীতিকরা নিজেদের হীন স্বার্থে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে দাঙ্গার সৃষ্টি করে, ঘৃণার বিস্তার ঘটায়। আমরা মনে করি, এই সাম্প্রদায়িক দাঙ্গা বা সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন কেবল শক্তিপ্রয়োগে নির্মূলযোগ্য নয়। কারণ এর দ্বারা হৃদয়ের পুঞ্জিভূত ক্ষোভ দূর হয় না। যদি সকল সম্প্রদায়ের মানুষকে এটা বোঝানো যায় যে, সকল ধর্মই একই স্রষ্টার প্রেরিত, সকল মানুষই একই বাবা-মা আদম হাওয়ার সন্তান, সকল ধর্মগ্রন্থই পবিত্র, কাজেই নিজ ধর্মগ্রন্থ এবং ধর্ম প্রবর্তককে যেমন শ্রদ্ধা, সম্মান করা হয় তেমনি অন্য ধর্মের প্রবর্তক এবং পবিত্র গ্রন্থকে সম্মান ও শ্রদ্ধা করা কর্তব্য; এই শিক্ষা যদি জাতির মধ্যে প্রবেশ করানো সম্ভব হয় তাহলেই সত্যিকার অসাম্প্রদায়িক দেশ গঠন করা সম্ভব হবে। এই লক্ষ্য সামনে নিয়ে আমরা নিরবচ্ছিন্নভাবে দেশজুড়ে সর্বধর্মীয় সম্মেলন করে যাচ্ছি। ইতিমধ্যেই হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সঙ্গে আমাদের অনেকগুলি বৈঠক হয়েছে। বহু মন্দির, মঠ ও চার্চের পরিচালকবৃন্দ আমাদের সঙ্গে একমত পোষণ করেছেন। বিভিন্ন ধর্মের হাজার হাজার মানুষ আমাদের বক্তব্য শুনে আবেগাপ্লুত হয়েছেন, আমাদেরকে ভাই ও বন্ধু হিসাবে সাদরে বরণ করে নিয়েছেন। গত কয়েক মাস যাবৎ আমরা যামানার এমামের অনুসারীরা সবাইকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে ত্রিশ হাজারেরও বেশি সভা, সমাবেশ ও সেমিনার করেছি। আমরা দৃঢ়ভাবে প্রত্যয়ী যে, যারা আমাদের বক্তব্য শুনে, ডকুমেন্টারি ফিল্ম দেখে আমাদের সঙ্গে ঐকমত্য প্রকাশ করেছেন বা করছেন তাদের ধর্মীয় আবেগকে আর কেউ অনৈতিক সন্ত্রাসমূলক কাজে বা সাম্প্রদায়িক দাঙ্গায় ব্যবহার করতে পারবে না। বিভিন্ন ধর্মের যে সকল গণ্যমান্য ব্যক্তিবর্গ আমাদের বক্তব্য জেনেছেন তারাই আমাদেরকে বিভিন্ন জায়গায় অনুরূপ সেমিনার করে ডকুমেন্টারি দেখানোর জন্য আমন্ত্রণ জানাচ্ছেন, যেন তাদের সম্প্রদায়ের অন্যরাও এই মহাসত্য জানতে পারে। আমরাও তাদের আমন্ত্রণে এবং অনুমতিতে বিভিন্ন জেলা-উপজেলা পরিষদের মিলনায়তন, মন্দির, গীর্জা, মঠের প্রাঙ্গন, স্কুলের মাঠ, হলরুম ইত্যাদি স্থানে সেমিনার করেছি। সবখানেই উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বসাধারণের কাছ থেকে আমরা যে স্বতঃস্ফূর্ত সাড়া পেয়েছি তা অবশ্যই আমাদের চলার পথকে প্রশস্ত করবে। অচীরেই আমরা এদেশের ষোল কোটি মানুষকে ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে ঐক্যবদ্ধ করতে সক্ষম হবো এনশাআল্লাহ।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
গাজীপুর সংবাদদাতা: গাজীপুরের শ্রীপুরে হেযবুত তওহীদের এক সদস্যের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটির গাজীপুর জেলা শাখা। মঙ্গলবার (১২…
১২ মে ২০২৬ জাতীয়
পারমাণবিক উত্তেজনা কমাতে মস্কোর বিশেষ উদ্যোগ

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত রাশিয়ায় নিয়ে গিয়ে সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার মস্কোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা…
১০ মে ২০২৬ আন্তর্জাতিক

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা