প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   মুসলিম জাতির উদ্দেশ্য চ্যুতি ও...

মুসলিম জাতির উদ্দেশ্য চ্যুতি ও দুঃখজনক বিভক্তি

২৬ নভেম্বর ২০১৭ ১১:৪১ এএম
বজ্রশক্তি ডেস্ক

মোহাম্মদ আসাদ আলী:
রসুলাল্লাহর (সা.) এন্তেকালের ৬০-৭০ বছর পরই এ জাতি তাদের লক্ষ্য ভুলে গেল, তাদের উপর অর্পিত দায়িত্ব ভুলে গেল। সারা পৃথিবীতে শান্তি, ন্যায়, সুবিচার প্রতিষ্ঠার সংগ্রাম ছেড়ে দিয়ে তারা পৃথিবীর অপরাপর রাজা-বাদশাহদের মত ভোগ বিলাসের সঙ্গে শাসন করতে লাগলো। আর যে যুদ্ধ তারা আরও কিছুকাল চালিয়ে গেল তা নিছক সাম্রাজ্যবিস্তারের যুদ্ধ।
তারা ভুলে গেল যে তারা আল্লাহর খলিফা, প্রতিনিধি। জাতির মধ্যে একটি শ্রেণি জন্ম নিল যারা দীনের সূক্ষ্মাতিসূক্ষ্ম ব্যাখ্যা বিশ্লেষণ করে লক্ষ লক্ষ মাসলা মাসায়েল রচনা করতে বসলেন। ছোটখাট বিষয়গুলো নিয়ে ফতোয়া, পাল্টা ফতোয়া দিতে দিতে হাজার রকমের ফতোয়ার পাহাড় গড়ে উঠল। তাদের উপর ভিত্তি করে হাজারো ফেরকা আর মাজহাবে এক উম্মতে মোহাম্মদী খ- বিখ- হয়ে গেল।
এদিকে বিকৃত সুফিবাদী শ্রেণী জাতির মধ্যে বিস্তার লাভ করে উম্মতে মোহাম্মীর সংগ্রামী জীবনটাকে উল্টিয়ে একেবারে অন্তর্মুখী করে ফেলল। মানবজীবনে বিরাজিত অন্যায় অবিচারের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে সত্য দীন প্রতিষ্ঠার সংগ্রামকে পরিহার করে, গুরুত্বহীন বিষয়ে পরিণত করে বিকৃত আধ্যাত্মিক সাধনায় তারা লিপ্ত হয়ে গেলেন।
এ কয়েকশ বছরে জাতির মধ্যে হাজার হাজার ফকীহ জন্ম নিলেন, বড় বড় আলেম জন্ম নিলেন, বহু গাউস কুতুব পীর দরবেশ জন্ম নিলেন, ইমাম জন্ম নিলেন, বড় বড় মুফাসসির মুহাদ্দিস জন্ম নিলেন। একেকজনের ক্ষুরধার লেখনীতে বিরাট বিরাট ভলিউম ভলিউম বই রচিত হলো। কিন্তু সেই আলী (রা.), খালেদ (রা.), মুসান্নাদের (রা.) মতো আর কেউ জন্ম নিল না।
জাতি সংখায় বাড়তে লাগল। সংখ্যায় কোটি কোটি হয়ে গেল। কিন্তু তাতে কি হবে? জাতি তখন দুর্ভাগ্যজনকভাবে শিয়া, সুন্নী, শাফেয়ী, হাম্বলী, হানাফী ইত্যাদিতে বিভক্ত। তারা কীভাবে ঐক্যবদ্ধ হয়ে সত্যদীন প্রতিষ্ঠার সংগ্রাম করবেন? বরং তারা নিজেরা নিজেরা একে অপরকে দোষারোপ করে মারামারি হানাহানি করতে লাগলো। কী দুর্ভাগ্যজনক! উম্মাহর ঐক্যের প্রতিক যে ক্বাবাঘর, সেই ক্বাবায় গিয়েও এই চার মাজহাবের অনুসারীরা একত্রে সালাহ (নামাজ) করতে পারেন নি। তারা কাবার চার কোণে চারটি মেহরাবসহ তাবু স্থাপন করে যার যার মাজহাবের ইমামের পেছনে নামাজ পড়েছেন শতাব্দির পর শতাব্দি।
দুর্দান্ত খরস্রোতা নদী যখন গতি হারিয়ে ফেলে তখন তাতে শেওলা আর কচুরিপানা জমে। এই জাতির ক্ষেত্রেও সেটাই হয়েছে। জাতির মাথার মধ্যেও পঁচন ধরেছে। যে জন্য আল্লাহর রসুল (সা.) এসেছিলেন অর্থাৎ সমগ্র পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে, সেই কাজের অর্ধেক কিন্তু তখনও রয়ে গেছে। এরই মধ্যে পঁচনক্রিয়া সমাপ্ত হয়ে পতনের কাল আসলো, অনিবার্য পরিণতি আল্লাহর শাস্তি আসলো। এর সতর্কবার্তাই আল্লাহ সুরা তওবার ৩৯ নম্বর আয়াতে দিয়েছিলেন। আল্লাহ কঠিন শাস্তি দিয়ে এই জাতিকে ইউরোপীয় জাতিগুলোর পায়ের তলার গোলামে পরিণত করে দিলেন। তখন তারা আল্লাহর দেয়া সার্বভৌমত্বকে প্রত্যাখ্যান করে তাদের দেয়া জীবন বিধান আমাদের উপর চাপিয়ে দিল। আমরা পরিপূর্ণভাবে ইসলামের জীবনব্যবস্থা থেকে বহিষ্কৃত হয়ে গেলাম।
আমাদেরকে চিরকালের জন্য গোলাম বানিয়ে রাখতে তারা একটি শয়তানী বুদ্ধি করল। তারা মাদ্রাসা শিক্ষাব্যবস্থা প্রবর্তন করল। স্বভাবতই সেই শিক্ষাব্যবস্থায় মুসলিমদের জাতীয় ঐক্যের শিক্ষা দেওয়া হয় না, বরং পূর্ব থেকে যে অনৈক্য জাতির মধ্যে ছিল সেটাকেই তারা আরও পাকাপোক্ত করার বন্দোবস্ত করল। দীনের অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আরও সূক্ষ্মাতিসূক্ষ্ম ব্যাখ্যা বিশ্লেষণ করে তা নিয়ে তর্ক বিতক করা শিক্ষা দেওয়া হলো। আর দীনের অতন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেমন তওহীদ ও তওহীদ প্রতিষ্ঠার সংগ্রামকে গুরুত্বহীন করে দেওয়া হলো যেন মুসলিমরা ইউরোপীয় শাসকদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম না করতে পারে। জাতি গঠনের মূল যে তওহীদের ভিত্তিতে ঐক্য, সেই ঐক্যের গুরুত্ব শিক্ষা হলো না। সেই শিক্ষাই ১৪৬ বছর ধরে ব্রিটিশরা নিজেরা মাদ্রাসাগুলোর অধ্যক্ষপদে থেকে আমাদেরকে দিয়েছে। এভাবেই সেই ব্যক্তিগত মাসলা মাসায়েলের ইসলাম আমাদের জীবনে প্রতিষ্ঠিত হয়ে গেছে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
গাজীপুর সংবাদদাতা: গাজীপুরের শ্রীপুরে হেযবুত তওহীদের এক সদস্যের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটির গাজীপুর জেলা শাখা। মঙ্গলবার (১২…
১২ মে ২০২৬ জাতীয়
পারমাণবিক উত্তেজনা কমাতে মস্কোর বিশেষ উদ্যোগ

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত রাশিয়ায় নিয়ে গিয়ে সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার মস্কোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা…
১০ মে ২০২৬ আন্তর্জাতিক

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা