রমজানে গান সম্প্রচার, নারী-চালিত রেডিও স্টেশন বন্ধ করল তালিবান

২ এপ্রিল ২০২৩ ০২:০১ পিএম
বজ্রশক্তি ডেস্ক

পবিত্র রমজান মাসে গান সম্প্রচার করায় আফগানিস্তানের একটি রেডিও স্টেশন বন্ধ করে দিয়েছে ক্ষমতাসীন তালিবান গোষ্ঠী। আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত ওই রেডিও স্টেশনটি যারা পরিচালনা করতেন, তাদের বেশিরভাগই নারী।

বার্তাসংস্থা এপি’র বরাত দিয়ে শনিবার (১ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

প্রতিবেদনে বলা হয়েছে, পবিত্র রমজান মাসে গান বাজানোর জন্য আফগানিস্তানের উত্তর-পূর্বে নারী কর্মীদের পরিচালিত একটি রেডিও স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে বলে শনিবার একজন তালেবান কর্মকর্তা জানিয়েছেন।

আরও পড়ুন

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন

এপি বলছে, বন্ধ করে দেওয়া ওই রেডিও স্টেশনের নাম সাদাই বানোওয়ান। যার অর্থ নারীর কণ্ঠ। এটি আফগানিস্তানের একমাত্র নারী-চালিত রেডিও স্টেশন। ১০ বছর আগে কার্যক্রম শুরু করা এই রেডিও স্টেশনের আটজন কর্মী রয়েছেন, যার মধ্যে ছয়জন নারী।

আফগানিস্তানের বাদাখশান প্রদেশের তথ্য ও সংস্কৃতি বিষয়ক পরিচালক মোয়েজুদ্দিন আহমাদি বলেছেন, রেডিও স্টেশনটি রমজান মাসে গান ও সঙ্গীত সম্প্রচার করে ‘ইসলামিক আমিরাতের আইন ও বিধি’ বেশ কয়েকবার লঙ্ঘন করেছে এবং এই কারণে এটি বন্ধ করে দেওয়া হয়েছে।

ক্ষমতাসীন তালেবান গোষ্ঠী আফগানিস্তানকে ‘ইসলামিক এমিরেটস অব আফগানিস্তান’ নামে উল্লেখ করে থাকে। যদিও তালেবানের এই পদক্ষেপ এখনও বিশ্বের কোথাও স্বীকৃতি পায়নি।

আহমাদি বলেছেন, ‘যদি এই রেডিও স্টেশনটি ইসলামিক এমিরেটস অব আফগানিস্তানের নীতি মেনে নেয় এবং আবার এমন ঘটনার পুনরাবৃত্তি করবে না বলে গ্যারান্টি দেয়, তাহলে আমরা এই রেডিও স্টেশনকে আবার চালু করার অনুমতি দেবো।’

অবশ্য কোনও ধরনের নীতি লঙ্ঘনের কথা অস্বীকার করেছেন রেডিও স্টেশনটির প্রধান নাজিয়া সরোশ। এটি একটি ষড়যন্ত্র বলে অভিহিত করে তিনি বলেছেন, স্টেশনটি বন্ধের কোনও প্রয়োজন ছিল না।

তিনি বলেন, তালেবানরা ‘আমাদের বলেছে- আপনি সঙ্গীত সম্প্রচার করেছেন। তবে আমরা কোনও ধরনের সঙ্গীত সম্প্রচার করিনি।’

এপি বলছে, গত বৃহস্পতিবার সকাল ১১টা ৪০ মিনিটে তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয় এবং ভাইস অ্যান্ড ভার্চু অধিদপ্তরের প্রতিনিধিরা রেডিও স্টেশনে এসে এটি বন্ধ করে দেন। নাজিয়া সরোশ বলছেন, স্টেশন কর্মীরা ভাইস এবং ভার্চু দপ্তরের সাথে যোগাযোগ করেছেন তবে সেখানকার কর্মকর্তারা বলেছেন, তাদের কাছে স্টেশনটি বন্ধের বিষয়ে আর কোনও অতিরিক্ত তথ্য নেই।

২০২১ সালের আগস্টে তালেবান গোষ্ঠী আফগানিস্তানের ক্ষমতা দখলে নেওয়ার পর দেশটিতে অনেক সাংবাদিক তাদের চাকরি হারিয়েছেন। আফগান ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’র মতে, তহবিলের অভাবে বা কর্মীরা দেশ ছেড়ে যাওয়ার কারণে মিডিয়া আউটলেটগুলো বন্ধ হয়ে গেছে।

অবশ্য বিশ্ববিদ্যালয়সহ ষষ্ঠ শ্রেণির বাইরের অধিকাংশ শিক্ষা ও চাকরি করার ওপর নারীদের নিষেধাজ্ঞা দিয়েছে তালেবান। এছাড়া দেশটিতে গানের ওপর কোনও সরকারি নিষেধাজ্ঞাও নেই।

যদিও ১৯৯০ এর দশকের শেষের দিকে নিজেদের পূর্ববর্তী শাসনের সময় তালেবান গোষ্ঠী দেশের বেশিরভাগ টেলিভিশন, রেডিও এবং সংবাদপত্র নিষিদ্ধ করেছিল।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন
পারমাণবিক উত্তেজনা কমাতে মস্কোর বিশেষ উদ্যোগ

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত রাশিয়ায় নিয়ে গিয়ে সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার মস্কোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা…
১০ মে ২০২৬ আন্তর্জাতিক

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা
রিয়াদুল হাসান গৌড়ের রাজ দরবারে চাচা কুতুব খানের মধ্যস্থতায় দীর্ঘ দাসত্ব থেকে মুক্তি পেয়ে সুলতান তাজ খান কররানির মুখোমুখি দাঁড়িয়ে আছেন যুবক ঈসা খাঁ ও ইসমাইল…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ