প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   ইন্টারনেটে প্রশ্নোত্তর: ইসলামের কোনো নির্দিষ্ট পোশাক...

ইন্টারনেটে প্রশ্নোত্তর: ইসলামের কোনো নির্দিষ্ট পোশাক নেই

৪ ফেব্রুয়ারি ২০১৬ ০৩:৩৫ পিএম
বজ্রশক্তি ডেস্ক

সামাজিক যোগাযোগ মাধ্যম ও ব্লগে উত্থাপিত প্রশ্নের উত্তর

প্রশ্ন: আপনারা ইসলামের কথা বলেন কিন্তু আপনাদের পোশাক ইসলামী ভাবধারার নয় কেন?
উত্তর: ইসলামী ভাবধারার পোশাক বলতে আপনি কী বোঝেন সেটা আগে জানা আবশ্যক। ইসলামের কোনো নির্দিষ্ট পোশাক নেই। ইসলাম হচ্ছে সার্বজনীন ও শাশ্বত জীবনব্যবস্থা। আর একটি শাশ্বত ও সার্বজনীন জীবনব্যবস্থা যা সমস্ত পৃথিবীর মানবজাতির উপর প্রযোজ্য হবার হক্বদার তাতে কোনো পোশাকের বাধ্যবাধকতা থাকতে পারে না।
আল্লাহ তাঁর রসুলকে প্রেরণ করেছেন অন্য সমস্ত জীবনব্যবস্থার উপরে ইসলামকে বিজয়ী করার জন্য (সুরা আল ফাতাহ ২৮, সফ ০৯, তওবা ৩৩)। সুতরাং ইসলাম হচ্ছে সমস্ত মানবজাতির প্রতি আল্লাহর মনোনীত জীবনব্যবস্থা। এ কারণে আল্লাহ রসুলাল্লাহকে রহমাতাল্লিল আলামিন উপাধিতে ভূষিত করেছেন। এক কথায় ইসলাম এসেছে সমস্ত পৃথিবীর জন্য। পৃথিবীতে বসবাসকারী সকল ভাষা, বর্ণ ও গোত্রের জন্য। খাদ্যাভ্যাস, রুচি-অভিরুচি, কৃষ্টি-কালচার ইত্যাদিতে বৈচিত্রতায় পরিপূর্ণ মানুষের জন্য আল্লাহ দীন নির্দিষ্ট করে দিয়েছেন একটি, আর তা হলো ইসলাম। এখন ইসলামের যদি আবার নির্দিষ্ট একটি ভাষা থাকে, খাদ্যাভ্যাস থাকে, পোশাক আশাক থাকে তাহলে সমস্ত পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠার অর্থ দাঁড়ায় পৃথিবীব্যাপী বিরাজিত মানুষের এই প্রাকৃতিক বৈচিত্রতা ক্ষুন্ন হওয়া। তাদের স্ব স্ব কৃষ্টি-কালচার, রুচি-অভিরুচি ও পোশাককে নিষিদ্ধ করে ফেলে তাদের উপর ভিন্ন একটি সংস্কৃতি ও পোশাক চাপিয়ে দেওয়া, যা হয়তো ওই অঞ্চলের ভৌগোলিক পরিবেশের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। এতে সামাজিক ভারসাম্য বিনষ্ট হওয়ার সম্ভাবনাই বেশি থাকে।
আল্লাহ কোনো পোশাককে হারাম করেন নি, যদি তা মানুষের ক্ষতির কারণ না হয়। কোনো পোশাক যদি সমাজে অশ্লীলতার প্রসার ঘটায় এবং সামাজিক শৃঙ্খলা ও ভারসাম্যকে হুমকির মুখে নিপতিত করে তাহলেই কেবল তা হারাম হতে পারে। রসুলাল্লাহ ও তাঁর আসহাবগণ কোনো একটি পোশাক পরতেন না বলে সে পোশাক হারাম হতে পারে না। এ কথা ভুলে গেলে চলবে না যে, একটি জাতির নেতা অবশ্যই ওই জাতিরই অংশ। তিনি তাই খাবেন, তাই পরবেন, যা ওই জাতি খায়-পরে। আল্লাহর রসুল আরবে জন্মগ্রহণ করেছেন। তাই তিনি আরবের পোশাক পরেছেন, আরবের খাবার খেয়েছেন, আরবের সংস্কৃতি লালন করেছেন। তিনি যদি বাংলাদেশ জন্মগ্রহণ করতেন তাহলে আমরা যা খাই তিনি তাই খেতেন, আমরা যে পোশাক পরিধান করি তিনি তা-ই পরিধান করতেন। এই খাওয়া-পরা, আচার-বিচার, কৃষ্টি-কালচার হচ্ছে একটি জাতির স্বতন্ত্র রুচি-অভিরুচির অংশ। রসুল আরবে না এসে যে জাতিতেই আগমন করতেন সেই জাতির অবশ্যই কোনো না কোনো জাতীয় পোশাক থাকতো, সংস্কৃতি থাকতো। কিন্তু ওটার সাথে ইসলামের সম্পর্ক নেই। রসুলাল্লাহর আগমনের আগে কি আরবরা জোব্বা পাগড়ি, লেবাস ইত্যদি পরিধান করত না? অবশ্যই করত। তার মানে এই নয় তারা মুসলিম ছিল।
পুরুষের বেলায় ইসলামের সতর হচ্ছে নাভি থেকে হাঁটু পর্যন্ত আবৃত থাকতে হবে। এখন এই সতর রক্ষা করার জন্য আমাকে শুধুমাত্র পাঞ্জাবি বা পায়জামা-ই পরতে হবে কেন? ধুতি পরলেও তো সতর রক্ষা হয়। কিন্তু ইসলামকে আরবিকরণের ফলে এখন এমন দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে যে, ধুতিকে ইসলামী পোশাক বলে কল্পনা করতেও দ্বিধা আসে। একইভাবে আল্লাহ নারীদেরকে যেভাবে পর্দা করে চলতে বলেছেন তা করার জন্যও বোরখা পরতে হবে এমন কোনো কথা নেই। শাড়ীও একজন নারীর ইসলামী পোশাক পরিগণিত হতে পারে যদি তাতে অশ্লীলতার সংমিশ্রণ না থাকে। হেযবুত তওহীদের সদস্য-সদস্যারা সকল প্রকার অশ্লীলতা বর্জন করে আল্লাহর নির্দেশিত মানদণ্ড মেনে পোশাক পরিধান করে থাকে। আপনাকে ধন্যবাদ।
উত্তর প্রদান করেছেন: মোহাম্মদ আসাদ আলী, সহকারী সাহিত্য সম্পাদক, হেযবুত তওহীদ।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
গাজীপুর সংবাদদাতা: গাজীপুরের শ্রীপুরে হেযবুত তওহীদের এক সদস্যের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটির গাজীপুর জেলা শাখা। মঙ্গলবার (১২…
১২ মে ২০২৬ জাতীয়
পারমাণবিক উত্তেজনা কমাতে মস্কোর বিশেষ উদ্যোগ

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত রাশিয়ায় নিয়ে গিয়ে সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার মস্কোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা…
১০ মে ২০২৬ আন্তর্জাতিক

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা