দাঙ্গাপীড়িত হরিয়ানার নুহতে ফের উত্তেজনা, স্কুল-ব্যাংক বন্ধ

২৮ আগস্ট ২০২৩ ১২:৩৫ পিএম
বজ্রশক্তি ডেস্ক

সাম্প্রদায়িক দাঙ্গায় বিপর্যস্ত ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য হরিয়ানার নুহ জেলা আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। মূলত পলিশের অনুমতি না মেলার পরও বিশ্ব হিন্দু পরিষদ নুহতে মিছিল করার ঘোষণা দেওয়ায় উত্তেজনা দেখা দিয়েছে।

এই পরিস্থিতিতে সেখানে শিক্ষপ্রতিষ্ঠান ও ব্যাংক বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া সহিংসতার আশঙ্কায় নুহ জেলাজুড়ে নিরাপত্তারক্ষী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।

সোমবার (২৮ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

আরও পড়ুন

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন

প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ অনুমতি না দেওয়া সত্ত্বেও সোমবার হরিয়ানার সহিংসতা বিধ্বস্ত নুহতে শোভাযাত্রার নামে মিছিল করতে চলেছে বিশ্ব হিন্দু পরিষদ। এতে করে ফের সংঘর্ষের আশঙ্কায় পুরো জেলাজুড়ে বিশাল নিরাপত্তারক্ষী বাহিনী মোতায়েন করা হয়েছে।

এছাড়াও তিনদিনের জন্য ইন্টারনেট বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন। একইসঙ্গে শোভাযাত্রার ঘোষণায় সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যাংক বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। এমনকি বাইরে থেকে নুহতে প্রবেশও নিষিদ্ধ করেছে স্থানীয় প্রশাসন।

গত জুলাই মাসের শেষের দিকে এবং আগস্টের শুরুতে ভারতের হরিয়ানায় হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে দাঙ্গা শুরু হয় এবং পরে তা বেশ দ্রুতই রাজ্যের অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়ে। সাম্প্রদায়িক সেই দাঙ্গায় ছয়জনের মৃত্যু হয়।

মূলত বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) মিছিলে হামলার ঘটনার পর ৩১ জুলাই মুসলিম-সংখ্যাগরিষ্ঠ নুহতে সংঘর্ষে ওই ছয়জন নিহত হন। এছাড়া গুরগাঁওতে একটি মসজিদ জ্বালিয়ে দেওয়া হয় এবং হামলায় ওই মসজিদের ইমামও নিহত হয়েছিলেন। এমনকি এই সহিংসতা ভারতের রাজধানী দিল্লির দোরগোড়ায় পৌঁছে যায়।

এনডিটিভি বলছে, অনুমতি ছাড়াই বিশ্ব হিন্দু পরিষদ মিছিল করার ঘোষণা দেওয়ায় হরিয়ানা সরকার আন্তঃরাজ্য এবং আন্তঃজেলা সীমান্তে ১৯০০ হরিয়ানা পুলিশ সদস্য ও আধাসামরিক বাহিনীর ২৪ টি কোম্পানি মোতায়েন করে জেলায় নিরাপত্তা জোরদার করেছে।

এছাড়া সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নুহ জেলায় বিভিন্ন কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বাইরে থেকে নুহতে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ, শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যাংক বন্ধ এবং মোবাইল ইন্টারনেট ও বাল্ক এসএমএস পরিষেবাও স্থগিত করা হয়েছে। সাম্প্রদায়িক সংঘর্ষের সাক্ষী এই জেলায় চার বা তার বেশি লোকের সমাবেশও নিষিদ্ধ করা হয়েছে।

সংবাদমাধ্যম বলছে, গুরুগ্রামের সোহনা টোলে যানবাহনগুলোতে পুঙ্খানুপুঙ্খ তল্লাশি চালাচ্ছে পুলিশ। প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে হরিয়ানা পুলিশ টোলের মধ্য দিয়ে যাওয়া প্রতিটি গাড়ি থামিয়ে তল্লাশি করা হচ্ছে।

এনডিটিভি বলছে, জুলাই মাসে সাম্প্রদায়িক সহিংসতায় যাত্রা ব্যাহত হওয়ার পর সোমবার যাত্রা পুনরায় শুরু করার আহ্বান জানিয়ে গত ১৩ আগস্ট ঘোষণা দিয়েছিল ‘সর্ব জাতীয় হিন্দু মহাপঞ্চায়েত’। তবে প্রথম থেকেই এই মিছিলের অনুমতি দেয়নি হরিয়ানার প্রশাসন। তা সত্ত্বেও শোভাযাত্রা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় বিশ্ব হিন্দু পরিষদ।

এই পরিস্থিতিতে সোমবার মিছিলের আগে রাজ্যবাসীকে সতর্ক করে বার্তা দেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর। তিনি বলেন, ‘আমাদের পুলিশ ও প্রশাসন এই মিছিল বের করার অনুমতি দেয়নি। তাই এদিন মিছিল নয়, মানুষ চাইলে সোমবার মন্দিরে গিয়ে প্রার্থনা করতে পারে। চলতি মাসের শুরুতে নুহ জেলায় যা ঘটেছে, সেটা মাথায় রেখে আইনশৃঙ্খলা রক্ষায় আরও জোর দিতে হবে।’

সাম্প্রদায়িক সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত রাজ্যটিতে ৩৯৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ১১৮ জনকে প্রতিরোধমূলক ভাবে আটকে রাখা হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন
পারমাণবিক উত্তেজনা কমাতে মস্কোর বিশেষ উদ্যোগ

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত রাশিয়ায় নিয়ে গিয়ে সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার মস্কোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা…
১০ মে ২০২৬ আন্তর্জাতিক

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা
রিয়াদুল হাসান গৌড়ের রাজ দরবারে চাচা কুতুব খানের মধ্যস্থতায় দীর্ঘ দাসত্ব থেকে মুক্তি পেয়ে সুলতান তাজ খান কররানির মুখোমুখি দাঁড়িয়ে আছেন যুবক ঈসা খাঁ ও ইসমাইল…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ