প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   অজ্ঞানতার ব্যুহ ভেদ করতে পারবে...

অজ্ঞানতার ব্যুহ ভেদ করতে পারবে আমাদের নারীরাও

৭ এপ্রিল ২০২৩ ১১:৫৮ এএম
বজ্রশক্তি ডেস্ক

ডা. সুসানে গীতি সেনাবাহিনীর মেডিক্যাল কোরের একজন অফিসার। ১৯৮৬ সনে তিনি সেনাবাহিনীতে যোগদান করেন। গত ৩০ সেপ্টেম্বর তিনি প্রথম নারী হিসাবে বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল পদমর্যাদায় উন্নীত হন। এই সফলতার জন্য তিনি আল্লাহ তা’আলার প্রতি এবং দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। তার স্বামী ব্রিগেডিয়ার জেনারেল আসাদুল্লাহ মো. হোসেন সাদ (অব.) একজন সফল সামরিক বিশেষজ্ঞ চিকিৎসক ছিলেন।

যা-ই হোক, তিনি বাংলাদেশের একজন নারী এটাই হচ্ছে বড় কথা। এই দেশে ধর্মের নামে নারীর চলার পথে হাজার পাথর বিছানো হয়, সংস্কার ও পরম্পরার নামে নারীদেরকে পুরুষদের তুলনায় সর্ববিষয়ে তুচ্ছ করে দেখা হয়। তাদের মানুষ পরিচয়ের পূর্বে নারীত্বকেই বড় করে সামনে নিয়ে আসা হয়। এভাবে আমাদের নারীরা জাতিগতভাবেই পিছিয়ে পড়া জনগোষ্ঠী। যারা এগিয়ে যায় তাদের দিকে রক্তচক্ষু মেলে চেয়ে থাকে প্রাচীনপন্থী পুরোহিত সমাজ। কিন্তু আমরা জানি নারী-পুরুষ নির্বিশেষে সকল সেনা কমকর্তাকে কী পরিমাণ কষ্টসহিষ্ণুতার পরীক্ষা প্রতিনিয়ত দিতে হয়। এখানে মেধার পাশাপাশি তার মানসিকতা, নেতৃত্ব প্রদানের গুণাবলি, কমিউনিকেশন স্কিল, ইংরেজিতে দক্ষতা, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ইত্যাদি নানা বিষয়ের উপর গুরুত্ব দেয়া হয়। সেনাবাহিনীর বেসিক কোর্স, অস্ত্রের কোর্স, কমান্ডো ট্রেনিং কোর্স প্রত্যেক সেনা অফিসারকে বাধ্যতামূলকভাবে গ্রহণ করতে হয়। কমান্ডো ট্রেনিং কোর্সে প্রতিটি অফিসারকে আমানুষিক কষ্টের মধ্যে রাখা হয়। এই কোর্সে প্রায় প্রতিদিনই নির্দিষ্ট সময়ের মধ্যে ৬ কিমি থেকে ৪০ কিমি পর্যন্ত দৌড়, অ্যাসল্ট কোর্স (বিভিন্ন ধরণের প্রতিবন্ধকতা অতিক্রম), টানা দৌড়ে উঁচু উঁচু ৭ টি পাহাড় অতিক্রম, আনআর্মড কম্ব্যাট ট্রেনিং (মার্শাল আর্টের সামরিক সংস্করণ), ট্র্যাকিং, ম্যাপ অনুসরণ করে দুর্গম এলাকায় ডে মার্চ বা নাইট মার্চ, কমান্ডো কৌশল অনুসরন করে শত্রু এলাকার ভেতরে প্রবেশ করে বিভিন্ন অভিযান পরিচালনার অনুশীলন, খাবার ছাড়া দুর্গম এলাকায় বেঁচে থাকার সারভাইভাল ট্রেনিংসহ অনেক দুঃসাহসিক প্রশিক্ষণ নেয়ার পাশাপাশি রণকৌশলের ওপর পড়াশোনা করতে হয় এ সময়। আমি শুধু একটা ট্রেনিং এর কথা বললাম, এমন বহু ট্রেনিং করেই একজন অফিসারকে সেনাবাহিনীতে পদোন্নতি পেতে হয়। মেডিক্যাল কোরের সেনা অফিসারদেরকেও বেসিক ট্রেনিংগুলো নিতে হয় যেন তারা সকল যুদ্ধসংকুল পরিস্থিতিতে সেনাবাহিনীর সঙ্গে নিজেদের বিভাগীয় দায়িত্ব পালন করে যেতে পারে। তাই তাকেও বহু কঠোর প্রশিক্ষণের পথ পাড়ি দিতে হয়েছে। নারী হিসাবে কোনোপ্রকার কোনো অনুকম্পা, করুণা বা ছাড় তিনি পান নি। পুরুষ সৈনিকদের মতোই মানসিক, শারীরিক ও বুদ্ধিবৃত্তিক যোগ্যতা তাকে অর্জন করতে হয়েছে, সামর্থ্যরে পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়েছে।

প্রসঙ্গটি কেন আনলাম? আমি নারী-পুরুষ উভয়কে নিয়ে সভা-সমাবেশ করি, জাতির কল্যাণে একত্রে সংগ্রাম করি বলে আমার বিরুদ্ধে এক শ্রেণির আলেম ওলামা ক্ষিপ্ত। তাদের কথা হচ্ছে, আমরা ইসলাম নিয়ে কাজ করি। তাহলে নারীদেরকে কেন এভাবে ঘর থেকে বের করে আনছি? এতে নাকি পর্দার লংঘন হয়। আমার কথা হচ্ছে, নারীদেরও যোগ্যতা রয়েছে, সাহস রয়েছে, মেধা রয়েছে, জ্ঞান, প্রজ্ঞা, প্রতিকূলতাকে মোকাবেলা করার হিম্মত ও সামর্থ্য রয়েছে জাতির জন্য কিছু করার। এই সামর্থ্য তাদেরকে স্রষ্টাই দিয়েছেন যা উপযুক্ত পরিবেশে ও চর্চায় বিকশিত করা সম্ভব।

আরও পড়ুন

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

এ কথা যে সত্য তা প্রমাণ করলেন সুসানে গীতি। তাকে সেল্যুট না জানিয়ে পারছি না আমি। অর্থাৎ নারীরাও পারে। আমাদের দেশের মতো একটি দেশে যেখানে ধর্মান্ধতার চর্চা হয় সবচেয়ে বেশি সেখানে তিনি প্রমাণ দিলেন যে নারীদেরকে যে কোনো অজুহাতে পিছিয়ে রাখা জাতির জন্য অকল্যাণকর। রসুলাল্লাহ তাঁর জাতির নারীদেরকে কী দুর্দান্তভাবে এগিয়ে নিয়ে গিয়েছিলেন সে ইতিহাসকে প্রাণপণে অস্বীকার করেন এই এক শ্রেণির আলেমসমাজ। তারা মাসলা-মাসায়েল আর ফতোয়ার জাল বিস্তার করে প্রকৃত উম্মতে মোহাম্মদীর নারীদের ইতিহাসকে আড়াল করে মুসলিম নারীদেরকে বাক্সবন্দী, গৃহবন্দী করার জন্য শত শত বছর ধরে ওয়াজ করে যাচ্ছেন। তাদের কারণে এ জাতির নারীরা আজ আত্মবিশ্বাসহীন, হীনম্মন্যতায় আপ্লুত, নিষ্প্রভ, ভীরু, অবলা। তাদের সেই জাতিবিনাশী ভ্রান্ত মতবাদের বিরুদ্ধে আমি আমার প্রত্যেকটি জনসভায় কথা বলছি। এ জন্য আমাদেরকে কতই না গালাগালি, নির্যাতন, নিপীড়ন, অপমান, লাঞ্ছনা সহ্য করতে হচ্ছে। আমি আশা করব, সুসানী গীতির এই সাফল্য দেখে অন্যান্য নারীরা ঈর্ষান্বিত না হয়ে অনুপ্রাণিত হবেন, সাহস পাবেন, মানুষ হিসাবে নিজেদেরকে সম্মান করতে শিখবেন।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

ঈদের ছুটিতেও ঢাকার রাস্তায় সচল এআই ক্যামেরা, বেপরোয়া চললে গুনতে হবে জরিমানা

ঈদের ছুটিতেও ঢাকার রাস্তায় সচল এআই ক্যামেরা, বেপরোয়া চললে গুনতে হবে জরিমানা
ঈদের ছুটিতে ফাঁকা হতে শুরু করেছে ঢাকার প্রধান সড়কগুলো। বছরের এই সময়গুলোতে ফাঁকা সড়ক পেয়ে অনেকেই বেশি গতিতে গাড়ি চালান। তবে এবার সেখানে সাবধান হতে…
 ২৬ মে ২০২৬    জাতীয়

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট
রাজধানী ঢাকা থেকে ঘরমুখো মানুষের ঈদ যাত্রাকে কেন্দ্র করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪০ কিলোমিটার অংশ জুড়ে দেখা দিয়েছে যানজট। সন্ধ্যার পর থেকেই এ পথে বাড়তে থাকে…
 ২৬ মে ২০২৬    জাতীয়

দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা

দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ সারা বিশ্বের মুসলমানদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্যাগ, তাকওয়া ও আত্মশুদ্ধির বার্তাকে সামনে রেখে তিনি বিশ্বজুড়ে শান্তি, সম্প্রীতি…
 ২৬ মে ২০২৬    জাতীয়

ভ্যাপসা গরমে নাকাল জনজীবন: বৃষ্টির জন্য আরও কয়েক দিনের অপেক্ষা

ভ্যাপসা গরমে নাকাল জনজীবন: বৃষ্টির জন্য আরও কয়েক দিনের অপেক্ষা
গত কয়েক দিন ধরে অসহনীয় ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছিল। গত বুধবার থেকে শুরু হওয়া তাপপ্রবাহের কারণে বিশেষ করে কর্মজীবী মানুষের দুর্ভোগ অনেক বেড়েছিল।…
 ২৪ মে ২০২৬    জাতীয়

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
গাজীপুর সংবাদদাতা: গাজীপুরের শ্রীপুরে হেযবুত তওহীদের এক সদস্যের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটির গাজীপুর জেলা শাখা। মঙ্গলবার (১২…
 ১২ মে ২০২৬    জাতীয়
পারমাণবিক উত্তেজনা কমাতে মস্কোর বিশেষ উদ্যোগ

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত রাশিয়ায় নিয়ে গিয়ে সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার মস্কোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা…
 ১০ মে ২০২৬    আন্তর্জাতিক

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
 ৫ মে ২০২৬    আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
 ৪ মে ২০২৬    ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
 ৩ মে ২০২৬    ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
 ২ মে ২০২৬    ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
 ২ মে ২০২৬    বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
 ২ মে ২০২৬    বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
 ২ মে ২০২৬    বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
 ১ মে ২০২৬    বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
 ১ মে ২০২৬    ঢাকা