প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   যে কারণে আল্লাহ মানুষ সৃষ্টি...

যে কারণে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন

১৮ জুলাই ২০১৫ ০৮:৪৩ এএম
বজ্রশক্তি ডেস্ক

নিজাম উদ্দিন:

অসীম এই মহাবিশ্ব আল্লাহ কেন সৃষ্টি করলেন? এবং অসীম সৃষ্টির বুকে পৃথিবী নামক গ্রহে কেনই বা মানুষ নামের প্রাণি সৃষ্টি করলেন? প্রথমেই প্রশ্ন দিয়ে শুরু করলাম। লেখাটির উদ্দেশ্যই হলো এই প্রশ্নটির উত্তর বের করা। কারণ ছোট্ট এই প্রশ্নটির ভেতরেই লুকায়িত রয়েছে অনেক কিছুর জবাব।
মানুষ সৃষ্টি করে আল্লাহ ঘোষণা দিলেন যে, মানুষ হলো তাঁর অগণিত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠতম সৃষ্টি (আশরাফুল মাখলুকাত)। কিন্তু আমরা অধিকাংশই জানি না যে, কেন মানুষ সর্বশ্রেষ্ঠ। সূর্যের উদ্দেশ্য হলো- পৃথিবীকে আলোকিত করে রাখা, উত্তাপ ছড়ানো। গাছের উদ্দেশ্য হলো- ফল দেওয়া, অক্সিজেন সরবরাহ করা ইত্যাদি। একটি ঘড়ির উদ্দেশ্য হলো সঠিক সময় নির্ণয় করা। কাজেই আমরা যে মানুষ, আমাদের পৃথিবীতে আসার নিশ্চয়ই একটি উদ্দেশ্য আছে। অনেকেই মনে করেন আমরা পৃথিবীতে এসেছি অন্যান্য প্রাণির মতো বেঁচে থাকার জন্যই। তবে যেহেতু আখেরাতকে বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি, সুতরাং নামাজ-রোজা, জিকির-আসগর, ধ্যান-জ্ঞান ইত্যাদি করে কোনো রকমে জীবনটা পার করে দিলেই জীবনের উদ্দেশ্য অর্জন হয়ে যাবে। তারা সবাই মনে করছে উপার্জন, সংসারের ভরণপোষণ করে আর মসজিদে, মন্দিরে, সীনাগগে, প্যাগোডাই প্রার্থনা করে তাদের জীবন পার করে দেওয়াই হচ্ছে তাদের জীবনের উদ্দেশ্য। এটা করেই তারা জান্নাত বা স্বর্গে যেতে চান। কিন্তু তাদের এ ধারণা মোটেও সঠিক নয়।
কোর’আনের সুরা বাকারার ৩০ নং আয়াতে আল্লাহ বলেন, ‘স্মরণ করো, যখন তোমার প্রতিপালক মালায়েকদেরকে বললেন, ‘আমি পৃথিবীতে আমার খলিফা অর্থাৎ প্রতিনিধি সৃষ্টি করছি।’ তারা বললো, ‘আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে অশান্তি ঘটাবে ও রক্তপাত করবে? আমরাই তো আপনার প্রশংসা, গুণকীর্তন ও পবিত্রতা ঘোষণা করি।’ তিনি বললেন, নিশ্চয়ই ‘আমি যা জানি, তোমরা তা জান না।’ সুতরাং আল্লাহ বললেন যে, তিনি মানুষকে তাঁর খলিফা হিসাবে সৃষ্টি করেছেন। তাহলে মানুষের প্রকৃত পরিচয় হচ্ছে সে আল্লাহর খলিফা অর্থাৎ প্রতিনিধি, ইংরেজিতে যাকে বলে Representative.
আমাদের দেশে, বিভিন্ন দেশের এম্বেসি আছে সেখানে যার যার রাষ্ট্রের পক্ষ থেকে প্রতিনিধি বা রাষ্ট্রদূত নিযুক্ত থাকেন। আমাদের এই দেশে যখন ব্রিটিশ রাজত্ব ছিল তখন ব্রিটিশ রাজতন্ত্রের পক্ষ থেকে এখানে যিনি দায়িত্ব পালন করতেন অর্থাৎ ভাইসরয় তিনি ছিলেন ব্রিটিশ রাজা বা রাণীর খলিফা বা প্রতিনিধি। অর্থাৎ, সরকারের যে কাজ, সরকারের পক্ষ থেকে নিয়োজিত প্রতিনিধিরও সেই কাজ। ঠিক একইভাবে আল্লাহর যে কাজ তাঁর প্রতিনিধি হিসেবে মানুষেরও সেই একই কাজ। মানুষ যখন পৃথিবীতে আল্লাহর ঐ কাজ সম্পাদন করবে তখনই কেবল তারা আল্লাহর খলিফা বা প্রতিনিধি হিসেবে সাব্যস্ত হবে। সুতরাং এখন জানা দরকার যে, স্রষ্টার কাজ কী?
আল্লাহ হলেন তাঁর অসীম এই সৃষ্টিজগতের শাসনকর্তা। তিনি তাঁর নিজের তৈরি শৃঙ্খলা, নিয়ম-নীতি মোতাবেক এই মহাসৃষ্টিকে শাসন করছেন। তিনি চাইলেন পৃথিবীতে নিজে শাসন করবেন না, এজন্য মানুষকে তাঁর পক্ষ থেকে খলিফা বা প্রতিনিধি নিযুক্ত করলেন। অর্থাৎ মানুষের কাজ হলো সে আল্লাহর হোয়ে পৃথিবীতে শাসন করবে। কেমন করে করবে? আল্লাহ যেমন নিজের তৈরি আইন-কানুন, নিয়ম-নীতি মোতাবেক মহাবিশ্ব শাসন করছেন, তেমনি পৃথিবীর শাসনের জন্য তিনি নিজে শাসন করলে যে আইন-কানুন, নিয়মনীতি দিয়ে শাসন করতেন সেই আইন-কানুন, নিয়ম-নীতি তাঁর খলিফাকে দিয়ে বললেনÑ এইগুলি অনুযায়ী তোমরা আমার মত করে তোমাদের শাসনকার্য্য পরিচালনা করবে। এটাই হলো তোমাদের এবাদত যে জন্য তোমাদের আমি সৃষ্টি করেছি।
এখন দেখা যাক, যদি আমরা আল্লাহর খেলাফত করি তাহলে আমাদের অর্থাৎ মানবজাতির কী লাভ। আমরা কেন আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধিত্ব বা খেলাফতের কাজ করব? আল্লাহ যখন খলিফা বা মানুষ সৃষ্টি করেন তখন এবলিস আল্লাহকে চ্যালেঞ্জ করেছিল যে, সে মানুষকে দিয়ে পৃথিবীতে ফাসাদ ও সাফাকুদ্দিমা করাবে অর্থাৎ অন্যায়, অবিচার, রক্তপাত, যুদ্ধ ইত্যাদি করাবে। আর আল্লাহ বললেন, আমি মানুষকে হেদায়াহ বা সঠিক পথনির্দেশ পাঠাবো যে পথে চোললে সে শান্তিতে থাকবে, ন্যায় ও সুবিচারের মধ্যে থাকবে। এই জন্য আল্লাহর প্রেরিত জীবনব্যবস্থার নাম হচ্ছে ইসলাম, ইসলাম অর্থ শান্তি। যারা আল্লাহর পাঠানো সহজ সরল পথে, সেরাতুল মোস্তাকীমে থাকবে তাদেরকে দিয়ে এবলিস পৃথিবীতে অশান্তি সৃষ্টি করাতে পারবে না। কাজেই আল্লাহর প্রতিনিধি বা খলিফার কাজই হলো এবলিসের চ্যালেঞ্জে আল্লাহর পক্ষ থেকে তাঁর হুকুম প্রতিষ্ঠা করে সর্ব প্রকার অন্যায়, অবিচার, রক্তা-রক্তির হাত থেকে মানুষকে রক্ষা করে সমস্ত দুনিয়ায় সুখ-শান্তি বজায় রাখা।
আমাদের কাছে মহান আল্লাহর অভিপ্রায়ও সেটাই। আল্লাহ চান না যে, আমরা সবাই নামাজি হয়ে যাই, মহল্লায় মহল্লায় মসজিদ নির্মাণ করি, আমরা সকলেই হাজী সাহেব হয়ে যাই বা দাড়ি টুপি আলখেল্লা পরে পাক্কা দরবেশ হয়ে যাই। তিনি এসবের কোনটাই চান না। এগুলি কিছুই আল্লাহর অভিপ্রায় নয়। ওগুলো করার জন্য আল্লাহ তিনি সৃষ্টি করেন নি। ওগুলো করার জন্য অগণিত মালায়েক বা ফেরেশতা রয়েছে। মানুষের জন্য আল্লাহর অভিপ্রায় হলো- আল্লাহ চান তাঁর এই প্রিয় সৃষ্টি আদম যাদেরকে আল্লাহ নিজ হাতে বানিয়েছেন, যাদের মধ্যে আল্লাহ তাঁর নিজের রূহ ফুঁকে দিয়েছেন সেই মানবজাতি যেন সুখে থাকে, শান্তিতে থাকে। মানুষের এই সুখে থাকা, শান্তিতে থাকাই হলো আল্লাহর অভিপ্রায়। এখন সুখ শান্তিতে থাকার জন্য মানুষকে একটা সিদ্ধান্ত নিতে হবে, সেটা হলো তাদেরকে আল্লাহর হুকুম মোতাবেক তাদের সামগ্রিক জীবন পরিচালিত করতে হবে। তবেই মানবজাতি শান্তিতে থাকবে। এটাই হচ্ছে আল্লাহর প্রতিনিধি হিসাবে মানুষের মূল কাজ, মূল দায়িত্ব। একজন ডাক্তারের যেমন কাজ হলো চিকিৎসা করা, একজন শিক্ষকের কাজ হলো ছাত্র-ছাত্রী পড়ানো তেমনি একজন খলিফার কাজ হলো পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে তাঁর হুকুম কার্যকরী করা।
অথচ আজ যদি আমরা দুনিয়ার পরিস্থিতির দিকে তাকাই কী দেখবো? আমরা নামাজ, যাকাত, হজ্ব ও রোযা পালন করে মনে করছি আমরা খুব এবাদত করছি। এগুলো কোনটাই আল্লাহর প্রতিনিধির কাজ নয়, খেলাফতের কাজ নয়। কারণ আল্লাহ নিজে নামাজ, রোজা, হজ্ব, যাকাত কিছুই করেন না। তাহলে এগুলো কী? এগুলো হচ্ছেÑ আল্লাহর দেয়া জীবন-ব্যবস্থায় মানুষের জীবনের সর্বপ্রকার অঙ্গনের, ভাগের সমাধান ও ব্যবস্থা দেওয়া আছে; আল্লাহ বোলেছেনÑ তোমাদের জন্য দীন আমি সম্পূর্ণ ও পরিপূর্ণ করে দিয়েছি (সুরা মায়েদা-৩)। তাঁর দীনকে স্থায়ী ও স্থিতিশীল রাখার জন্য ও কখনও এটার ওপর কোন আক্রমণ আসলে তাকে প্রতিহত করার জন্য যে ঐক্য, শৃংখলা, আনুগত্যপূর্ণ ও অন্যায়বিরোধী চরিত্রের মানুষের প্রয়োজন সেই চরিত্রের মানুষ সৃষ্টির জন্য সালাতের বা নামাজের ব্যবস্থা রেখেছেন। অর্থ ও সম্পদের যাতে অসম বণ্টন না হয়, অবিচার না হয় সেজন্য যাকাতের ব্যবস্থা রেখেছেন। সমস্ত পৃথিবীতে দীনের কোথায় কি অবস্থা, কি সমস্যা, কোথায় কি করা প্রয়োজন এবং হাশরের দিনে আল্লাহর কাছে জীবনের কাজের হিসাব দেবার মহড়া বা Rehearsal এর জন্য বাৎসরিক হজ্বের ব্যবস্থা রেখেছেন। মানুষের আত্মার পরিচ্ছন্নতা উন্নতির জন্য ব্যবস্থা রেখেছেন সাওমের।
এবাদত মনে করে আজ এই বিভ্রান্ত জনসংখ্যা যা করছে তা প্রকৃত এবাদত অর্থাৎ খেলাফতের কাজ নয়; খেলাফতের কাজ অর্থাৎ আল্লাহর দেয়া দীনকে প্রয়োগ ও কার্য্যকরী রাখার জন্য আল্লাহ যে সমস্ত বিধান দিয়েছেন সেগুলি। প্রকৃত এবাদত হচ্ছে আল্লাহর দেয়া জীবনব্যবস্থা মোতাবেক তাঁর পক্ষ হোয়ে শাসন করা। সেই এবাদত থেকে এই জনসংখ্যা আজ শুধু লক্ষ কোটি মাইল দুরে নয়, একেবারে বিপরীতমুখী। দাজ্জালের সার্বভৌমত্ব মেনে নিয়ে এরা আল্লাহর অবাধ্য বা ফাসেকে পরিণত হয়েছে। এবং দাজ্জালের তৈরি জীবন-ব্যবস্থা জীবনে প্রয়োগ করে আল্লাহর উপাসকের বদলে দাজ্জালের উপাসকে পরিণত হয়েছে।
আল্লাহ প্রকৃত ইসলামের সকল ধারণাই বিকৃত হোয়ে কালের আবর্তে হারিয়ে গিয়েছিল। আল্লাহ আবার যামানার এমাম জনাব মোহাম্মদ বায়াজীদ খান পন্নীর মাধ্যমে আমাদের কাছে সেই প্রকৃত ইসলাম ফিরিয়ে দিয়েছেন। এমামুযযামান ছিলেন এক নির্ভিক মহামানব, যিনি এই উপমহাদেশে পন্নী পরিবারে ১৯২৫ সালের ১১ মার্চ টাঙ্গাইলের করটিয়ায় জন্ম গ্রহণ করেন। তিনি সারাটি জীবন সত্যের পথে মানুষের মুক্তির জন্য কাজ করে গেছেন। ৮৬ বছরের জীবনে তিনি একটিও মিথ্যা শব্দ উচ্চারণ করেন নি এবং নৈতিক স্খলনের কোন নজির নেই।
যামানার এমাম হাজার বছরের বিকৃত ফেকাহ, তফসির আর ফতোয়ার পাহাড়ের নিচে যে সহজ-সরল, সেরাতুল মোস্তাকীম প্রকৃত ইসলাম চাপা পড়ে রোয়েছে সেই ইসলামকে তার মৌলিক, অনাবিলরূপে উদ্ধার করে মানুষের সামনে উপস্থিত করেছেন। এই ইসলাম মানবজাতির সম্পদ, তাই আমরা সেটি মানবজাতির সামনে প্রকাশ করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
গাজীপুর সংবাদদাতা: গাজীপুরের শ্রীপুরে হেযবুত তওহীদের এক সদস্যের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটির গাজীপুর জেলা শাখা। মঙ্গলবার (১২…
১২ মে ২০২৬ জাতীয়
পারমাণবিক উত্তেজনা কমাতে মস্কোর বিশেষ উদ্যোগ

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত রাশিয়ায় নিয়ে গিয়ে সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার মস্কোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা…
১০ মে ২০২৬ আন্তর্জাতিক

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা