প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   রম্য রচনা: সাফল্যের পিতৃত্ব দাবিদার...

রম্য রচনা: সাফল্যের পিতৃত্ব দাবিদার বহুজন, ব্যর্থতা অনাথ

২৩ জুন ২০১৫ ০৩:৫৯ পিএম
বজ্রশক্তি ডেস্ক

 আসাদ আলী:

ছোটবেলায় পড়েছি- পানির অপর নাম হলো জীবন। আরও পড়েছি পৃথিবীর চার ভাগের তিন ভাগই নাকি পানি, মাত্র একভাগ মাটি। কী সাংঘাতিক কথা! যখন পড়েছি তখন বিস্ময়ের অন্ত ছিল না, কী? চারভাগের মাত্র একভাগ মাটি, বাকি সব পানি। তাহলে তো পানির আধিক্যই আমাদের জন্য কাল হয়ে দাঁড়াতে পারে। হাত বাড়ালেই যে পানির দেখা মেলে, এমনকি না বাড়ালেও যে পানি বাড়ি-ঘর, রাস্তাঘাট, পুল-সেতু, গাছপালা সব ভাসিয়ে নিয়ে যায়, সেই পানি আবার জীবন হয় কী করে? এত পানির দরকার কী? বেশি পানি না থাকলেই তো বন্যা হয় না, জলোচ্ছাস হয় না, বা ঘূর্ণিঝড়ের কবলে পড়ে মানুষ মরে না। অবশ্য তখন এটা ভাবা ছাড়া কোন উপায়ও ছিল না। বছর ঘুরলেই দেখা মিলতো বন্যার। আজ এই নদীর পানি বেড়ে যায়, তো কাল ওই নদীর পানি বেড়ে যায়। তখন গ্রাম-গঞ্জের মেঠোপথ অদৃশ্য করে দিয়ে অপ্রত্যাশিতভাবে দেখা যেত কূল-কিনারাহীন সর্বনাশা পানির দৌরাত্ম্য। আমরা কিশোর বয়সী ছেলে-মেয়েরা সে পানির নিষ্ঠুরতা না বুঝে উল্টো আনন্দ করতাম, পানিতে খেলে-সাঁতরে বেড়াতাম। কার বাড়ি ধ্বসে পড়ল, বা দোকান ভেসে গেল তার চেয়েও আমাদের কাছে বড় বিষয় ছিল আজকের বাঁশপাতার নৌকা চালানোর জন্য কোন জায়গাটিকে বেছে নেয়া যায় সেটা।

যাই হোক, পানি নিয়ে এত কথার কারণ নিছক আত্মজীবনী রচনা করা নয়। কারণ হলো পানি এখন বাঙালির জীবনযাত্রার সিডিউলে নতুন মাত্রা যোগ করেছে। আর বাঙালি পানি ছাড়া চলবেই বা কী করে। ভাতে মাছে বাঙালি আর ভাত-মাছ দুটোতেই পানির কারবার। তাই বুঝি ইদানিং পানি শব্দটা বাঙালির যিকিরে পরিণত হয়েছে।
বাংলাদেশে এখন পানির হাহাকার চলছে। আকাশে-বাতাসে, নদ-নদী, জলাশয়ে, পুকুরে-জমিতে সর্বস্থানেই এখন পানি নামক গুপ্তধন খুঁজে বেড়াতে হচ্ছে। যদিও বা কোথাও একটু মেঘের আভা দেখা যাচ্ছে, কিন্তু সে মেঘে ‘ছলনা উঠেছে জেগে, এ নহে বাদল’। ড্রেনে বসবাসকারী নাগরিক ব্যাঙ গেয়ে উঠছে, ‘এসো হে সজল শ্যাম ঘন দেয়া’। গান শুনে আশায় বুক বাঁধার আগেই আশার গুড়ে বালি ছিটিয়ে দিচ্ছে কালবৈশাখী ঝড়। চাইছি বৃষ্টি, আসছে ঝড়। সে ঝড়ে ট্রেন পর্যন্ত লাইনচ্যুত হচ্ছে। কী বিপদেই না পড়েছি আমরা! এ পানিশূন্যতা থেকে একতলা থেকে দশতলানিবাসী বাবুরাও রেহাই পাচ্ছেন না। ভাড়াটিয়ারা পানি না দেওয়ার কারণে ‘বদ-খাসলত বাড়িওয়ালাদের’ চৌদ্দগুষ্টি উদ্ধার করছে (অবশ্যই আড়ালে) আর ভাবছে কিভাবে প্রতিশোধ নেওয়া যায়। এভাবে সবখানেই যখন পানি নিয়ে হইচই তখন আমাদের ভাঙাচোরা রাজনীতির মাঠেই বা পানি নিয়ে প্যাচাল হবে না কেন? কত ইস্যুই না এল-গেল, রাজনীতির মাঠে কত বৈশাখী ঝড় উঠল আর গ্রীষ্মের দাবদাহ গেল, হয়ে গেল কত শীতল যুদ্ধ, এখন বর্ষাও তো আসার দরকার।
আগের দিনে বৃষ্টির অপেক্ষায় মানুষ হা-হুতাশ করতো, ধর্ম-কর্মে মনোযোগ দিতো, গান গাইতো- ‘আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তুই’। কিন্তু এখন কি আর সেই দিন আছে? এখনকার মানুষ বেশি বাস্তববাদী, বস্তুবাদী। আল্লাহর কাছে চাওয়ার জন্য যে বিশ্বাস লাগে তার এখন মহা আকাল। তাছাড়া স্রষ্টা মানবজাতিকে পানি তো কম দেন নি, বিশ্বের চার ভাগের একভাগই তিনি পানি দিয়ে ভরে রেখেছেন। কিন্তু যে বৈশ্বিক সিস্টেমে আমাদের বসবাস তাতে স্রষ্টা দিলেই কি সৃষ্টি কপালে তা জুটতে পারে? স্রষ্টার দেওয়া পানি মাঝপথে আটকে দিচ্ছে মানুষরূপী ভুত প্রেতের দল সেটার দায়িত্ব তো আর স্রষ্টা নেবেন না। কাজেই স্রষ্টার কাছে পানি চাওয়ার মুখ কই? তাই পানির জন্য এখন রাজনীতিকরা আন্দোলন আর লংমার্চের শরণাপন্ন হচ্ছেন। আর হবেন না-ই বা কেন, আন্দোলন ছাড়া কোন কিছু কি পাবার উপায় আছে? বিশ্ববিদ্যালয়ে ভর্তি, হল দখল, কোটা বাতিল, কৃষি সুবিধা, ব্যবসা সুবিধা, চিকিৎসা সুবিধা থেকে শুরু করে কারও ফাঁসী বা কারও মুক্তির দাবি যেটাই দরকার হোক, আপনি সারাদিন কেঁদে-কেটে চোখের পানি দিয়ে গঙ্গা-মেঘনা-যমুনা বানিয়ে ফেললেই কে দেখতে আসছে। তারচেয়ে দুটো বাসে আগুন দিন দেখবেন ফায়ার সার্ভিস সব পুড়ে যাওয়ার পর পানি নিয়ে আসবে।
কিছুদিন আগে যেই না পানির দাবিতে আন্দোলন শুরু হতে যাচ্ছে, সবেমাত্র তারা কাঁছা বেঁধেছে আর যায় কই! পানি এসে হাজির। বাঙালির মুখে দেঁতো হাসি। একেক জনের হাসির মানে একেক রকম। বেড়ার ওপারে যে হাসি তার মানে আবার অন্যরকম। আমরা পাবলিকরা প্রমাণ পেলাম, মহান এই নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে আমরা আমজনতা যতই নষ্ট-ভ্রষ্ট বাক্যব্যয় করি, যতই তাদের কর্মকাণ্ডকে বিশেষ কোন প্রাণীর ঝগড়া-মারামারির সাথে তুলনা করি না কেন, তারা কিন্তু কাজেরও বটে। শত অনুরোধ, মিনতি আর মানত করে যে পানি আনা গেল না সে পানিকে তারা হুমকি-ধামকি দিয়ে এনে ফেললেন!
রবীন্দ্রনাথ লিখেছিলেন, শেষ হইয়াও হইলো না শেষ। আর তিস্তায় যখন পানির হাহাকার তখন আমাদের তৃষ্ণার্ত নদীচরের সঙ্গে এ যেন কোন স্যাডিস্টের নিষ্ঠুর তামাশা। মাটি ও মানুষের সঙ্গে এহেন নিষ্করুণ নিষ্ঠুরতায় রবি ঠাকুর কি লিখতেন? হয়তো লিখতেন, ‘এসেছিলে তবু আসো নাই, জানায়ে গেলে”।
কি জানিয়ে গেল পানি? সে জানিয়ে গেল সে আমাদের নয়। যেটুকু সময় সে ছিল, সে কার দেন-দরবারের ফসল তা নিয়েও শুরু হয়েছিল কাড়াকাড়ি। তারা একটি প্রবাদ মনে করিয়ে দিলেন-Success has many fathers, failure is an orphan. পানি আনার সাফল্যটা অতি দ্রুতই এতিম বাচ্চায় পরিণত হল, গরম গরম ঝাঁঝাল বক্তব্য তখনও শুরু হয় নি, টিভি টকশোতে ঝড় তোলার জন্য টকশোওয়ালাদের সবেমাত্র দরকষাকষি চলছে, ওদিকে পানিই হাওয়া। পানি যেন বলতে চাইছে- আগে তোমরা কৃতিত্ব ভাগাভাগি শেষ করো, পরে আমি আসবো কি না সিদ্ধান্ত নেব। বলবে না কেন? পানিরও তো লজ্জা বলে কথা আছে, কে চায় ‘ভাগের মা’ হতে?

আরও পড়ুন

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

ঝড় উঠলে বক মরে, ফকিররাও কেরামতির সদ্ব্যাবহার করে নেয় এটাই স্বাভাবিক। কিন্তু আমাদের রাজনীতিবিদরা ভণ্ড ফকির নয়, তারা সত্য সত্যই কেরামতি জানেন। তারা বক মরার জন্য ঝড়ের মুখ চেয়ে বসে থাকেন না, তারা আন্দোলন, ভাঙচুর, জ্বালও পোড়াও জানেন। এখন সে পথেই তারা হাঁটার জন্য আঁটঘাট বাঁধছেন। এখন দেখার বিষয়, যদি সত্যই তাদের কেরামতি ঘটানোর ক্ষমতা থাকে তাহলে এবার তা দেখানোর সুযোগ এসেছে, আর যদি তারা এমন ফকির হন যে, ঝড় ছাড়া কিছু করতে পারেন না, তাহলে তাদের জানা উচিত যে, ন্যাড়া একবারই বেলতলায় যায় এবং তারা সেখান থেকে ইতোমধ্যেই ‘উপযুক্ত অভিজ্ঞতা’ নিয়ে ফিরে এসেছেন।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
গাজীপুর সংবাদদাতা: গাজীপুরের শ্রীপুরে হেযবুত তওহীদের এক সদস্যের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটির গাজীপুর জেলা শাখা। মঙ্গলবার (১২…
১২ মে ২০২৬ জাতীয়
পারমাণবিক উত্তেজনা কমাতে মস্কোর বিশেষ উদ্যোগ

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত রাশিয়ায় নিয়ে গিয়ে সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার মস্কোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা…
১০ মে ২০২৬ আন্তর্জাতিক

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা