৪ ছবিতে শাহরুখের সঙ্গে কাজের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন শ্রীদেবী!

৮ মার্চ ২০২৩ ০৭:২৪ পিএম
বজ্রশক্তি ডেস্ক

১৯৯৩ সালের ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল যশ চোপড়া পরিচালিত রোম্যান্টিক থ্রিলার ঘরানার ছবি ‘ডর’। এতে খলনায়কের চরিত্রে অভিনয় করে দর্শকের মন কেড়েছিলেন শাহরুখ। ছবিটিতে শাহরুখের পাশাপাশি অভিনয় করেছিলেন সানি দেওল এবং জুহি চাওলা। কিন্তু জুহি নন, ছবির নায়িকা হিসেবে যশের প্রথম পছন্দ ছিলেন শ্রীদেবী। কিন্তু যশের প্রস্তাবে রাজি হননি এ নায়িকা।

শ্রীদেবী এক সাক্ষাত্কারে বলেন, ‘জুহি আগে এমন চরিত্রে অভিনয় করেনি। ও এই ছবিতে অভিনয় করলে ভালোই হবে। কিন্তু আমি ‘চাঁদনি’, ‘লমহে’ ছবিতে অভিনয়ের পর আর এই চরিত্রে অভিনয় করতে চাইনি। আমার জন্য এই চরিত্রটি বড় সাধারণ’

শ্রীদেবীর মন্তব্য, কিরণের চরিত্রের বদলে তাকে যদি রাহুল অর্থাৎ শাহরুখ যে চরিত্রে অভিনয় করছেন, সেই চরিত্রটি দেওয়া হতো তাহলে তিনি আনন্দের সঙ্গে কাজ করতে রাজি হয়ে যেতেন।

আরও পড়ুন

অনিশ্চয়তার মুখে ‘ফোক ফেস্ট’

অনিশ্চয়তার মুখে ‘ফোক ফেস্ট’

বলিপাড়ায় কানাঘুষা শোনা যায় যে, শাহরুখের সঙ্গে নাকি শ্রীদেবী কখনো কাজ করতে চাইতেন না। কাহিনীর সূত্রপাত ‘বাজিগর’ ছবিকে ঘিরে।

১৯৯৩ সালের ১২ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল আব্বাস-মাস্তান পরিচালিত ‘বাজিগর’। এই ছবিতে শাহরুখের সঙ্গে অভিনয় করেছিলেন দুই অভিনেত্রী— শিল্পা শেট্টি এবং কাজল। তিন তারকাই তখন সবেমাত্র তাদের কেরিয়ার শুরু করছেন।

কানাঘুষা শোনা যায় যে, ‘বাজিগর’ ছবিতে অভিনয়ের জন্য প্রথম প্রস্তাব দেওয়া হয়েছিল সালমান খানকে। সালমান প্রস্তাব খারিজ করে দেওয়ায় শাহরুখকে এই ছবিতে অভিনয়ের জন্য প্রস্তাব দেওয়া হয়। এককথায় রাজি হয়ে যান অভিনেতা।

শাহরুখের বিপরীতে নায়িকা হিসেবে পছন্দ করা হয়েছিল শ্রীদেবীকে। তাকে দ্বৈতচরিত্রে অভিনয় করার প্রস্তাব দিয়েছিলেন আব্বাস-মাস্তান। কিন্তু শ্রীদেবী সেই প্রস্তাব ফিরিয়ে দেন।

শ্রীদেবী জানান যে, ‘বাজিগর’ ছবিতে তার চরিত্র নির্মাণ পছন্দ হয়নি। শ্রীদেবীর যে চরিত্রে অভিনয় করার কথা ছিল, সে চরিত্রটি সিনেমার পর্দায় অভিনেতার হাতে মারা যেত। এই বিষয়টি নাকি কিছুতেই মেনে নিতে পারেননি শ্রীদেবী।

বলিপাড়ায় কানাঘুষা শোনা যায় যে, সেই সময় শাহরুখ ইন্ডাস্ট্রিতে নতুন এসেছিলেন। শ্রীদেবী তখন কেরিয়ারের মধ্যগগনে। পর্দায় একজন নবাগতের হাতে তার প্রাণ যাক, তা মানতে পারছিলেন না নায়িকা। অভিনেত্রী মনে করেছিলেন যে, এই দৃশ্য দেখার পর দর্শক তার প্রতি সহানুভূতি দেখাবে না। তাই তিনি অভিনয়ের প্রস্তাব খারিজ করে দেন।

শুধু ‘বাজিগর’ বা ‘ডর’ ছবির ক্ষেত্রেই নয়, শাহরুখের সঙ্গে আরও দু’টি ছবিতে অভিনয় করতে চাননি শ্রীদেবী। ২০০০ সালে আদিত্য চোপড়ার পরিচালনায় মুক্তি পায় ‘মহব্বতে’। অমিতাভ বচ্চন, ঐশ্বর্যা রাই বচ্চন ছাড়াও এই ছবিতে অভিনয় করেছিলেন শাহরুখ।

‘মহব্বতে’ ছবিতে অভিনয়ের জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল শ্রীদেবীকেও। অবশ্য, শাহরুখের বিপরীতে নায়িকার চরিত্রে নয়। শ্রীদেবীর জন্য আলাদা একটি চরিত্র ভেবেছিলেন আদিত্য।

কিন্তু আদিত্যের প্রস্তাবে রাজি হননি শ্রীদেবী। কোনো এক অজানা কারণে পরিচালককে ফিরিয়ে দেন তিনি। পরে বাধ্য হয়ে সম্পূর্ণ চরিত্রটিই ছবি থেকে বাদ দেন আদিত্য।

১৯৯৭ সালে যশ চোপড়ার পরিচালনায় মুক্তি পায় রোম্যন্টিক ঘরানার ছবি ‘দিল তো পাগল হ্যায়’। এই ছবিতে শাহরুখের বিপরীতে অভিনয় করেছিলেন মাধুরী দীক্ষিত এবং কারিশ্মা কাপুর। অতিথিশিল্পী হিসেবে দেখা গিয়েছিল অক্ষয় কুমারকে।

‘দিল তো পাগল হ্যায়’ ছবির নায়িকা হিসেবে প্রথমে শ্রীদেবীকে পছন্দ করেছিলেন যশ। কিন্তু শ্রীদেবী পরিচালকের প্রস্তাব ফিরিয়ে দেন। এই ধরনের চরিত্রে আগেও অভিনয় করেছেন বলে আর একই চরিত্রে কাজ করতে চাননি অভিনেত্রী।

তবে, ১৯৯৬ সালে বড় পর্দায় শাহরুখ এবং শ্রীদেবীকে একসঙ্গে দেখা গিয়েছিল। রাম শেট্টির পরিচালনায় ‘আর্মি’ ছবিতে অভিনয় করেছিলেন দুই তারকা। যদিও এই ছবিতে ক্যামিয়ো চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল শাহরুখকে।

‘আর্মি’ মুক্তি পাওয়ার এক দশক পর আবার শাহরুখ অভিনীত ছবিতে দেখা যায় শ্রীদেবীকে। ২০১৮ সালে আনন্দ এল রাই পরিচালিত ছবি ‘জিরো’ মুক্তি পায়।

তবে ‘জিরো’ ছবিতে কোনো মুখ্যচরিত্রে অভিনয় করেননি শ্রীদেবী। অতিথিশিল্পী হিসেবে ক্ষণিকের জন্য শাহরুখের সঙ্গে পর্দা ভাগ করে নিয়েছিলেন অভিনেত্রী। তবে ‘জিরো’ ছবিটি মুক্তি পাওয়ার আগেই শেষ নিশ্বাস ত্যাগ করেন শ্রীদেবী।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা
রিয়াদুল হাসান গৌড়ের রাজ দরবারে চাচা কুতুব খানের মধ্যস্থতায় দীর্ঘ দাসত্ব থেকে মুক্তি পেয়ে সুলতান তাজ খান কররানির মুখোমুখি দাঁড়িয়ে আছেন যুবক ঈসা খাঁ ও ইসমাইল…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!
শাহাদৎ হোসেন:বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির প্রাণভোমরা হলো এই মাটির কৃষক। কৃষকদের আমরা বলি, সব সাধকের বড় সাধক। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তারা যে ফসল ফলায়,…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ