প্রচ্ছদ    জাতীয়   সিস্টেমের সংস্কার নয় আমূল পরিবর্তন...

সিস্টেমের সংস্কার নয় আমূল পরিবর্তন দরকার- হোসাইন মোহাম্মদ সেলিম

২১ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৮ পিএম
বজ্রশক্তি ডেস্ক

ওবায়দুল হক বাদল:

সিস্টেমের সংস্কার নয় কেবল এর আমূল পরিবর্তন করতে হবে বলে মন্তব্য করেছেন হেযবুত তওহীদের সর্বোচ্চ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম।

গতকাল শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০ টায় রাজধানীর ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) এর মিলনায়তনে হেযবুত তওহীদ ঢাকা মহানগর আয়োজিত ‘রাষ্ট্র সংস্কারে ইসলামের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

হেযবুত তওহীদের ঢাকা বিভাগীয় আমির ডা. মাহবুব আলম মাহফুজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যেহেতু এখন অনেকেই ভাবছেন যে, অতীতের সিস্টেম পাল্টাতে হবে। এই সিস্টেম ব্যর্থতায় পর্যবসিত হয়েছে; এটা একটা সুখবর। আমরা এতদিন এ কথাটাই বলে এসেছি যে, সিস্টেমটাই পরিবর্তন করতে হবে। এখন আপনারা ছাত্র-জনতা, বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সাংবাদিক, শিক্ষকসহ দেশের বিরাট একটা অংশ এটা অনুভব করতে শুরু করেছেন যে গত কয়েক শতাব্দি ধরে আমাদের দেশে যে সিস্টেম দ্বারা সমাজ, রাষ্ট্র, অর্থনিতি, প্রশাসনিক ব্যবস্থা পরিচালিত হয়ে আসছে সেটা ভুল। এই সিটেমকে পাল্টাতে হবে এই সিস্টেমের সংস্কার করতে হবে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও সংস্কারের কথা বলছেন। আমরা মনে করি, আপনাদের এই ভাবনাটা একটা পজেটিভ দিক, একটা ইতিবাচক দিক। আগেতো এটা অনেকে স্বীকার করতেন না, এই পচা গলা সিস্টেমটাকেই বেদবাক্য মনে করতেন সবাই।’

শান্তি প্রতিষ্ঠা করতে হলে আল্লাহর দেওয়া সিস্টেমের আদলে সিস্টেমকে সাজাতে হবে মনে করেন হেযবুত তওহীদের এই নেতা।

‘আল্লাহ মানুষ সৃষ্টি করে এমনি এমনি মানুষকে এই পৃথিবিতে ছেড়ে দেন নি। তিনি মানুষের পরিবার, সমাজ, রাষ্ট্র, অর্থনীতি, রাজনীতি কিভাবে পরিচালিত হবে সেটার একটা রূপরেখা, একটা সিস্টেম দিয়েছেন। এটার নাম আল্লাহ দিয়েছেন দীন অর্থাৎ জীবনব্যবস্থা। আল্লাহর দেওয়া সেই দীন, সেই সিস্টেম যদি এপ্লাই করা হয় তাহলেই কেবল প্রকৃত সংস্কার সম্ভব’Ñ বলেন তিনি।

হোসাইন মোহাম্মদ সেলিম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কোটা সংস্কারের আন্দোলন করতে গিয়ে জীবন দিয়েছেন। সেই আন্দোলনের তোপের মুখে সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আপনারা সুযোগ বুঝে ঢুকে গিয়েছেন। আপনারা মনে করেছেন ইসলাম প্রতিষ্ঠা করেছেন। না, পারেন নি। কেবল ইসলাম প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হয়েছে মাত্র। এখনই আপনারা যা শুরু করেছেন যদি নিবৃত না হন তাহলে এই সুযোগ চিরকালের জন্য হাতছাড়া হয়ে যাবে বলে হুশিয়ার করেন হেযবুত তওহীদের এই নেতা।

ইসলামি দলগুলোর প্রতি প্রশ্ন রেখে হোসাইন মোহাম্মদ সেলিম বলেন, আপনারা কি সবাই ঐক্যবদ্ধ হয়ে সরকারকে প্রস্তাব দিয়েছেন যে, মাননীয় সরকার গণতন্ত্র, সমাজতন্ত্র নয়, যে সিস্টেমে রাষ্ট্র চলছে এই সিস্টেম নয় আল্লার বিধান মেনে নিন আপনাদের আমাদের সম্পর্ক হবে ভাই ভাই। আমরা আর মারামারি করব না, আল্লাহর বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করব।

আর যদি এই হিম্মত না থাকে তাহলে ক্ষমতা হস্তান্তর করুন, আমরা আল্লার বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করব। আপনার, আপনাদের কোনো নেতাকর্মীর একটা ছেড়া জুতাও আমরা ধরব না।

যদি ক্ষমতা হস্তান্তর না করেন তাহলে আপনাদের বিরুদ্ধে লড়াই হবে। আমরা লক্ষ লক্ষ তওহীদি জনতা একত্রিত হয়েছি হয় আমরা আল্লার বিধান প্রতিষ্ঠা করব না হয় জীবন দিব।

আপনারা কি এই প্রস্তাব দিয়েছেন? দেন নি। অথচ রসুল (সা.) এর দেখানো ইসলাম প্রতিষ্ঠার নীতি ছিল এটা।

চলমান মব জাস্টিস ইসলামের সুমহান আদর্শের পরিপন্থী মন্তব্য করে তিনি বলেন, ছাত্রদের রক্তের বিনিময়ে সরকার পতনের মাধ্যমে যখন ইসলাম প্রতিষ্ঠার জন্য একটা অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে তখন ইসলামের নামে অনেকে শুরু করলেন এর বাড়িতে হামলা ওর বাড়িতে হামলা, এই মাজারে হামলা ঐ দরবারে হামলা, প্রতিপক্ষ মত-ফেরকার বিরুদ্ধে আক্রমণ, লুটপাট, ভাংচুর, অগ্নিকাণ্ড।’

বায়তুল মোকাররমের মতো মসজিদ যেটা এদেশের ধর্মপ্রাণ মানুষের ধর্মীয় চেতনার জায়গা, আশা আকাঙ্ক্ষার জায়গা সেখানে আপনারা মারামারি করলেন, রক্তারক্তি করলেন। এটা কারোরই কাম্য নয়। আফসোস করে বলেন তিনি।

সতর্ক করে দিয়ে তিনি বলেন, ‘সারা বিশ্বময় ইসলাম বিদ্বেষীরা ইসলামের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাচ্ছে। ইসলাম, কোরান, রসুল (সা.) নাকি সন্ত্রাস শিক্ষা দেয়। তারা প্রচার করে বেড়াচ্ছে মুসলমান মানেই টেরোরিস্ট। এই কারণে ইউরোপ অ্যামেরিকায় ইসলাম ফোবিয়া সৃষ্টি হয়েছে। তারা মনে করে এখানে ইসলাম প্রতিষ্ঠা হলে এদেশ নরককুণ্ডে পরিণত হবে। পার্শ্ববর্তী দেশের মিডিয়াগুলো দেশকে উগ্রবাদী, জঙ্গিবাদী, মৌলবাদী বলে প্রচারণা চালাচ্ছে। আর তারা মব জাস্টিস চালু করে দিয়ে তাদের সুযোগ করে দিচ্ছেন।

আপনারা আমার বাড়ির সামনে গিয়ে হুমকি দিয়েছেন। হামলা করবেন, উচ্ছেদ করবেন আল্টিমেটাম দিয়েছেন। আমাকে নাকি কেটে টুকরো টুকরো করবেন। কাকও নাকি আমার গোশত ভাগে পাবে না। এমন বেআইনি, অসামাজিক, অসভ্যতা আপনারা করেছেন। নোয়াখালীতে সমাবেশ কওে আমাকে হত্যার হুমকি দিচ্ছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হেযবুত তওহীদের মুখপাত্র আন্তর্জাতিক প্রচার সম্পাদক মো. মশিউর রহমান, কেন্দ্রীয় তথ্য সম্পাদক এস এস সামসুল হুদা, কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক রিয়াদুল হাসান প্রমুখ।

উপস্থিত ছিলেন, ঢাকা জেলা সভাপতি ইউনুস আলী, কেন্দ্রীয় শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সাইফুর রহমান, ক্রীড়া বিষয়ক সম্পাদক রিয়াল তালুকদার, উত্তরা জোনের আমির মোস্তাফিজুর রহমান টিটু প্রমুখ। 

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
গাজীপুর সংবাদদাতা: গাজীপুরের শ্রীপুরে হেযবুত তওহীদের এক সদস্যের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটির গাজীপুর জেলা শাখা। মঙ্গলবার (১২…
১২ মে ২০২৬ জাতীয়
পারমাণবিক উত্তেজনা কমাতে মস্কোর বিশেষ উদ্যোগ

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত রাশিয়ায় নিয়ে গিয়ে সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার মস্কোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা…
১০ মে ২০২৬ আন্তর্জাতিক

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা