চীনকে ‘ধ্বংসাত্মক’ সামরিক তৎপরতা বন্ধ করতে বলল তাইওয়ান

১৮ সেপ্টেম্বর ২০২৩ ০৮:২৫ এএম
বজ্রশক্তি ডেস্ক

তাইওয়ানের প্রতিরক্ষা আকাশসীমায় অনুপ্রবেশের ঘটনা ঘটিয়েই চলেছে চীন। রোববার (১৭ সেপ্টেম্বর) থেকে শতাধিক চীনা সামরিক বিমান ভূখণ্ডটির আকাশ প্রতিরক্ষা অঞ্চলে প্রবেশ করেছে।

এই পরিস্থিতিতে চীনকে ‘ধ্বংসাত্মক’ সামরিক তৎপরতা বন্ধ করার আহ্বান জানিয়েছে তাইওয়ান। ভূখণ্ডটির দাবি, এই ধরনের কর্মকাণ্ডে তাইওয়ান প্রণালীর আশপাশে আবারও নতুন করে উত্তেজনা বৃদ্ধি করতে পারে। সোমবার (১৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, দ্বীপের কাছে চীনা সামরিক কার্যকলাপ ব্যাপকভাবে বৃদ্ধির কথা জানিয়ে সোমবার ‘ধ্বংসাত্মক, একতরফা তৎপরতা’ বন্ধ করতে চীনের প্রতি আহ্বান জানিয়েছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। একইসঙ্গে এই ধরনের আচরণ উত্তেজনার ব্যাপক বৃদ্ধি ঘটাতে পারে বলেও সতর্ক করেছে তারা।

আরও পড়ুন

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

মূলত চীন স্ব-শাসিত তাইওয়ানকে তার নিজের এলাকা বলে দাবি করে থাকে। এমনকি প্রয়োজনে বলপ্রয়োগ করে একদিন তা দখল করার অঙ্গীকারও করেছে পরাশক্তি এই দেশটি। আর এই কারণে সাম্প্রতিক বছরগুলোতে নিয়মিতভাবে গণতান্ত্রিকভাবে শাসিত এই দ্বীপের চারপাশে সামরিক মহড়া চালিয়েছে দেশটি।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রোববার থেকে তারা সমুদ্রের ওপরে দ্বীপের আকাশ প্রতিরক্ষা অঞ্চলে ১০৩টি চীনা সামরিক বিমান দেখেছে। এই সংখ্যাটিকে ‘সাম্প্রতিক সময়ে’ সবচেয়ে বেশি বলেও উল্লেখ করেছে তারা।

দ্বীপ ভূখণ্ডটির এই মন্ত্রণালয়ের প্রদত্ত মানচিত্র অনুসারে, গত ২৪ ঘণ্টায় তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা অঞ্চলে চীনা বিমানগুলোকে দ্বীপের উত্তর-পশ্চিমে তাইওয়ান প্রণালীর মধ্যরেখা অতিক্রম করতেও দেখা যায়। মূলত এই মধ্যরেখাকেই উভয় পক্ষের মধ্যে অনানুষ্ঠানিক সীমান্ত বলে মনে করা হয়ে থাকে।

আবার অন্যান্য চীনা বিমান তাইওয়ানের দক্ষিণে বাশি চ্যানেল দিয়ে উড্ডয়ন করে যা দ্বীপটিকে ফিলিপাইন থেকে আলাদা করেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পৃথক এক বিবৃতিতে বলা হয়েছে, রোববার দিনব্যাপী চীনের এই কার্যক্রম তাইওয়ান প্রণালী এবং আঞ্চলিক নিরাপত্তার বিরুদ্ধে ‘গুরুতর চ্যালেঞ্জ’ সৃষ্টি করেছে।

এতে আরও বলা হয়েছে, তাইওয়ান প্রণালীতে শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করা এই অঞ্চলের সব পক্ষেরই সাধারণ দায়িত্ব।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ‘কমিউনিস্ট সামরিক বাহিনীর ক্রমাগত সামরিক হয়রানি সহজেই উত্তেজনার ব্যাপক বৃদ্ধি এবং আঞ্চলিক নিরাপত্তার অবনতি ঘটাতে পারে। আমরা বেইজিং কর্তৃপক্ষকে দায়িত্বশীল হতে এবং অবিলম্বে এই ধরনের ধ্বংসাত্মক একতরফা কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জানাচ্ছি।’

চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় অবশ্য এ বিষয়ে তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি বলে জানিয়েছে রয়টার্স।

এদিকে তাইওয়ানের কাছে সামরিক বিমান অনুপ্রবেশের পাশাপাশি চীন গত সপ্তাহে দক্ষিণ চীন সাগরের কৌশলগত জলসীমা এবং তাইওয়ানের উত্তর-পূর্ব উপকূলসহ ওই অঞ্চলে মহড়া চালাতে শতাধিক জাহাজ প্রেরণ করে বলে একজন আঞ্চলিক নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন।

বিষয়টির সংবেদনশীলতার কারণে নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, এই ধরনের কার্যকলাপ এই অঞ্চলের সকলের ওপর চাপ সৃষ্টি করে। একইসঙ্গে চীনের নৌ মহড়ার মাত্রাকে ‘গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড়’ বলেও অভিহিত করেছেন তিনি।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় গত সপ্তাহে উল্লেখ করেছে, বছরের জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত সময়টি ঐতিহ্যগতভাবে উপকূলীয় এলাকায় চীনা সামরিক মহড়ার জন্য ব্যস্ততম মৌসুম।

এছাড়া তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই মাসে তার দ্বিবার্ষিক প্রতিবেদনে বলেছে, তাইওয়ানের দিকে মুখ করে চীন তার বিমান শক্তিকে শক্তিশালী করছে। এ লক্ষ্যে প্রসারিত বিমান ঘাঁটিতে স্থায়ীভাবে নতুন যোদ্ধা এবং ড্রোন মোতায়েনও করছে দেশটি।

উল্লেখ্য, তাইওয়ান পূর্ব এশিয়ার একটি দ্বীপ, যা তাইওয়ান প্রণালীর পূর্বে চীনা মূল ভূখণ্ডের দক্ষিণ-পূর্ব উপকূলে অবস্থিত। অবশ্য তাইওয়ানকে বরাবরই নিজেদের একটি প্রদেশ বলে মনে করে থাকে বেইজিং। এজন্য তাইওয়ানকে মূল ভূখণ্ডের সাথে যুক্ত করতে সামরিক পথ খোলা রাখার বিষয়টিও বলে রেখেছে চীন।

প্রসঙ্গত, ১৯৪৯ সালে চীনে কমিউনিস্টরা ক্ষমতা দখল করার পর তাইওয়ান দেশটির মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। যদিও তাইওয়ানকে বরাবরই নিজেদের একটি প্রদেশ বলে মনে করে থাকে বেইজিং। এরপর থেকে তাইওয়ান নিজস্ব সরকারের মাধ্যমে পরিচালিত হয়ে আসছে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা
রিয়াদুল হাসান গৌড়ের রাজ দরবারে চাচা কুতুব খানের মধ্যস্থতায় দীর্ঘ দাসত্ব থেকে মুক্তি পেয়ে সুলতান তাজ খান কররানির মুখোমুখি দাঁড়িয়ে আছেন যুবক ঈসা খাঁ ও ইসমাইল…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!
শাহাদৎ হোসেন:বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির প্রাণভোমরা হলো এই মাটির কৃষক। কৃষকদের আমরা বলি, সব সাধকের বড় সাধক। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তারা যে ফসল ফলায়,…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ