প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   “জাতির মুক্তির সনদ একমাত্র আল্লাহর...

“জাতির মুক্তির সনদ একমাত্র আল্লাহর বিধান”

৭ ডিসেম্বর ২০২৫ ১২:১৫ এএম
বজ্রশক্তি ডেস্ক

৬ ডিসেম্বর ২০২৫, শনিবার। টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন কানায় কানায় পূর্ণ। হাজার হাজার নারী-পুরুষ একটি মাত্র লক্ষ্য নিয়ে এসেছেন- শুনতে চান জাতির বর্তমান সংকটের মূল কারণ ও তার একমাত্র সমাধান। মঞ্চে উপবিষ্ট হেযবুত তওহীদের এমাম হোসাইন মোহাম্মদ সেলিম, তাঁর কণ্ঠে ধ্বনিত হলো সেই কথা, যা আজ মুসলিম জাতির প্রতিটি ঘরে ঘরে পৌঁছানো জরুরি হয়ে পড়েছে।

“লা ইলাহা ইল্লাল্লাহ” – কেবল বাক্য নয়, জীবনের চুক্তিপত্র

মাননীয় এমাম বলেন, “‘লা ইলাহা ইল্লাল্লাহ’ কেবল একটি বাক্য নয়। এটি আল্লাহর সঙ্গে বান্দার একটি চুক্তি বা কন্ট্রাক্ট। এর সরল অর্থ: আমি আল্লাহ ছাড়া আর কারো হুকুম, বিধান বা আইন মানব না। এই একটি অঙ্গীকারের বিনিময়ে আল্লাহ আমাদের সব গুনাহ মাফ করে দেন। কিন্তু আজ আমরা ব্যক্তিগত জীবনে কিছুটা আল্লাহর আদেশ মানলেও, জাতীয় ও রাষ্ট্রীয় জীবনে মানছি ব্রিটিশ ঔপনিবেশিক যুগের রেখে যাওয়া আইন-কানুন। মুখে কালেমা পড়ি, কিন্তু বাস্তবে তা কার্যকর করি না।”

এ কথার মধ্যে লুকিয়ে আছে আজকের মুসলিম জাতির সবচেয়ে বড় সংকটের নির্ণায়ক। আমরা নামা, রোজা, হজ করি, কিন্তু ঈমানের মূল স্তম্ভ – আল্লাহর সার্বভৌমত্বকে রাষ্ট্র ও সমাজে কায়েম করার দায়িত্ব – সেটি থেকে আমরা পালিয়ে বেড়াচ্ছি।

আরও পড়ুন

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

মুসলিম জাতির লাঞ্ছনা-নিপীড়নের মূল কারণ

এমাম সাহেব বিশ্বের বর্তমান চিত্র তুলে ধরে বলেন, “আজ মুসলিম জাতি কেন লাঞ্ছিত, কেন নিপীড়িত, কেন দারিদ্র্য-অভাবে ডুবে আছে? উত্তর একটাই – আমরা আল্লাহর খিলাফত ও প্রকৃত ঈমান ত্যাগ করেছি। রাসূল (সা.) ভবিষ্যদ্বাণী করেছিলেন, এমন এক সময় আসবে যখন এসলামের শুধু নাম থাকবে, কুরআনের শুধু অক্ষর থাকবে। আজ আমরা ঠিক সেই যুগে বাস করছি। মসজিদগুলো চাকচিক্যময়, কিন্তু সেখানে হেদায়াত নেই। হেদায়াত মানে আল্লাহ ছাড়া আর কারো আনুগত্য না করা।”

মানবরচিত ব্যবস্থার চূড়ান্ত ব্যর্থতা

স্বাধারণ মানুষের দৈনন্দিন কষ্টের চিত্র তুলে ধরে তিনি বলেন, “ব্রিটিশরা চলে গেছে প্রায় ৮০ বছর হলো। তবু আমরা প্রকৃত স্বাধীনতা পাইনি। রাজনীতি, অর্থনীতি, শিক্ষানীতি, আইন-আদালত – সবই চলছে তাদের রেখে যাওয়া সিস্টেমে। সুদভিত্তিক অর্থনীতির জালে জাতি আজ ২১ লক্ষ কোটি টাকার ঋণে জড়িয়ে পড়েছে। গণতন্ত্রের নামে ভোটের মূলা দেখিয়ে বারবার প্রতারিত হচ্ছি। প্রশাসন, আদালত, পুলিশ – কোথাও শান্তি নেই। মানুষের তৈরি এই ব্যবস্থা পুরোপুরি ব্যর্থ।”

একমাত্র সমাধান: আল্লাহর দীন কায়েম

তিনি স্পষ্ট করে বলেন, “শান্তি চাইলে শুধু আকাঙ্ক্ষা করলেই হবে না। শান্তির বীজ রোপণ করতে হবে। ইসলামই শান্তি। আর এই শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহ যে জীবনব্যবস্থা দিয়েছেন, সেটিকে রাষ্ট্র ও সমাজে কায়েম করতে হবে। আল্লাহ বলেছেন ‘আকিমুদ্দীন’ – দীন কায়েম করো। নবী (সা.) ও সাহাবীগণ শুধু নামাজ-রোজা করেই ক্ষান্ত হননি; তাঁরা সংগ্রাম করে দীন কায়েম করেছিলেন বলেই তৎকালীন আরবে শান্তি নেমে এসেছিল। আজ আমরা সেই সংগ্রাম ভুলে গেছি।”

আলেম সমাজের প্রতি আহ্বান

এমাম সাহেব আলেম-ওলামা ও বিভিন্ন দল-মতের প্রতি হাত বাড়িয়ে দিয়ে বলেন, “আপনারদের জ্ঞান আছে, মানুষ আপনাদের সম্মান করে। ছোটখাটো মাসয়ালা-মাসায়েল নিয়ে নিজেদের মধ্যে তর্ক করে শক্তি নষ্ট করবেন না। অন্তত আল্লাহর বিধান প্রতিষ্ঠার ব্যাপারে ঐক্যবদ্ধ হোন। যে যে দলেরই হোন, যে মাযহাবেরই হোন – আল্লাহর দীন কায়েমের এই মহান কাজে এক হয়ে দাঁড়ান।”

জাতির জন্য প্রস্তাবিত গণভোট

সমাধানের রূপরেখা দিতে গিয়ে তিনি বলেন, “দেশে বহু ইস্যুতে গণভোট হয়েছে, কিন্তু কোনোটিই মূল সমস্যার সমাধান দেয়নি। এবার একটি প্রশ্নে গণভোট হোক: ‘আমরা আল্লাহর বিধান চাই, নাকি মানুষের তৈরি বিধান চাই?’ ৯০% মুসলমানের এই দেশে এটি আমাদের গণতান্ত্রিক অধিকার।”

সম্মেলনের শপথ ও প্রতিটি

বক্তব্য শেষে হাজারো কর্মী-সমর্থক মুষ্টিবদ্ধ হাত তুলে শপথ নেন: “আমরা মানুষের তৈরি বিধান মানব না, মানুষের দাসত্ব আর করব না; আমরা একমাত্র আল্লাহর বিধান মানব এবং তাঁরই দাসত্ব করব।”

স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো হল: “অন্ন-বস্ত্র-বাসস্থান, দিতে পারে ইসলাম” “জান্নাতের ঠিকানা, লা ইলাহা ইল্লাল্লাহ”

মোনাজাতের মোনাজাতে চোখের পানি ফেলে হাজারো মানুষ এক নতুন প্রত্যয় নিয়ে বাড়ি ফিরলেন – আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করার দৃঢ় সংকল্প নিয়ে।

এই সম্মেলন কেবল একটি অনুষ্ঠান নয়; এটি একটি জাতির বিবেককে নাড়া দেওয়ার আহ্বান। যে আহ্বান বলছে: যতক্ষণ আমরা আল্লাহর বিধানকে রাষ্ট্র ও সমাজে কায়েম না করব, ততক্ষণ না আছে শান্তি, না আছে মুক্তি।

জাতির মুক্তির সনদ একটিই – আল্লাহর বিধান। এখন সময় এসেছে সেই সনদ কার্যকর করার।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

ঈদের ছুটিতেও ঢাকার রাস্তায় সচল এআই ক্যামেরা, বেপরোয়া চললে গুনতে হবে জরিমানা

ঈদের ছুটিতেও ঢাকার রাস্তায় সচল এআই ক্যামেরা, বেপরোয়া চললে গুনতে হবে জরিমানা
ঈদের ছুটিতে ফাঁকা হতে শুরু করেছে ঢাকার প্রধান সড়কগুলো। বছরের এই সময়গুলোতে ফাঁকা সড়ক পেয়ে অনেকেই বেশি গতিতে গাড়ি চালান। তবে এবার সেখানে সাবধান হতে…
 ২৬ মে ২০২৬    জাতীয়

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট
রাজধানী ঢাকা থেকে ঘরমুখো মানুষের ঈদ যাত্রাকে কেন্দ্র করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪০ কিলোমিটার অংশ জুড়ে দেখা দিয়েছে যানজট। সন্ধ্যার পর থেকেই এ পথে বাড়তে থাকে…
 ২৬ মে ২০২৬    জাতীয়

দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা

দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ সারা বিশ্বের মুসলমানদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্যাগ, তাকওয়া ও আত্মশুদ্ধির বার্তাকে সামনে রেখে তিনি বিশ্বজুড়ে শান্তি, সম্প্রীতি…
 ২৬ মে ২০২৬    জাতীয়

ভ্যাপসা গরমে নাকাল জনজীবন: বৃষ্টির জন্য আরও কয়েক দিনের অপেক্ষা

ভ্যাপসা গরমে নাকাল জনজীবন: বৃষ্টির জন্য আরও কয়েক দিনের অপেক্ষা
গত কয়েক দিন ধরে অসহনীয় ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছিল। গত বুধবার থেকে শুরু হওয়া তাপপ্রবাহের কারণে বিশেষ করে কর্মজীবী মানুষের দুর্ভোগ অনেক বেড়েছিল।…
 ২৪ মে ২০২৬    জাতীয়

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
গাজীপুর সংবাদদাতা: গাজীপুরের শ্রীপুরে হেযবুত তওহীদের এক সদস্যের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটির গাজীপুর জেলা শাখা। মঙ্গলবার (১২…
 ১২ মে ২০২৬    জাতীয়
পারমাণবিক উত্তেজনা কমাতে মস্কোর বিশেষ উদ্যোগ

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত রাশিয়ায় নিয়ে গিয়ে সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার মস্কোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা…
 ১০ মে ২০২৬    আন্তর্জাতিক

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
 ৫ মে ২০২৬    আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
 ৪ মে ২০২৬    ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
 ৩ মে ২০২৬    ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
 ২ মে ২০২৬    ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
 ২ মে ২০২৬    বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
 ২ মে ২০২৬    বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
 ২ মে ২০২৬    বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
 ১ মে ২০২৬    বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
 ১ মে ২০২৬    ঢাকা