সুনাকের উত্তর আয়ারল্যান্ড নিয়ে ইইউ’র সঙ্গে নতুন চুক্তি

২৮ ফেব্রুয়ারি ২০২৩ ১১:২৮ এএম
বজ্রশক্তি ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক:
ব্রেক্সিট চুক্তি নিয়ে বিরোধ নিরসনে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন নতুন একটি চুক্তি করতে একমত হয়েছেন। দাবি করা হচ্ছে, ‘উইন্ডসর ফ্রেমওয়ার্ক’ নামের নতুন এ চুক্তি উত্তর আয়ারল্যান্ড প্রোটোকল কার্যকর করার ক্ষেত্রে বিদ্যমান বাধাগুলো দূর করবে ও ইইউয়ের সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্কে নতুন অধ্যায় শুরু করবে।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, সোমবার (২৭ ফেব্রুয়ারি) পশ্চিম লন্ডনের একটি হোটেলে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুরা ফন ডার লিনের সঙ্গে বৈঠক করেন সুনাক। বৈঠক শেষে উইন্ডসরে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন সুনাক ও ফন ডার লিন।
সেসময় ঋষি সুনাক বলেন, আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমরা বড় ধরনের অগ্রগতি অর্জন করতে পেরেছি। উত্তর আয়ারল্যান্ডের বাণিজ্য নিয়ম সহজ করার বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে। পাশাপাশি তারা কী নিয়ম অনুসরণ করবে, তা ঠিক করার পর্যাপ্ত ক্ষমতা প্রাদেশিক সরকারের হাতে দেওয়া হয়েছে। এটা আমাদের সম্পর্কের নতুন একটি অধ্যায়ের সূচনা।

আয়ারল্যান্ড আলাদা একটি রাষ্ট্র হলেও, উত্তর আয়ারল্যান্ড এখনো যুক্তরাজ্যের অংশ। আয়ারল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডের মধ্যে নিবিড় বাণিজ্য সম্পর্ক রয়েছে। এমনকি দুই অঞ্চলের মধ্যে কোনো সীমান্তও নেই।

আরও পড়ুন

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

তবে আয়ারল্যান্ড ইইউর সদস্য হওয়ায় একক বাণিজ্য নীতি মেনে চলে। যুক্তরাজ্য ইইউর সদস্য থাকা অবস্থায় একক বাণিজ্য নীতিতে কোনো সমস্যা ছিল না। কিন্তু, ইইউ থেকে বের হয়ে যাওয়ায় অর্থাৎ ব্রেক্সিটের পর আয়ারল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডের মধ্যে বাণিজ্য সম্পর্ক কী হবে তা নিয়ে সংশয় দেখা দেয়।

ব্রেক্সিটের ক্ষেত্রে যেসব বিষয় নিয়ে বড় ধরনের প্রশ্ন ওঠে তার মধ্যে অন্যতম ছিল, উত্তর আয়ারল্যান্ডের জন্য বাণিজ্য নীতি কী হবে ও দুই আয়ারল্যান্ডের মধ্যে সীমান্ত নির্ধারিত হবে কি না। সীমান্ত নির্ধারিত হলে সেটা আবার ১৯৯৮ সালে হওয়া যে শান্তি চুক্তি উত্তর আয়ারল্যান্ডে দীর্ঘ তিন দশকের সাম্প্রদায়িক ও রাজনৈতিক সহিংসতার অবসান ঘটিয়েছিল সেটি ভেঙে যাওয়ার সম্ভাবনা ছিল।
বার্তা সংস্থা রয়টার্স বলছে, উত্তর আয়াল্যান্ড বিষয়ে ইইউর সঙ্গে নতুন চুক্তি করতে পারা প্রধানমন্ত্রী হিসেবে ঋষি সুনাকের বড় একটি অর্জন হিসেবে বিবেচনা করা হচ্ছে। যদিও চার মাস আগে যুক্তরাজ্যের ক্ষমতায় আসা সুনাক ইইউ ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আপসের মাধ্যমে সম্পর্ক আরও উন্নত করতে আগ্রহী বলে মনে হচ্ছে।

এদিকে, ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, উত্তর আয়ারল্যান্ড বিষয়ে ইইউ’র সঙ্গে নতুন চুক্তি ঋষি সুনাকের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। কারণ, তার দল কনজারভেটিভ পার্টিই ব্রেক্সিটের পক্ষে বেশি প্রচার চালিয়েছে। তাই ইইউর সঙ্গে সমঝোতার এ সম্পর্ক কনজারভেটিভ পার্টির নেতাদের পছন্দ নাও হতে পারে।

নানা সংকটের কারণে যুক্তরাজ্যে রাজনৈতিকভাবে কোণঠাসা হয়ে রয়েছে কনজারভেটিভ পার্টি৷ জনমত জরিপে বিরোধী লেবার পার্টি অনেক এগিয়ে৷ ব্রেক্সিট চুক্তির সংশোধনকে সাফল্য হিসেবে তুলে ধরে জনপ্রিয়তার ব্যবধান কমাতে চান দেশটির বর্তমান প্রধানমন্ত্রী৷
তবে ইইউর সঙ্গে বোঝাপড়ার মাধ্যমে কিছু বাস্তব সমস্যা দূর হলেও, উত্তর আয়ারল্যান্ডের যুক্তরাজ্যপন্থি ডেমোক্রেটিক ইউনিয়নিস্ট পার্টি (ডিইউপি) আবারও ক্ষমতা বণ্টনের স্বাভাবিক প্রক্রিয়ায় ফিরবে কি না, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে৷ তাই এ চুক্তির সাফল্য নির্ভর করবে, ডিইউপি ক্ষমতা ভাগাভাগি ব্যবস্থা বয়কটের অবসান ঘটাতে রাজি হবে কি না তার ওপর, যা ১৯৯৮ সালের শান্তি চুক্তির মূল লক্ষ্য ছিল।

সংবাদ সম্মেলনে ফন ডার লিন এ চুক্তির মাধ্যমে আয়ারল্যান্ডের সব পক্ষে শান্তি প্রতিষ্ঠা হবে বলে আশা প্রকাশ করেন৷ তার মতে, নতুন এ চুক্তি উভয় পক্ষের বাজার সুরক্ষা নিশ্চিত করবে। যদিও চুক্তিটি উত্তর আয়ারল্যান্ডের অচলাবস্থা কাটাতে ও যুক্তরাজ্যে অঞ্চলটির সমালোচকদের মুখ বন্ধ করতে পারবে কি না, তা নিয়ে দ্বিধা থেকেই যাচ্ছে।

২০১৬ সালে গণভোটের মাধ্যমে যুক্তরাজ্যের মানুষ ইইউ ত্যাগের পক্ষে রায় দেয়। তার পরপরই কনজারভেটিভ পার্টির মধ্যে ব্যাপক বিভাজন দেখা দেয়, যা দেশটির সরকারি কাজকর্ম ব্যাপকভাবে ব্যাহত করে।

 

 

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা
রিয়াদুল হাসান গৌড়ের রাজ দরবারে চাচা কুতুব খানের মধ্যস্থতায় দীর্ঘ দাসত্ব থেকে মুক্তি পেয়ে সুলতান তাজ খান কররানির মুখোমুখি দাঁড়িয়ে আছেন যুবক ঈসা খাঁ ও ইসমাইল…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!
শাহাদৎ হোসেন:বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির প্রাণভোমরা হলো এই মাটির কৃষক। কৃষকদের আমরা বলি, সব সাধকের বড় সাধক। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তারা যে ফসল ফলায়,…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ