প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   যে প্রশ্নের উত্তর জানতেই হবে

যে প্রশ্নের উত্তর জানতেই হবে

২৮ জুন ২০১৫ ১২:০৬ পিএম
বজ্রশক্তি ডেস্ক

এম. আমিনুল ইসলাম:

এই পৃথিবী অপরূপ সুন্দর। পৃথিবীর আকাশ, বাতাস, নদী, নালা, পাহাড় সমস্ত কিছুকে মহান আল্লাহ নিজ পরিকল্পনায় সাজিয়ে গুছিয়ে রেখেছেন মানুষের জন্য। জন্ম থেকে মানুষ তার চাহিদা অনুযায়ী এই পৃথিবীকে উপভোগ করতে থাকে এবং একপর্যায়ে তাদের ভাবে ভঙ্গিতে মনে হয় যেন এটাই তার জীবন, এটাই তার সবকিছু। কিন্তু তার এই চেতনাকে ভুল প্রমাণ করে একদিন তাকে চলে যেতে হয় এই পৃথিবী ছেড়ে। ‘প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে’- এটাই সৃষ্টির অমোঘ নিয়ম। আর মৃত্যুর পরেই কবর জগতে সকল মানুষকে মুখোমুখি হতে হয় তিনটি প্রশ্নের। একটি কথা এখানে প্রাসঙ্গিক, তা হলো- কবর জগত বলতে কেবল সাড়ে তিন হাত মাটির ঘরটিকে বোঝানো হয় না। মৃত্যুর পর থেকে পুনরুত্থান পর্যন্ত মানুষের যে সময়টি অতিবাহিত হয়, এ সময়কে বলা হয় ‘আলমে বরযখ’, সাধারণভাবে বোঝানোর জন্য এ সময়টিকেই আমরা কবর জগত বলে থাকি কিন্তু প্রকৃতপক্ষে এটা কবর ছাড়াও প্রশ্নোত্তর হতে পারে। যেমন সনাতন ধর্মের অনুসারীদের শরীর মৃত্যুর পর ভষ্মীভূত করে ফেলা হয়, তাদের কবর দেওয়া হয় না। তাহলে কি তারা এই প্রশ্নোত্তর থেকে রেহাই পাবেন? বিষয়টি আসলে তেমন নয়। ইসলামের বিষয়ে যাদের ন্যূনতম জ্ঞান আছে তারাও জানেন যে, মৃত্যুর পর প্রতিটি ব্যক্তিকে তিনটি প্রশ্ন জিজ্ঞাসা করা হবে। এ সম্পর্কিত হাদিসটি উল্লেখ করছি তাহলে বিষয়টি বুঝতে সুবিধা হবে:
বারা বিন আযিব (রা:) থেকে বর্ণিত, তিনি বলেন : আমরা রসুলের সাথে একটি জানাজায় অংশ গ্রহণ করেছি। সেখানে রসুলাল্লাহ বলেছিলেন : তার (কবরবাসীর) নিকট দু’জন মালায়েক আসবে, তারা তাকে বসিয়ে বলবে: তোমার রব কে? সে বলবে, ‘আমার রব, আল্লাহ’। তারা বলবে: তোমার দীন কী? সে বলবে: আমার দীন হচ্ছে, ‘ইসলাম’। তারা বলবে: এই যে ইনি! তোমাদের নিকট পাঠানো হয়েছিল, তাঁর পরিচয় কী? সে বলবে: ইনি আল্লাহর রসুল (মুসনাদে আহমদ ও আবু দাউদ)। কোন কোন বর্ণনায় পাওয়া যায়, প্রশ্ন তিনটি হলো যথাক্রমে (১) মান রাব্বুকা (তোমার প্রতিপালক কে)? (২) ওয়া মান দীনুকা (তোমার জীবনব্যবস্থা কী ছিল)? (৩) ওয়া মান নাবীয়্যুকা (তোমার নবী কে)?
আমাদের সমাজের মোসলেম দাবিদারগণ জীবনের শেষ পর্যায়ে বৃদ্ধকালে এসে এই তিনটি প্রশ্ন উত্তরসহ প্রায়ই মুখস্ত করা ছাড়াও বার বার মুখে আবৃত্তি করেন যাতে কবরে সঠিক উত্তর দিয়ে পার পেতে পারেন। কিন্তু তারা এই সহজ সত্যটুকু বুঝতে পারেন না যে, দুনিয়াতে তার আমলগুলিই এ তিনটি প্রশ্নের উত্তর হিসাবে যথেষ্ট। অর্থাৎ দুনিয়ার জীবনে তারা যাকে প্রতিপালক হিসাবে গ্রহণ করেছে, যে যেই জীবনব্যবস্থার উপর দুনিয়ার জীবন পরিচালিত করছে এবং যে যার আদর্শ মোতাবেক নিজেকে সাজিয়েছে সেগুলিই সেখানে উত্তর হিসাবে সে উচ্চারণ করবে, দুনিয়ার মুখস্তবিদ্যা ওখানে কোন কাজে আসবে না।
এই প্রশ্ন এবং উত্তরগুলোর বিষয়েই সংক্ষিপ্ত আকারে কিছুটা পর্যালোচনা করব।
প্রথম প্রশ্নঃ তোমার রব কে? এখানে ‘রব’ বলতে শুধু প্রতিপালক বোঝায় না। কারণ, মক্কার মোশরেকরাও আল্লাহকে ‘রব’ হিসেবে মানতো। মক্কার মোশরেকদের যদি জিজ্ঞাসা করা হতো, বলতো, তোমাদের কে সৃষ্টি করেছেন, এই আকাশ-জমিন কে সৃষ্টি করেছেন, আশ্রয় দেয়ার মালিক কে, কার হাতে সকল কিছুর কর্তৃত্ব, এই প্রশ্নগুলোর জবাবে তারা বলতো, ‘আল্লাহ’। আল্লাহ বলেন: তাদেরকে প্রশ্ন করো, ‘কে সাত আসমানের রব এবং মহা আরশের রব’? তারা বলবে, ‘আল্লাহ।’ (সুরা মুমিনূনঃ ৮৪-৮৯)। সুতরাং আজ আমরা আল্লাহকে যেভাবে রব বলে ঈমান পোষণ করি সেটুকু ঈমান মক্কার মোশরেক-কাফেরদেরও ছিল। এই ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য বা যথেষ্ট হলে আর নতুন করে নবী পাঠানোর কি প্রয়োজন ছিল? প্রকৃতপক্ষে ‘রব’ শব্দের অর্থ অনেক বিস্তৃত এবং এর প্রধান অর্থ হচ্ছে প্রভু। অর্থাৎ মানুষটি তার জীবনে কার হুকুমের দাসত্ব করেছে, কাকে নিজের সর্বময় কর্তৃত্বকারী সত্ত্বা বা প্রভু বলে মেনেছে সেটাই জানতে চাওয়া হচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য যে, আল্লাহর রসুল তাঁর দাজ্জাল সম্পর্কিত ভবিষ্যদ্বাণীগুলিতে মানবজাতির প্রতি দাজ্জালের একমাত্র দাবি কি হবে তা জানিয়ে দিয়েছেন, সেটা হলো দাজ্জাল নিজেকে মানবজাতির রব হিসাবে দাবি করবে, মা’বুদ বা স্রষ্টা হিসাবে নয়। বর্তমানে কথিত মোসলেম জনসংখ্যাটিসহ সমগ্র মানবজাতি দাজ্জাল অর্থাৎ ইহুদি খ্রিস্টান ‘সভ্যতা’কে তাদের ‘রব’, প্রভু বলে মেনে নিয়ে জীবনের সর্বাঙ্গনে তার সাজদায় পড়ে আছে। আল্লাহর সার্বভৌমত্ব, তওহীদ অস্বীকার করে পাশ্চাত্য সভ্যতাকে সার্বভৌমের আসনে বসিয়ে রেখেছে। সুতরাং কবরে গিয়ে মালায়েকদের প্রশ্নের উত্তরে ইহুদি খ্রিস্টান সভ্যতাকে নিজেদের রব না বলে কোন উপায় থাকবে না। বর্তমানে মোসলেম দাবিদার জনসংখ্যাটিসহ সমগ্র মানবজাতিই দাজ্জালের অর্থাৎ ইহুদি খ্রিস্টান ‘সভ্যতা’র অঙ্গুলিহেলনে পরিচালিত হচ্ছে। তারা পশ্চিমা প্রভু-জাতিগুলিকে নিজেদের সৌভাগ্য ও দুর্ভাগ্যের সোপান ও নিয়ামক বলে বিশ্বাস করে থাকে। প্রভুদের কৃপা পেলে ধন্য হয়ে যায়, সর্বত্র সেই কৃপার দানকে গৌরবের সঙ্গে প্রচার করতে থাকে। এই ভিক্ষাবৃত্তি করেও তারা কোনরূপ লজ্জিত বোধ করে না। নিজেদের দেশের বাজেট করার আগে প্রভুদের দেশে গিয়ে করজোড়ে দাঁড়িয়ে থাকে। অনুদান না পেলে অনাহারে, অশিক্ষায় ধুঁকে মরে। বিদেশীদের দান নিয়ে সরকারগুলি একে অপরের সঙ্গে বিদঘুটে লবিং প্রতিযোগিতায় লিপ্ত হয়। পৃথিবীর জীবনে ইহুদি খ্রিস্টান ‘সভ্যতা’র এমন হীন গোলামিতে লিপ্ত থেকেও এ জাতি বিশ্বাস করে যে তারা আল্লাহকেই রব মেনে চলেছে।
দ্বিতীয় প্রশ্নঃ তারা বলবে: তোমার দীন কি? এই প্রশ্নের উত্তর দিতে ঐ সকল ব্যক্তিরা ব্যর্থ হয়ে যাবে যারা ইসলামকে নিজের ‘দীন’ তথা ‘জীবনব্যবস্থা’ হিসেবে গ্রহণ করে নি। বর্তমানের এই তথাকথিত মোসলেম জনগোষ্ঠী ইহুদি খ্রিস্টানদের তৈরি বিভিন্ন মতবাদ ও তন্ত্রমন্ত্র যেমন গণতন্ত্র, পুঁজিবাদ, সাম্যবাদ ইত্যাদি দিয়ে নিজেদের জীবন পরিচালনা করছে। মালায়েকদের প্রশ্নের জবাবে এরা যে যেই ব্যবস্থা মেনে নিয়ে জীবন পরিচালিত করেছেন, সেই অনুযায়ী উত্তর দিবেন। যেমন কেউ বলবেন, আমার দীন গণতন্ত্র, কেউ বলবেন সমাজতন্ত্র, কেউ বলবেন একনায়কতন্ত্র, কেউ বলবেন রাজতন্ত্র ইত্যাদি।
তৃতীয় প্রশ্নঃ তারা বলবে: এই যে ইনি! তোমাদের নিকট পাঠানো হয়েছিল, তাঁর পরিচয় কি? বা তোমার নবী কে? ‘তোমার নবী কে’ বলতে তোমরা তোমাদের জীবনে কার প্রদর্শিত পথ অনুসরণ করেছ বা তার নেতা কে ছিল তা জানতে চাওয়া হচ্ছে। বাস্তব জীবনে মানুষ যে মতাদর্শে বিশ্বাসী, সেই মতবাদের প্রবক্তা ও নেতৃবৃন্দকে তার জীবনাদর্শ বলে মেনে চলেছে। রসুলাল্লাহ বলেছেন: “তোমাদের মাঝে কেউ ঐ পর্যন্ত মো’মেন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার প্রবৃত্তি আমি যা নিয়ে এসেছি তার অনুসারী না হবে।” সুতরাং যারা তাদের জীবনে রসুলাল্লাহর কর্মপন্থা বা সুন্নাহ অনুসরণ করবে না তারা এই প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হবে। তাই তারা যখন মৃত্যুর পর এই প্রশ্নের সম্মুখীন হবে তখন ঐ মতবাদগুলির প্রবক্তা ও নেতাদের নামই উল্লেখ করতে বাধ্য হবে। এ প্রশ্নের উত্তরে গণতন্ত্রীরা আব্রাহাম লিংকন বা গণতন্ত্রের অপর কোন পুরোধা ব্যক্তির নাম বলবেন।’ আর সমাজতন্ত্রীরা বলবেন, “আমার নবী কাল মার্কস অথবা ফ্রেডরিখ এ্যাঙ্গেলস’। যারা রাজতন্ত্রকে মেনে নিয়েছে তাদের উত্তর হবে ‘আমার নবী অমুক রাজা।’ যারা একনায়কতন্ত্রকে মেনে নিয়েছে তারা বলবে ‘আমার দীন একনায়কতন্ত্র এবং আমার নবী অমুক একনায়ক’ ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ দুনিয়াতে যে যাকে আদর্শ হিসাবে মেনে চলেছেন ওপারে তার নামই আপনাকে উচ্চারণ করতে হবে। আপনি তখন আল্লাহর রসুলকে দেখে চিনতে পারবেন না, কারণ আপনার জীবন তাঁর আদর্শে পরিচালিত হয় নি।
সুতরাং দেখা যাচ্ছে, মৃত্যুর পর মানুষ যে তিনটি প্রশ্নের সম্মুখীন হবে তার একটিরও সঠিক জবাব এই পথভ্রষ্ঠ মোসলেম জনসংখ্যার কাছে নেই। এমনকি যারা দীনুল হক কায়েম করার সংগ্রামে লিপ্ত, তারাও যদি দীন প্রতিষ্ঠার ক্ষেত্রে আল্লাহর রসুলের প্রদর্শিত পন্থা অনুসরণ না করে জনসভা, অনশন, ঘেরাও, মানববন্ধন, মিছিল, লংমার্চ জাতীয় তাগুত প্রদর্শিত পদ্ধতি অবলম্বন করেন তারাও রসুলের সুন্নাহ অনুসরণ করছেন না, করছেন তাগুতের সুন্নাহ বা পদ্ধতি। তাদের সকলকেই এ প্রশ্নের সঠিক উত্তর দিতে হলে আল্লাহর নিজের রচিত, রসুলের রেখে যাওয়া পাঁচ দফার পবিত্র কর্মসূচিটি অনুসরণ করতে হবে অর্থাৎ যামানার এমামকে এমাম হিসাবে স্বীকৃতি দিয়ে তাঁর নেতৃত্বে দীন প্রতিষ্ঠার সংগ্রাম করতে হবে।
সুতরাং আজকে আমাদের উচিৎ এমন একটা জীবনব্যবস্থা বা সিস্টেমের উপর জীবন পরিচালিত করা যে সিস্টেমের রব ‘আল্লাহ’, যে সিস্টেমের জীবনব্যবস্থা ‘ইসলাম’ এবং যে সিস্টেমের আদর্শ ‘মোহাম্মদ সঃ।’ তবেই আমরা কবরে সঠিক উত্তর দিতে পারবো। নতুবা দুনিয়াতে যেমন অন্যায়, অশান্তি, জুলুম নির্যাতন, ক্ষুধা, দারিদ্র্য, হীনতা, গোলামি করে যাচ্ছি, কবরেও জুটবে কঠিন শাস্তি এবং পুনরুত্থানের পরে আবার স্থায়ী জাহান্নাম।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
গাজীপুর সংবাদদাতা: গাজীপুরের শ্রীপুরে হেযবুত তওহীদের এক সদস্যের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটির গাজীপুর জেলা শাখা। মঙ্গলবার (১২…
১২ মে ২০২৬ জাতীয়
পারমাণবিক উত্তেজনা কমাতে মস্কোর বিশেষ উদ্যোগ

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত রাশিয়ায় নিয়ে গিয়ে সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার মস্কোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা…
১০ মে ২০২৬ আন্তর্জাতিক

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা