প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   আকীদাহীন ঈমানের পরিণতি!

আকীদাহীন ঈমানের পরিণতি!

৮ জানুয়ারি ২০১৮ ১২:৩৩ পিএম
বজ্রশক্তি ডেস্ক

রাকীব আল হাসান:
বিশ্বময় মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশগুলো একের পর এক জঙ্গিবাদের কবলে পতিত হয়ে যুদ্ধক্ষেত্রে রূপ নিচ্ছে। এই সঙ্কট মোকাবেলায় আমরা দেখছি ট্যাকটিক্যাল স্ট্র্যাটেজি অর্থাৎ শক্তি বা আইন প্রয়োগ করে সমাধানের চেষ্টা করা হচ্ছে। দেখা যাচ্ছে জঙ্গিবাদীদের হাতে যে পরিমাণ মানুষ নিহত হচ্ছে বা ধ্বংসযজ্ঞ হচ্ছে তার চেয়ে বহু বহুগুণ বেশি মানুষ হতাহত হচ্ছে জঙ্গিবাদীদের দমন করতে গিয়ে। কিন্তু (সাবেক) মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, জাতিসংঘের মহাসচিব বান কি মুন, মার্কিন গোয়েন্দা প্রধান থেকে শুরু করে আমাদের দেশের গোয়েন্দা প্রধান, সামরিক বিশেষজ্ঞগণ, সমাজবিজ্ঞানী, নিরাপত্তাবিশ্লেষক সকলেই বলছেন, শুধু ট্যাকটিক্যালি বা পুলিশি কায়দায় বুলেট বোমা দিয়ে জঙ্গিবাদ মোকাবেলা করা সম্ভব নয়। একে মোকাবেলা করতে হলে একটি পাল্টা আদর্শ বা কাউন্টার ন্যারেটিভ লাগবে যা দিয়ে জঙ্গিবাদীদেরকে ডি-র‌্যাডিকালাইজ, ডি-মোটিভেইট করতে হবে, তাদেরকে সমাজের মূল ধারার সাথে রি-ইন্টিগ্রেটেড করতে হবে। পরিভাষা যাই ব্যবহার করা হোক, আমরা হেযবুত তওহীদ ইসলামের পরিভাষায় এটাকেই বলছি জনগণের সামনে ইসলামের পূর্ণ রূপ, কমপ্রিহেনসিভ কনসেপ্ট বা আকিদা তুলে ধরতে হবে। ইসলাম সম্পর্কে সঠিক আকীদা অর্থাৎ সামগ্রিক ধারণা পেলে তারা বুঝতে পারবে তাদের ভুলটা কোথায় হচ্ছে, কেন তাদের পথ জান্নাতের পথ নয়।
পবিত্র কোর’আন এমন একটি গ্রন্থ যেটার শুরুতেই আল্লাহ বললেন ‘যা লিকাল কিতাবু লা রাইবা ফি’- এ সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই। আবার সুরা হিজরে বলেছেন, ‘আমি একে নাজিল করেছি, আমিই সংরক্ষণ করব।’ পৃথিবীতে আল্লাহর পাঠানো সমস্ত কেতাবের মধ্যে একমাত্র আল কোর’আনই এখন পর্যন্ত আনচেঞ্জড, অপরিবর্তনীয় আছে। পৃথিবীর উল্লেখযোগ্য সকল ভাষায় এর অনুবাদ হয়েছে, পরকালের সওয়াবের আশায় হোক বা অন্য কোন কারণে হোক প্রতিদিন কোটি কোটি মানুষ কোর’আন পড়ছে। এমন কোনো মুসলমানের ঘর নেই যেখানে দুই এক কপি কোর’আন নেই। এমন কোনো মসজিদ নেই, মাদ্রাসা নেই যেখানে কোর’আন নেই। কাজেই আল কোর’আনের ব্যাখ্যা যে কেউ যে কোনভাবে দিলেই হবে না। ঐ ব্যাখ্যাকে যাচাই করার যথেষ্ট অবকাশ রয়েছে, ব্যাখ্যাকে গ্রহণযোগ্যও হতে হবে। যেমন- এখানে কোর’আনের কয়েকটি আয়াতের কথা উল্লেখ করব।
আল্লাহ কোর’আনে বলেছেন, ‘তোমাদের জন্য কেতাল ফরদ করে দেওয়া হলো (বাকারা ২১৬)।’ ‘কেতাল চালাও ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না ফেতনা দূরীভূত হয়ে যায় (বাকারা ১৯৩)। আমি মো’মেনদের জান-মাল কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে (তওবা ১১১)। আমি কাফেরদের মনে ভীতির সঞ্চার করে দেব। কাজেই গর্দানের উপর আঘাত হান এবং তাদেরকে কাট জোড়ায় জোড়ায় (সুরা আনফাল ১২)। তোমরা বের হয়ে পড় স্বল্প বা প্রচুর সরঞ্জামের সাথে এবং জেহাদ কর আল্লাহর পথে নিজেদের মাল ও জান দিয়ে, এটি তোমাদের জন্যে অতি উত্তম, যদি তোমরা বুঝতে পার (সুরা তওবা ৪১)।
এইসব আয়াত উল্লেখ করে বলা হয় যে, অমুক সরকার কুফরি সরকার, তাগুত সরকার। আর আল্লাহ কেতাল ফরদ করে দিয়েছেন। সুতরাং এদের বিরুদ্ধে কিতাল করতে হবে। তোমরা কি কেতাল করবে? তখন ওই ধর্মপ্রাণ তরুণরা দেখে যে, সত্যিই তো কোর’আনে কিতালের হুকুম আছে, কাফেরদের সাথে যুদ্ধের হুকুম আছে। তখন তারা জঙ্গিবাদী আদর্শে দীক্ষিত হয়ে যায়। কারণ কিতালের মর্যাদা, শহীদের মর্যাদা অনন্য। এখন এই আয়াতগুলোর কী ব্যাখ্যা দেওয়া হবে? যেনতেন ব্যাখ্যা দিলেই তো হবে না। এই কারণেই দরকার আকীদা। আল্লাহর অসীম করুণা হচ্ছে তিনি হেযবুত তওহীদের প্রতিষ্ঠাতা এমামুয্যামান জনাব মোহাম্মদ বায়াজীদ খান পন্নীকে ইসলামের প্রকৃত আকীদা বোঝার তওফিক দান করেছেন। আমরা সেটাই মানুষের সামনে তুলে ধরছি এবং এটাই যাবতীয় সঙ্কটের একমাত্র যথার্থ সমাধান। কেননা যার আকীদা পরিষ্কার থাকবে সে বুঝবে ঐ আয়াতের নাজেলের প্রেক্ষাপট কী, সেই আয়াতের বিধান বাস্তবায়নের সময় কখন, বাস্তবায়নের অধিকার কার আছে, এর আগে পরে কী কী শর্ত জড়িয়ে আছে ইত্যাদি। আমরা ইতিহাসে দেখি, আল্লাহর রসুল কেবল একজন নবীই ছিলেন না, তিনি বিচারক ছিলেন, রাষ্ট্রনায়ক ছিলেন, আবার সেনাবাহিনীর প্রধান ছিলেন। সুতরাং তিনি একজন রাষ্ট্রনায়ক হিসেবে রাষ্ট্রীয় বিষয়ে যে পদক্ষেপগুলো নিয়েছেন সেই সুন্নাহ কেবল আরেকজন রাষ্ট্রনায়কই পালন করতে পারেন। তিনি একটি সার্বভৌম রাষ্ট্রের পক্ষ থেকে সেনাবাহিনী পরিচালনা করেছেন, নিজেও যুদ্ধ করেছেন। তাঁর এই পদক্ষেপগুলো অনুসরণ করার অধিকার রাখে অপর একজন সেনাবাহিনীর প্রধান। তিনি বিচারক হিসেবে অনেক অপরাধীকে দণ্ড প্রদান করেছেন। এই কাজে সমগ্র জাতির সমর্থন পেয়েছেন। সেটাও কেবল আজকের বিচারকদের জন্যই উত্তম আদর্শ হতে পারে। যে কারো অধিকার থাকে না যাকে তাকে দণ্ড দিয়ে দেওয়ার।
আজকে ইসলামের প্রকৃত আকীদা না বোঝার কারণে যারা কিতালের নামে মানুষ খুন করে বেড়াচ্ছে তাদের ঈমান কোনো কাজে আসছে না। বস্তুত তারা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করে ফেললেও দুনিয়াতে শান্তি আনতে পারবে না এবং পরকালেও জান্নাতে যেতে পারবে না। কারণ ওটা আল্লাহ-রসুলের ইসলাম নয় এবং তাদের ঐ পথ ভুল। ভুল পথে ভুল অবলম্বনে কোনোদিন গন্তব্যে পৌঁছানো যায় না।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
গাজীপুর সংবাদদাতা: গাজীপুরের শ্রীপুরে হেযবুত তওহীদের এক সদস্যের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটির গাজীপুর জেলা শাখা। মঙ্গলবার (১২…
১২ মে ২০২৬ জাতীয়
পারমাণবিক উত্তেজনা কমাতে মস্কোর বিশেষ উদ্যোগ

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত রাশিয়ায় নিয়ে গিয়ে সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার মস্কোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা…
১০ মে ২০২৬ আন্তর্জাতিক

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা