স্টাফ রিপোর্টার:
কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি রেজাউল করিম পলকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) দিনগত রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন
ত্রয়োদশ জাতীয় নির্বাচন: ২৩৭ আসনে বিএনপির প্রার্থী যারা
র্যাব-১০ এর উপপরিচালক আমিনুল ইসলাম জানান, নাশকতার মামলায় কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি রেজাউল করিম পলকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে বিএনপির পক্ষ থেকে জানানো হয়, ছাত্রদল ঢাকা জেলার সাবেক সভাপতি, যুবদল ঢাকা জেলার সাবেক সভাপতি, বিএনপি ঢাকা জেলার সাবেক সাংগঠনিক সম্পাদক এবং যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রেজাউল করিম পলকে ধানমন্ডির বাসা থেকে নিয়ে গেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।


















