প্রচ্ছদ    আন্তর্জাতিক   চীনে সংস্কার, আরও দৃঢ় হচ্ছে...

চীনে সংস্কার, আরও দৃঢ় হচ্ছে শি জিনপিংয়ের ক্ষমতা

৫ মার্চ ২০২৩ ০৩:২২ পিএম
বজ্রশক্তি ডেস্ক

সুদূরপ্রসারী সংস্কার পাস করতে চীনের রাজধানী বেইজিংয়ে মিলিত হচ্ছেন দেশটির আইন প্রণেতারা। আর এর মাধ্যমে চীনের সরকার এবং অর্থনীতির ওপর চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নিয়ন্ত্রণ আরও দৃঢ় হতে চলেছে।

এছাড়া রাবার-স্ট্যাম্প পার্লামেন্ট বলে পরিচিত ন্যাশনাল পিপলস কংগ্রেস (এনপিসি) প্রেসিডেন্ট হিসেবে জিনপিংয়ের তৃতীয় মেয়াদ এবং তার দলের শীর্ষস্থানীয়দের নিয়োগ নিশ্চিত করবে। রোববার (৫ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহের এই অধিবেশনে এশিয়ার পরাশক্তি এই দেশটির নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করা হবে। তিনি হবেন প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সেকেন্ড ইন কমান্ড। অন্যদিকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যাবেন বর্তমানে এই পদে আসীন লি কেকিয়াং।

আরও পড়ুন

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন

বিবিসি বলছে, দুই সেশনে এটি হবে বার্ষিক অধিবেশন। কিন্তু এ বছরের অধিবেশন বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। কারণ পার্লামেন্টের এই প্রতিনিধিরা কমিউনিস্ট পার্টিরসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার তথা পুনর্নির্মাণ করবেন বলে আশা করা হচ্ছে।

চীনের রাষ্ট্রীয় মিডিয়া অনুসারে, বেসরকারি ব্যবসায় ‘প্রভাব বিস্তারের কাজকে আরও শক্তিশালী করার’ পাশাপাশি আর্থিক খাত এবং বৈজ্ঞানিক ও প্রযুক্তির কাজ তত্ত্বাবধানকারী সংস্থাগুলোর ওপর নিয়ন্ত্রণ আরও দৃঢ় করবে ন্যাশনাল পিপলস কংগ্রেসের (এনপিসি) প্রতিনিধিরা।

বিবিসি বলছে, এই ধরনের পদক্ষেপগুলো সম্ভবত চীনা কমিউনিস্ট পার্টি এবং সরকারের মধ্যকার লাইনগুলোকে আরও অস্পষ্ট করবে এবং বেসরকারিখাতে পার্টির নিয়ন্ত্রণকে আরও দৃঢ় করবে।

সংবাদমাধ্যমটি বলছে, চলমান দুর্নীতি দমন অভিযানের মধ্যে চীনে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। এছাড়া সাম্প্রতিক বছরগুলোতে অনেক হাই-প্রোফাইল চীনা ব্যবসায়ীদের গুম হয়ে গেছেন। নিখোঁজ হওয়া চীনা এসব হাই-প্রোফাইল ব্যক্তিদের মধ্যে সর্বশেষ ব্যক্তি ছিলেন প্রযুক্তি খাতে চীনের শীর্ষ ডিলমেকারদের একজন।

এছাড়া এই সপ্তাহের এনপিসি সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নেতৃত্বকেও আনুষ্ঠানিক ভাবে অনুমোদন করা হবে। এতে করে তিনি চীনের প্রেসিডেন্ট এবং সশস্ত্র বাহিনীর প্রধান নির্বাচিত হবেন। এর আগে জিনপিং গত বছরের অক্টোবরে প্রেসিডেন্ট হিসেবে তার তৃতীয় মেয়াদ নিশ্চিত করেন।

সেসময় ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি তৃতীয় মেয়াদের জন্য চীনা প্রেসিডেন্ট হিসাবে জিনপিংকে পুনরায় নির্বাচিত করেছিল। মূলত কমিউনিস্ট চীনের প্রথম নেতা মাও সেতুং ছাড়া দলের অন্য কোনো নেতা এতদিন দায়িত্বপালন করেননি।

এর আগে ২০১৮ সালের এনপিসি সভায় আইনপ্রণেতারা প্রেসিডেন্টের ক্ষমতায় থাকার মেয়াদের সীমা অপসারণের অনুমোদন দেন। আর এর মধ্য দিয়ে শি জিনপিং কার্যত আজীবন প্রেসিডেন্ট থাকার সুযোগ পেয়ে গেছেন বলে সমালোচকরা দাবি করে থাকেন।

বিবিসি বলছে, এনপিসি বৈঠকের শুরুতে চীন এই বছর প্রায় ৫ শতাংশ হারে অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অনুসরণ করবে বলে ঘোষণা করা হয়। যেখানে এশিয়ার পরাশক্তি এই দেশটির প্রতিরক্ষা ব্যয় ৭ শতাংশের বেশি বৃদ্ধি পাবে বলেও জানানো হয়।

এছাড়া চলতি সপ্তাহের সম্মেলনে এনপিসি নতুন প্রিমিয়ারও নির্ধারণ করবে। চীনের প্রধানমন্ত্রীর সমতুল্য এই পদে দায়িত্বপালনকারী ব্যক্তি ঐতিহ্যগতভাবে অর্থনীতি এবং শাসনের প্রশাসনিক দিকগুলো তত্ত্বাবধান করে থাকেন।

সংবাদমাধ্যম বলছে, প্রেসিডেন্ট শি জিনপিংয়ের অন্যতম বিশ্বস্ত সহকর্মী লি কিয়াং নতুন প্রধানমন্ত্রীর এই ভূমিকা গ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। যদিও সাংহাই পার্টির সেক্রেটারি হিসাবে তিনি একটি দীর্ঘায়িত এবং বেদনাদায়ক কোভিড লকডাউন তদারকি করেছিলেন। যা কার্যত স্থানীয় চীনাদের ক্ষুব্ধ করে তোলে এবং আন্তর্জাতিক গণমাধ্যমে শিরোনাম হয়েছিল।

এছাড়া বিদায়ী প্রধানমন্ত্রী লি কেকিয়াং এই অধিবেশনেই তার শেষ বক্তৃতা দেবেন। গত বছরের অক্টোবরের তিনি পার্টি কংগ্রেসে নেতৃত্বের রদবদলের সময় ক্ষমতার দৌড় থেকে ছিটকে পড়েন। এর পাশাপাশি শি জিনপিংয়ের মন্ত্রিসভার সমতুল্য বলে পরিচিত পলিটব্যুরো স্ট্যান্ডিং কমিটির বাকি রাজনৈতিক নিয়োগও ঘোষণা করা হবে।

অন্যদিকে বাণিজ্যমন্ত্রী, জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের প্রধান, প্রচার প্রধান এবং রাষ্ট্রীয় নিরাপত্তা প্রধানের মতো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে ঠিক কারা আসছেন তা দেখার জন্য অনেকেই তাকিয়ে থাকবেন।

পর্যবেক্ষকরা বলছেন, চীনের ক্ষমতাসীন এই দলটি বিভিন্ন পদে দায়িত্ব প্রদানের জন্য দক্ষতার পরিবর্তে শি জিনপিং এবং দলের প্রতি অনুগতদেরই বেশি অগ্রাধিকার দিয়ে থাকে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
গাজীপুর সংবাদদাতা: গাজীপুরের শ্রীপুরে হেযবুত তওহীদের এক সদস্যের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটির গাজীপুর জেলা শাখা। মঙ্গলবার (১২…
১২ মে ২০২৬ জাতীয়
পারমাণবিক উত্তেজনা কমাতে মস্কোর বিশেষ উদ্যোগ

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত রাশিয়ায় নিয়ে গিয়ে সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার মস্কোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা…
১০ মে ২০২৬ আন্তর্জাতিক

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা