প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   অশ্লীল কথা ও অশালীন আচরণ...

অশ্লীল কথা ও অশালীন আচরণ সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে

৮ ডিসেম্বর ২০২১ ০৮:৩৬ এএম
বজ্রশক্তি ডেস্ক

হোসাইন মোহাম্মদ সেলিম, হেযবুত তওহীদ

মানুষ যখন ভুল পথে পরিচালিত হয়, ভুল জীবনব্যবস্থা মেনে জীবনযাপন করে, তখন মানুষের পারিবারিক, সামাজিক, রাজনৈতিক সকল অঙ্গনে যেমন বিশৃঙ্খলা গোলোযোগ শুরু হয়, তেমনি মানুষের মনোজগতে, মস্তিষ্কেও অসুস্থতা, ভারসাম্যহীনতা তৈরি হয়। সেই অসুস্থ মননের প্রতিফলন ঘটে মানুষের দৈনন্দিন কাজ-কর্ম, আচার, ব্যবহার ও কথাবার্তায়। এই বিকারগ্রস্ততা গ্রামের নিভৃত পল্লী থেকে শুরু করে জাতীয় অঙ্গন পর্যন্ত বিস্তার লাভ করে। তাই সংসদের ভেতরে অশ্লীল ভাষায় গালমন্দ করার ঘটনা, ওয়াজ মাহফিলে ধর্মীয় বক্তাদের একে অপরকে লক্ষ করে গালাগালির ঘটনা পর্যন্ত আমরা দেখেছি। আর অনলাইনে বিভিন্ন ব্যক্তির আইডি ও পেজের কমেন্টবক্সে নোংরা ভাষায় গালাগালির ঘটনা দিনকে দিন বেড়েই চলেছে। সম্প্রতি আমরা দেখতে পেলাম, একটি ফেসবুক লাইভে অশালীন কথাবার্তা বলার দায়ে সরকারের একজন প্রতিমন্ত্রীকে পদত্যাগ করতে হলো।

আরও পড়ুন

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

আমি মনে করি, আরও লক্ষ লক্ষ ব্যক্তি আমাদের সমাজে রয়েছে, যাদের বিরুদ্ধে আইনের সঠিক প্রয়োগ ঘটানো হলে প্রত্যেকেই শাস্তি ভোগ করতে বাধ্য হবে। এই নোংরাভাষীদের দ্বারা আমি নিজেও আক্রান্ত হয়েছি বারবার। সোশ্যাল মিডিয়াতে আমার ফেসবুক পেজে আপনারা দেখতে পাবেন- কোনো ভিডিও বক্তব্য আপলোড দিলে মুহূর্তের মধ্যেই কোত্থেকে একটি গালিবাজ চক্র এসে উপস্থিত হয়, চরম অশ্লীল ভাষায় গালাগালি করতে আরম্ভ করে। তারা বক্তব্য শোনেও না, লেখা পড়েও না। এমন অশ্লীল কথা তারা বলে, যা কোনো সভ্য সমাজে চলতে পারে না। প্রাচীনকালের অসভ্য, বর্বর জনগোষ্ঠী, যারা হানাহানি মারামারিতে লিপ্ত থাকত, শিক্ষা-দীক্ষা ছিল না, ভালো-মন্দ বুঝত না, নোংরা অপরিষ্কার পোশাক পরে থাকত, তারাও এতটা নোংরাভাষী ছিল কিনা সন্দেহ আছে। অথচ এই নোংরাভাষীরা নিজেদেরকে সভ্য দাবি করে, বিভিন্ন প্রতিষ্ঠানে পড়াশোনা করে, অনেকে ধর্মীয় লেবাসও পরে থাকে। এদের মুখের ভাষা এত জঘন্য হতে পারে কীভাবে, তা আমার বুঝে আসে না। কুকুরের মুখের ঘেউ ঘেউ আওয়াজ মানুষ ঘৃণা করে, নোংরা আবর্জনা খাওয়া কালো কাকের কা কা আওয়াজ চরম বিরক্তির উদ্রেক করে, রাত্রিলোকে দূর থেকে ভেসে আসা হিংস্র জন্তু-জানোয়ারের ডাক মানুষকে ভয়েভীত করে! অশ্লীলভাষী মানুষগুলোর মুখ থেকে যে আওয়াজ বেরোয় তা এরচেয়েও জঘন্য, এরচেয়েও দুর্গন্ধময়, যার আশেপাশে কোনো সুস্থচিন্তার রুচিবান মানুষ স্থির থাকতে পারে না।

আজ আমাদের সমাজ এই ভয়াবহ ব্যাধীতে আক্রান্ত। নানা মতের ও নানা মনোভাবের লক্ষ লক্ষ বিকৃতরুচির নোংরাভাষী মানুষ গিজগিজ করছে অনলাইন ও অফলাইন জগতে। আগেও বহুবার এসব নিয়ে কথা বলেছি। আইন-শৃঙ্খলা বাহিনীর দ্বারস্থ হয়েছি। সংবাদ সম্মেলন করেও জানিয়েছি। কিন্তু কার্যকরী কিছু হয়নি। দেশে আইন আছে ঠিকই, কিন্তু যারা ক্ষমতায় আছে বা ক্ষমতার কাছাকাছি আছে তারাই শুধু আইনের সুফল পায়। আমাদের মত ক্ষমতাবলয়ের বাইরে যারা আছে, তারা কোনো সুফল পায় না।

যাই হোক, এখন মনে হচ্ছে অশ্লীল, অশোভন ও নোংরাভাষীদের দিকে সম্ভবত সরকার মনোযোগ দিয়েছে। সেক্ষেত্রে সরকারের মনোযোগ যেন নির্দিষ্ট গ-িতে আবদ্ধ না থাকে সেই কামনা করি। প্রত্যেক নোংরাভাষীকেই পাকড়াও করা দরকার। যাদের শাস্তি প্রযোজ্য তাদেরকে শাস্তির আওতায় আনার পর যদি দেখা যায় এই বিকৃতমস্তিষ্কের মানুষগুলোকে সুস্থ করার জন্য নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠানে ভর্তি করানো উচিত- তাহলে সেটাও করা যায়। তবু সমাজটা দুর্গন্ধমুক্ত হোক। মানুষগুলো বিকারগ্রস্ততা থেকে মুক্তি পাক। মানুষের মুখের ভাষা মানুষের মতই হোক। প্রচলিত ভুল জীবনব্যবস্থার ফলে মানুষের চারিত্রিক, সামাজিক ও রাজনৈতিক জীবনে যে রোগ-ব্যাধি বাসা বেঁধেছে, তা থেকে পরিত্রাণ সন্ধানের এখনই সময়।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
গাজীপুর সংবাদদাতা: গাজীপুরের শ্রীপুরে হেযবুত তওহীদের এক সদস্যের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটির গাজীপুর জেলা শাখা। মঙ্গলবার (১২…
১২ মে ২০২৬ জাতীয়
পারমাণবিক উত্তেজনা কমাতে মস্কোর বিশেষ উদ্যোগ

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত রাশিয়ায় নিয়ে গিয়ে সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার মস্কোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা…
১০ মে ২০২৬ আন্তর্জাতিক

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা