অভুক্ত শ্রীলঙ্কার শিশুরা খাদ্যের দাম বাড়ায়

৮ ডিসেম্বর ২০২২ ০৭:২৬ পিএম
বজ্রশক্তি ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক: তিন বছরের শিশু নিতিশা। আগের মতো খেলতে পারে না সে। ওজনও অনেক কমে গেছে। পায়ে ব্যথা ও দুর্বলতার কথা চিকিৎসককে জানিয়েছে নিতিশা। চিকিৎসক বলছেন, নিতিশা ঠিক মতো খাবার পাচ্ছে না, তাই তো অপুষ্টিতে ভুগছে। এই শিশুকে স্বাস্থ্যকর খাবার দিতে তার পরিবারকে পরামর্শ দিয়েছে চিকিৎসক। তবে পরামর্শ মেনে চলতে পারছে না তারা। শ্রীলঙ্কার কেন্দ্রস্থল হানাথার একটি চা বাগানের পাশের গ্রামে থাকে নিতিশার পরিবার। অন্যান্যদের মতো এই পরিবারটিও তাদের আর্থিক অবস্থার পতন দেখেছে।  

নিতিশার মা হারশিনি বলেন, ‘বর্তমানে দিনে দুবেলা খাবারের ব্যবস্থা করতে পারছি আমরা। প্রতি বেলায় আমরা ভাতের সঙ্গে আলু বা মসুরের ডাল খাচ্ছি। এর বাইরে আমরা কোনো কিছুই খেতে পারছি না। ’

‘কয়েক সপ্তাহ ধরে আমরা দুধ কিংবা ডিম খায়নি,’ যোগ করেন এই মা।

আরও পড়ুন

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

shi

হারশিনির সবচেয়ে ছোট সন্তান (মেয়ে) মাত্র এক মাস বয়সী। কম ওজনেই পৃথিবীতে এসেছে এই নবজাতক। জন্ম থেকেই এই নবজাতকের থাইরক্সিনের (শিশুর বেড়ে উঠার জন্য যে হরমোন সাহায্য করে) অভাব রয়েছে। পুষ্টিহীনতায় থাকা মায়েদের কম ওজনের শিশুর জন্মের মধ্যে যোগ হয়েছে এই নবজাতক।

শ্রীলঙ্কার অর্থনৈতিক দুরবস্থার কথা কারও অজানা নয়। ঋণ পরিশোধ করতে না পেরে দেউলিয়া হয়েছে দক্ষিণ এশিয়ার দেশটি। রিজার্ভ প্রায় শূন্যের কোটায়। অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে প্রয়োজনীয় নিত্য পণ্য আমদানি করতে পারছে দেশটি।

দক্ষিণ এশিয়ার দেশটির অর্থনৈতিক সংকটের কেন্দ্রবিন্দুতে রয়েছে খাদ্য। দেশটির নাগরিকদের আয় কমেছে ও খাবারের দাম বাড়ছে। খাদ্য জোগাড়ে হিমশিম খেতে হচ্ছে পরিবারগুলোকে। এর ফলে খুদা পেটে থাকতে বাধ্য হচ্ছে তারা। খাদ্যের সংকটে নিতিশার গ্রামের অনেক শিশু অসুস্থ হয়ে পড়েছে। সেখানকার চিকিৎসকরা বলছেন, তারা যেসব শিশু রোগী দেখছেন এর অধিকাংশই ঠিক মতো খেতে পারছে না।

নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক বলেন, ‘অপুষ্টির প্রভাব সামনে আসতে সময় লাগে। বর্তমানে বেশির ভাগ কম খেতে পারা শিশুরা তাদের শরীরে সঞ্চিত প্রোটিন ব্যবহার করছে। কিন্তু একটানা পুষ্টির অপ্রতুলতা দীর্ঘমেয়াদি প্রভাব ফেলবে। ’

জাতিসংঘের সংস্থা ইউনিসেফের তথ্য মতে, শ্রীলঙ্কার অন্তত ৫৬ হাজার শিশু পুষ্টিহীনতায় ভুগছে। বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, শ্রীলঙ্কার প্রায় এক তৃতীয়াংশ পরিবারের খাদ্যের নিরাপদ উৎস নেই। প্রায় ৭০ শতাংশ পরিবার খাবারের পরিমাণ কমিয়ে দিচ্ছে।

হানাথায় বাস করেন ২৪ বছর বয়সী কাঞ্চানা। চার মাসের অন্তঃসত্ত্বা এই নারীর যমজ সন্তান হবে বলে ধারণা করা হচ্ছে। কাঞ্চানা বলেন, ‘আমার প্রচুর খিদে লাগে, তাই আমি ভাত খাই। মাছ, ডিম ও ফলফলাদির দাম অনেক। আমরা চিকিৎসার জন্য ব্যয় করবো নাকি খাদ্যের জন্য খরচ করবো এ নিয়ে দোটানায় থাকতে হয়। ’

হানাথার কয়েক কিলোমিটার দূরে আরেকটি গ্রামে দেখা মিলে আরেক গর্ভবতীর। দেবি নামক ওই নারীর দ্বিতীয়বারের মতো অন্তঃসত্ত্বা। তবে গর্ভে থাকা ওই শিশু ওজন তুলনামূলকভাবে অনেক কম। এমনকি রক্তশূন্যতায় ভুগছে দেবি। এই নারীর স্বাস্থ্য পরিবর্তনের বিকল্পগুলো সীমিত।

দেবি বলেন, ‘আমি চেয়েছিলাম আমার দ্বিতীয় সন্তান স্বাস্থ্যকর হোক, কিন্তু তার অবস্থা খারাপ। চিকিৎসক বলেছেন, যদি আমি ভাল না খাই তবে আমার সন্তানের ঠিক মতো বিকাশ হবে না। ’

শ্রীলঙ্কায় মায়েদের পুষ্টিহীনতা থেকে রক্ষার্থে একটি প্যাকেজ রয়েছে। পুষ্টি সমৃদ্ধ একটি করে প্যাকেট প্রতিটি গর্ভবতী নারীকে দৈনন্দিন দেওয়া হতো। তবে অর্থাভাবে গত বছর এই প্যাকেজটি বন্ধ ঘোষণা করা হয়। গত মাসে সেটি আবার চালু করা হলেও খুব কম সংখ্যক গর্ভবতী এর আওতায় রয়েছে।

দেবি বলেন, ‘আমার মতো অনেক নারী প্যাকেজটির আওতায় আসার জন্য আবেদন করেছে। তবে ইতোমধ্যে অর্ধেক গর্ভবতীর সন্তান প্রসব হয়ে গেছে। এখন পর্যন্ত আমি একটি প্যাকেট খাবারও পাইনি। ’

শ্রীলঙ্কায় ইউনিসেফের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ক্রিশ্চিয়ান স্কুগ বলেন, ‘মায়েরা আগের মতো পুষ্টিকর খাবার খেতে পারছেন না। এই সংকটটি ইতোমধ্যে প্রকট হচ্ছে। শ্রীলঙ্কায় কম ওজনের জন্ম নেওয়া শিশু একটি বড় সমস্যা। ’

দক্ষিণ শ্রীলঙ্কার মাথুগামার হোরাওয়ালা স্কুলের ভাইস প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করছেন অনোমা শ্রীয়াঙ্গি ধর্মবর্ধনে। তিনি বলেন, ‘প্রাথমিকে পড়ুয়া বেশিরভাগ শিশু না খেয়ে স্কুলে আসছে। প্রতিদিন ২০-২৫ জন শিশু স্কুল চলাকালীন সময়ে অজ্ঞান হয়ে পড়ছে। ’

স্কুলের শিশুদের খাবার দিতে একটি প্রোগ্রাম চালু করেছে স্কুলটি। তবে এটি নির্ভর করছে ফান্ডের ওপর। মানবাধিকার সংস্থা এফআইএএনের প্রেসিডেন্ট এস ভিসভালিনগাম বলেন, ‘কমপক্ষে ২০ শতাংশ শিশু সকালের নাস্তা পাচ্ছে না। তারা খালি পেটেই স্কুলে যাচ্ছে। ’

গত ছয় মাস ধরে এফআইএএন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিশুদের জন্য খাদ্য কর্মসূচির আয়োজন করেছে।

এস ভিসভালিনগাম বলেন, ‘শিক্ষার্থীরা স্কুল ছেড়ে দিচ্ছে। বিশেষ করে উত্তর ও পূর্ব শ্রীলঙ্কার চা বাগান এলাকার শিশুদের মধ্যে এই প্রবণতা সবচেয়ে বেশি। শিশুদের স্কুলে ফিরিয়ে আনতেই খাবারের প্রোগ্রাম করা হচ্ছে। ’

শ্রীলঙ্কার সরকারি কর্মকর্তারা অপুষ্টির ক্রমবর্ধমান সংকটের কথা স্বীকার করেছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পারিবারিক স্বাস্থ্য ব্যুরোর সাম্প্রতিক তথ্যে দেখা গেছে, গত এক বছরে শিশুদের মধ্যে বয়স অনুযায়ী ওজন ও উচ্চতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা
রিয়াদুল হাসান গৌড়ের রাজ দরবারে চাচা কুতুব খানের মধ্যস্থতায় দীর্ঘ দাসত্ব থেকে মুক্তি পেয়ে সুলতান তাজ খান কররানির মুখোমুখি দাঁড়িয়ে আছেন যুবক ঈসা খাঁ ও ইসমাইল…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!
শাহাদৎ হোসেন:বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির প্রাণভোমরা হলো এই মাটির কৃষক। কৃষকদের আমরা বলি, সব সাধকের বড় সাধক। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তারা যে ফসল ফলায়,…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ