জ্বালানি ঘাটতি মেটাতে প্রথমবারের মতো বাংলাদেশে এলএনজি রপ্তানির প্রস্তাব রাশিয়ার

১৪ মার্চ ২০২৩ ০৮:১৪ পিএম
বজ্রশক্তি ডেস্ক

অর্থনীতি ও বাণিজ্য ডেস্ক: 
বাংলাদেশ এতদিন ধরে কাতার ও ওমান থেকে এলএনজি আমদানি করে আসছে। প্রথমবারের মতো রাশিয়া এ দেশের সরকারি পর্যায়ে এলএনজি রপ্তানির প্রস্তাব দিয়েছে। দীর্ঘমেয়াদী জ্বালানি চাহিদা মেটাতে বাংলাদেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানির প্রস্তাব দিয়েছে রাশিয়া। গত সোমবার ভার্চুয়ালি শুরু হওয়া রাশিয়া-বাংলাদেশ আন্তঃসরকারি কমিশনের বাণিজ্য, অর্থনৈতিক, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সহযোগিতা সংক্রান্ত চতুর্থ অধিবেশন চলাকালে এই প্রস্তাব দেওয়া হয়।
ইকোনমিক রিলেশনস ডিভিশনের (ইআরডি) একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, “আমরা রাশিয়ার প্রস্তাবের বিষয়ে জ্বালানি মন্ত্রণালয়ের সাথে কথা বলব। রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা থাকায় এক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ রয়েছে।” তিনি বলেন, বৈঠকে দ্বিপাক্ষিক আলোচনার বিষয়গুলো চূড়ান্ত করার আগে সাধারণ বিষয় নিয়ে আলোচনা হবে।
বাংলাদেশে বর্তমানে দৈনিক ৩,৫০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা থাকলেও এক্ষেত্রে বেশ ঘাটতি রয়েছে। এরমধ্যে ২,২০০ মিলিয়ন ঘনফুট গ্যাস আসে অভ্যন্তরীণ উৎস থেকে, আরো ৬০০ মিলিয়ন ঘনফুট গ্যাস আসে এলএনজি আমদানি থেকে। বাংলাদেশ এতদিন ধরে কাতার ও ওমান থেকে এলএনজি আমদানি করে আসছে। প্রথমবারের মতো রাশিয়া এ দেশের সরকারি পর্যায়ে এলএনজি রপ্তানির প্রস্তাব দিয়েছে।
পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার বলেন, “আমরা রাশিয়ার কাছ থেকে এখনো কোনো লিখিত প্রস্তাব পাইনি। লিখিত প্রস্তাব পাওয়ার পর আমরা সবদিক বিবেচনা করে সিদ্ধান্ত নেব।” “রাশিয়া ছাড়াও, আমরা বিভিন্ন সংস্থা ও দেশের কাছ থেকে স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী এলএনজি কেনার প্রস্তাব পেয়েছি। কোন দেশ থেকে এলএনজি কিনব সে বিষয়ে শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হবে,” বলেন তিনি।
রাশিয়া বাংলাদেশে গ্যাস পাইপলাইন ও অন্যান্য যন্ত্রপাতি রপ্তানির পাশাপাশি ঘোড়াশাল ইউনিট-১ ও ইউনিট-২ আধুনিকায়নের প্রস্তাব করেছে। পাকিস্তান আমলে নির্মিত বাংলাদেশের প্রাচীনতম বিদ্যুৎ কেন্দ্রগুলোতে এখন উৎপাদন নেই বললেই চলে। এ বিদ্যুৎ কেন্দ্রগুলোর মাত্র ১১০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে।
ইআরডি কর্মকর্তারা বলেন, রাশিয়া বাংলাদেশের বিদ্যুৎ প্রকল্পের আধুনিকীকরণের জন্য প্রয়োজনীয় পণ্য টেন্ডারের মাধ্যমে না দিয়ে সরাসরি বিক্রি করার প্রস্তাব দিয়েছে। রাশিয়া মস্কোর মুদ্রা রুবল ব্যবহার করে বাংলাদেশে বাণিজ্য ও আর্থিক লেনদেন পরিচালনার প্রস্তাবও দিয়েছে। ব্যাংকিং লেনদেন নিয়ে আলোচনা করেছে দুই দেশ। তাছাড়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের অগ্রগতি নিয়েও আলোচনা হয়।
বাংলাদেশ ২০৩০ সালের মধ্যে ১০০টি অর্থনৈতিক অঞ্চল স্থাপনের জন্য কাজ করছে, এই অঞ্চলগুলোর জন্য বিনিয়োগ চাওয়া হচ্ছে এখন। তিনদিন মেয়াদী কমিশনের বৈঠকে দক্ষতার উন্নয়ন, কৃষি, দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি, মৎস্য, রেলপথ, আইসিটি এবং বৃহত্তর সংযোগ, বিশেষ করে জনগণ থেকে জনগণের মধ্যে যোগাযোগের বিষয়েও আলোচনা হবে।
অর্থ বিভাগ, বাণিজ্য মন্ত্রণালয়, বিদ্যুৎ বিভাগ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, পেট্রোবাংলা, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, আইসিটি বিভাগ, বাংলাদেশ ব্যাংক, কৃষি মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়সহ দেশের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তারা কমিশন সভায় অংশগ্রহণ করছেন। কমিশনটি সমস্ত অর্থনৈতিক সহযোগিতার তদারকি করার জন্য ২০১৭ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।
কমিশনের প্রথম বৈঠকটি ২০১৮ সালে মস্কোতে অনুষ্ঠিত হয়। এরপর ২০১৯ সালে ঢাকায় দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়। তবে, কোভিড-১৯ বিধিনিষেধের কারণে তৃতীয় বৈঠকটি ২০২১ সালে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে পরিচালিত হয়।
 

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা
রিয়াদুল হাসান গৌড়ের রাজ দরবারে চাচা কুতুব খানের মধ্যস্থতায় দীর্ঘ দাসত্ব থেকে মুক্তি পেয়ে সুলতান তাজ খান কররানির মুখোমুখি দাঁড়িয়ে আছেন যুবক ঈসা খাঁ ও ইসমাইল…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!
শাহাদৎ হোসেন:বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির প্রাণভোমরা হলো এই মাটির কৃষক। কৃষকদের আমরা বলি, সব সাধকের বড় সাধক। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তারা যে ফসল ফলায়,…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ