প্রচ্ছদ    রাজনীতি   গাজীপুরে র‌্যাব-পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে,...

গাজীপুরে র‌্যাব-পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে, দূরপাল্লার পরিবহন সংকট

২৭ অক্টোবর ২০২৩ ১১:২৩ এএম
বজ্রশক্তি ডেস্ক

ডেস্ক রিপোর্টা:

রাজধানীতে আগামীকাল শনিবার (২৮ অক্টোবর) বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে গাজীপুরে ঢাকার প্রবেশ মুখে র‌্যাব-পুলিশের একাধিক চেকপোস্ট বসানো হয়েছে। সম্ভাব্য নাশকতা এড়াতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ও র‌্যাব-১ পোড়াবাড়ী ক্যাম্প এ উদ্যোগ নিয়েছে। শুক্রবার (২৭ অক্টোবর) দুপুর থেকে এসব চেকপোস্টে জোড়ালোভাবে তল্লাশি করা হচ্ছে।

এদিকে সকাল থেকেই ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দূরপাল্লার পরিবহন সংকট দেখা দিয়েছে। জরুরি প্রয়োজনে যাত্রীদের বিকল্প যানসহ অটোরিকশায় চলাচল করতে দেখা গেছে।

আরও পড়ুন

ত্রয়োদশ জাতীয় নির্বাচন: ২৩৭ আসনে বিএনপির প্রার্থী যারা

ত্রয়োদশ জাতীয় নির্বাচন: ২৩৭ আসনে বিএনপির প্রার্থী যারা

জানা গেছে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর স্টেশন রোড, কামারপাড়া মোড়, আব্দুল্লাহপুর বেড়িবাঁধ ও স্লুচগেটসহ বেশ কয়েকটি জায়গায় বসানো হয়েছে চেকপোস্ট। এছাড়াও র‌্যাব-১ পোড়াবাড়ী ক্যাম্পের কমান্ডার মেজর মো: ইয়াসির আরাফাতের নেতৃত্বে ঢাকা-ময়মনসিংহ মহসড়কের সালনায় চেকপোস্ট বসানো হয়েছে। চেকপোস্টে সন্দেহভাজন প্রাইভেটকার, বাস, মাইক্রোবাস থামিয়ে কাগজপত্র যাচাই-বাছাই করা হচ্ছে। প্রয়োজনে পরিবহনের যাত্রীদের ব্যাগ, মোবাইল ও দেহ তল্লাশি করছেন র‌্যাব ও পুলিশ সদস্যরা। সন্দেহজনক ব্যক্তিদের পরিচয় শনাক্ত করার জন্য পুলিশ তাদের আত্মীয়-স্বজনের কাছে ফোনে যোগাযোগ করে পরিচয় নিশ্চিত হয়ে গাড়ি ছাড়ছে।

এদিকে শনিবারের মহাসমাবেশকে কেন্দ্র করে পূর্ব ঘোষণা ছাড়াই ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শুক্রবার সকাল থেকে বন্ধ হয়ে গেছে দূরপাল্লার যান চলাচল। এতে দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ। যানবাহন না পেয়ে অনেককেই বিকল্প যানে অতিরিক্ত ভাড়া দিয়ে চলাচল করতে দেখা গেছে।

টঙ্গী স্টেশন রোডে পুলিশ চেকপোস্টে কর্তব্যরত টঙ্গী পূর্ব থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, আগামীকাল একাধিক রাজনৈতিক দলের সমাবেশ উপলক্ষ্যে রাজধানী ঢাকায় কোনো নাশকতাকারী যেন প্রবেশ করতে না পারে তা এই চেকপোস্ট স্থাপন করা হয়েছে। চেকপোস্টে সন্দেহজনক গণপরিবহনে তল্লাশি করা হচ্ছে। ক্ষতিকর দ্রব্য ও বেআইনি অস্ত্র নিয়ে কোনো সন্ত্রাসী যেন ঢাকায় প্রবেশ করতে না পারে সেজন্য তল্লাশি ও নজরদারি করা হচ্ছে।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার, এমসি বাজার, নয়নপুর বাজার, মাওনা চৌরাস্তা, গড়গড়িয়া মাস্টারবাড়ি ও রাজেন্দ্রপুরসহ আশপাশের এলাকার বিভিন্ন স্টপেজে সকাল থেকেই দূরপাল্লার যাত্রীদের উপচেপড়া ভিড় ছিল। অনেক যাত্রীকে কাঙ্ক্ষিত যানবাহন না পেয়ে বাড়ি ফিরে যেতে দেখা গেছে। আবার কেউ কেউ অতিরিক্ত ভাড়ায় মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশা ও সিএনজিচালিত অটোরিকশাযোগে চলাচল করছেন।

শ্রীপুরের জৈনাবাজার এলাকার একটি কারখানার উৎপাদন কর্মকর্তা মো. শামীম ইসলাম। সপ্তাহের পুরো সময়ই কর্মস্থলে থাকতে হয়। শুক্রবার ছুটির দিন হওয়ায় অসুস্থ স্ত্রীকে চিকিৎসা করানোর জন্য ময়মনসিংহের উদ্দেশ্যে বের হন। কিন্তু দূরপাল্লার বাস না পেয়ে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হয়েছে তাকে।

শামীম বলেন, সপ্তাহের পুরো সময় কর্মস্থলে সময় দেওয়া হয়। শুক্রবার ছুটির দিন হওয়ায় অসুস্থ স্ত্রীকে নিয়ে ময়মনসিংহে ডাক্তার দেখানোর জন্য রওনা হলেও বাসের জন্য জৈনাবাজার দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হয়েছে। মাঝে মধ্যে লোকাল পরিবহন আসলেও অসুস্থ স্ত্রীকে নিয়ে এসব গাড়িতে গেলে সে আরও অসুস্থ হয়ে পড়বে।

ওষুধ বিপণন কোম্পানির কর্মকর্তা রাকিব বলেন, শুক্রবার হওয়ায় অনেক হাসপাতালে উপচে পড়া ভিড় থাকে। আমাদের ব্যস্ততা থাকে শুক্রবার ঘিরেই। কিন্তু যানবাহন সংকট থাকায় অতিরিক্ত ভাড়ায় রিকশা ও অটোরিকশা দিয়ে চলাচল করতে হচ্ছে।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অটোরিকশা চালান হামিদ মিয়া। তিনি বলেন, আজকে মহাসড়কে বাস চলাচল বন্ধ রয়েছে। সামান্য কয়েকটি লোকাল পরিবহন চলাচল করছে। বাস বন্ধ থাকায় আমাদের যাত্রী আজ বেড়েছে, অন্যান্য দিনের চাইতে আয়ও ভালো হচ্ছে।

গাজীপুর মহানগর পুলিষশের কমিশনার মো. মাহবুবুর রহমান বলেন, আমরা প্রায়ই চেকপোস্ট বসিয়ে থাকি, এটা আমাদের রেগুলার চেকপোস্ট। ঢাকাগামী মহাসড়কে কামারপাড়া এবং স্টেশন রোড এলাকায় দুটি চেকপোস্ট বসানো হয়েছে। যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য চেকপোস্ট বসানো হয়েছে। যাতে নাশকতার জন্য কেউ অস্ত্র নিয়ে চলাচল করতে না পারে। এখনো সন্দেহভাজন কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি।

পাশাপাশি ঢাকা-ময়মনিসংহ মহাসড়কের সালনায় র‌্যাবের পক্ষ থেকে বসানো হয়েছে চেকপোস্ট। র‌্যাব-১ এর পোড়াবাড়ী কোম্পানি কমান্ডার মেজর মো. ইয়াসির আরাফাত হোসেন বলেন, গাজীপুরসহ দেশের মানুষের জানমালের নিরাপত্তায় নিয়মিত পেট্রোলিং এবং চেকপোস্টের ব্যবস্থা করে থাকি। চেকপোস্টে মাদক চোরাচালানসহ বিভিন্ন অপরাধীকে আইনের আওতায় আনা হয়। আইনশৃঙ্খলা ব্যবস্থা স্বাভাবিক রাখতে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
গাজীপুর সংবাদদাতা: গাজীপুরের শ্রীপুরে হেযবুত তওহীদের এক সদস্যের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটির গাজীপুর জেলা শাখা। মঙ্গলবার (১২…
১২ মে ২০২৬ জাতীয়
পারমাণবিক উত্তেজনা কমাতে মস্কোর বিশেষ উদ্যোগ

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত রাশিয়ায় নিয়ে গিয়ে সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার মস্কোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা…
১০ মে ২০২৬ আন্তর্জাতিক

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা