প্রচ্ছদ    সারাদেশ   ভিক্ষা ছেড়ে নতুন জীবন পেলেন...

ভিক্ষা ছেড়ে নতুন জীবন পেলেন ভিক্ষুক

১৫ আগস্ট ২০২৩ ১১:৪৫ এএম
বজ্রশক্তি ডেস্ক

ডেস্ক রিপোর্ট:

শারীরিক প্রতিবন্ধী হওয়ায় ভিক্ষাকেই জীবিকা হিসেবে নিতে হয়েছিল বগুড়ার শাজাহানপুরের ঈমান আলীকে। তবে মাঝ বয়সে এসে যেন নতুনভাবে বাঁচার অবলম্বন পেলেন। জেলা সমাজসেবা অধিদপ্তর থেকে তাকে পণ্যসহ দোকানঘর দেওয়া হয়েছে।

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আজ(১৫ আগস্ট) দুপুর ১২টার দিকে বগুড়া জিলা স্কুল প্রাঙ্গণে ১০ জনকে দোকানঘর বুঝিয়ে দেওয়া হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে দোকানঘরগুলো হস্তান্তর করেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু।

আরও পড়ুন

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

অন্য উপকারভোগীরা হলেন- সদরের মালগ্রাম দক্ষিণপাড়ার ফজর আলী, পূর্ব গোদারপাড়ার মমিন হোসেন, জয়পুরপাড়ার আরিফুল ইসলাম, নামুজা আদর্শপাড়ার বাবুল মোল্লা, গাবতলী উপজেলার লাংলুহাটের জাহিদুল ইসলাম, জয়ভোগা গ্রামের আছমা, শাজাহানপুর উপজেলার কামারপাড়ার আব্দুল জলিল, সদরের আকাশতারা এলাকার হারুনুর রশিদ ও সদরের শের-ই-বাংলা এলাকার মোছা. নাজমা বেগম।

শাজাহানপুরের রানীরহাট এলাকার মো. ঈমান আলী জানান, ভিক্ষাবৃত্তি করে স্ত্রী ও দুই সন্তান নিয়ে তার সংসার চলতো। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দোকানঘর উপহার পাওয়ায় তিনি অনেক খুশি। এছাড়াও পুরোনো পেশা ভিক্ষাবৃত্তিতে ফিরে যাবেন না বলেও প্রতিশ্রুতি দেন তিনি।

শুধু ঈমান আলীকে নয়, ভিক্ষুকদের বিকল্প কর্মসংস্থান ও পুনর্বাসন করার লক্ষ্যে বগুড়ায় আরও সাত ভিক্ষুককে দোকানঘর উপহার দেওয়া হয়েছে।

সদরের শের-ই-বাংলা এলাকার মোছা. নাজমা বেগম বলেন, আগে পথে পথে ভিক্ষা করে সংসার চলতো। প্রধানমন্ত্রীর থেকে দোকানঘর পেয়েছি। এখন স্বামী-সন্তান নিয়ে ভালোমতো চলতে পারবো।

সড়ক দুর্ঘটনায় আহত হয়ে দুই বছর ধরে ঘরে পড়েছিলেন সদরের আকাশতারা এলাকার হারুনুর রশিদ। তার আগে ফতেহ আলী বাজার এলাকায় ফেরি করে চা-সিগারেট বিক্রি করতেন। কিন্তু দুর্ঘটনার জন্য মানুষের কাছে সাহায্য নিয়ে দিন পাড় করতে হয়েছে তাকে। দোকানঘর পেয়ে তিনি খুব আনন্দিত।


হারুনুর রশিদ বলেন, এলাকার লোকজন আমার দুরাবস্থা দেখে সমাজসেবা দপ্তরে পাঠিয়েছিল। তারপর সবার দোয়ায় দোকানঘর পেলাম। এখন আবার নতুন করে জীবন শুরু করতে পারবো।

এই কর্মসূচিতে অন্য উপকারভোগীরা হলেন- সদরের মালগ্রাম দক্ষিণপাড়ার মো. ফজর আলী, পূর্ব গোদারপাড়ার মো. মমিন হোসেন, জয়পুরপাড়ার মো. আরিফুল ইসলাম, নামুজা আদর্শপাড়ার মো. বাবুল মোল্লা, গাবতলী উপজেলার লাংলুহাটের মো. জাহিদুল ইসলাম, জয়ভোগা গ্রামের মো. আছমা, শাজাহানপুর উপজেলার কামারপাড়ার মো. আব্দুল জলিল।

জেলা সমাজসেবা অধিদপ্তর সূত্রে জানা যায়, ভিক্ষুকদের আমাদের সমাজের মূল স্রোতধারায় নিয়ে আসার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে এ কর্মসংস্থান ও পুনর্বাসন কর্মসূচি গ্রহণ করেছেন। এ লক্ষ্যে চলতি বছর ২৭ জন ভিক্ষুককে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে জাতীয় শোক দিবস উপলক্ষে ১০ জনকে দোকানঘরের ব্যবস্থা করে দেওয়া হয়।

দপ্তরটির উপপরিচালক আবু সাইদ মো. কাওছার রহমান বলেন, প্রতি ভিক্ষুককে পুনর্বাসনের জন্য ৫০ হাজার টাকা বরাদ্দ ছিল। ওই টাকার মধ্যে দোকানঘর সাজিয়ে প্রত্যেকের বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া হয়েছে।

ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়ার জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম। এতে বিশেষ অতিথি ছিলেন বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান মজনু, বীর মুক্তিযোদ্ধা ও জেলার সাবেক কমান্ডার মো. রুহুল আমিন বাবলু। 

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

ঈদের ছুটিতেও ঢাকার রাস্তায় সচল এআই ক্যামেরা, বেপরোয়া চললে গুনতে হবে জরিমানা

ঈদের ছুটিতেও ঢাকার রাস্তায় সচল এআই ক্যামেরা, বেপরোয়া চললে গুনতে হবে জরিমানা
ঈদের ছুটিতে ফাঁকা হতে শুরু করেছে ঢাকার প্রধান সড়কগুলো। বছরের এই সময়গুলোতে ফাঁকা সড়ক পেয়ে অনেকেই বেশি গতিতে গাড়ি চালান। তবে এবার সেখানে সাবধান হতে…
 ২৬ মে ২০২৬    জাতীয়

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট
রাজধানী ঢাকা থেকে ঘরমুখো মানুষের ঈদ যাত্রাকে কেন্দ্র করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪০ কিলোমিটার অংশ জুড়ে দেখা দিয়েছে যানজট। সন্ধ্যার পর থেকেই এ পথে বাড়তে থাকে…
 ২৬ মে ২০২৬    জাতীয়

দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা

দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ সারা বিশ্বের মুসলমানদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্যাগ, তাকওয়া ও আত্মশুদ্ধির বার্তাকে সামনে রেখে তিনি বিশ্বজুড়ে শান্তি, সম্প্রীতি…
 ২৬ মে ২০২৬    জাতীয়

ভ্যাপসা গরমে নাকাল জনজীবন: বৃষ্টির জন্য আরও কয়েক দিনের অপেক্ষা

ভ্যাপসা গরমে নাকাল জনজীবন: বৃষ্টির জন্য আরও কয়েক দিনের অপেক্ষা
গত কয়েক দিন ধরে অসহনীয় ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছিল। গত বুধবার থেকে শুরু হওয়া তাপপ্রবাহের কারণে বিশেষ করে কর্মজীবী মানুষের দুর্ভোগ অনেক বেড়েছিল।…
 ২৪ মে ২০২৬    জাতীয়

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
গাজীপুর সংবাদদাতা: গাজীপুরের শ্রীপুরে হেযবুত তওহীদের এক সদস্যের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটির গাজীপুর জেলা শাখা। মঙ্গলবার (১২…
 ১২ মে ২০২৬    জাতীয়
পারমাণবিক উত্তেজনা কমাতে মস্কোর বিশেষ উদ্যোগ

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত রাশিয়ায় নিয়ে গিয়ে সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার মস্কোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা…
 ১০ মে ২০২৬    আন্তর্জাতিক

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
 ৫ মে ২০২৬    আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
 ৪ মে ২০২৬    ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
 ৩ মে ২০২৬    ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
 ২ মে ২০২৬    ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
 ২ মে ২০২৬    বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
 ২ মে ২০২৬    বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
 ২ মে ২০২৬    বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
 ১ মে ২০২৬    বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
 ১ মে ২০২৬    ঢাকা