দেশের খাদ্যশস্যের বাজার অস্থিতিশীলতা সরকারের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে

৯ জুন ২০২২ ০৪:০৬ পিএম
বজ্রশক্তি ডেস্ক

দেশের খাদ্যশস্যের বাজার অস্থিতিশীলতা সরকারের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। খাদ্যের সরবরাহ নিয়ে খোদ সরকারের মধ্যেই সংশয় রয়েছে। বর্তমান পরিস্থিতিতে খাদ্যপণ্যের বাজার স্থিতিশীলতা ফেরাতে আমদানি বৃদ্ধির ওপর জোর দেয়া হচ্ছে। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) প্রক্ষেপণ অনুযায়ী আগামী অর্থবছরে দেশে এক কোটি টনের বেশি খাদ্য আমদানি করতে হবে। কিন্তু বৈশ্বিক অনিশ্চয়তার পরিপ্রেক্ষিতে খাদ্য আমদানির পরিমাণ ইউএসডিএর প্রক্ষেপণকেও ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। প্রতিবারই বাজেটে খাদ্যনিরাপত্তা বৃদ্ধিতে কৃষি খাতের উন্নয়নে বিশেষ নজর দেয়া হয়। তুলনামূলক অধিক জনসংখ্যার পাশাপাশি আমদানিনির্ভরতার কারণে আসন্ন অর্থবছরে খাদ্যশস্যের বাজার নিয়েও বড় ধরনের অনিশ্চয়তা রয়েছে। খাদ্য আমদানিকারক এবং খাদ্য খাতসংশ্লিষ্টদের সূত্রে এসব তথ্য জানা যায়।

সংশ্লিষ্ট সূত্র মতে, বাংলাদেশ একসময় চাল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠেছিল। কিন্তু গত কয়েক বছরে দেশে খাদ্যে আমদানিনির্ভরতা বেড়েছে। গম, চিনি, ভোজ্যতেল ও ডালের ক্ষেত্রেও বাংলাদেশ কমবেশি ৯০ শতাংশ আমদানিনির্ভর। চলমান বৈশ্বিক রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতায়ও দেশের খাদ্যশস্যের বাজার অস্থিতিশীল হয়ে উঠছে। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী ২০২১ সালজুড়েই খাদ্য মূল্যস্ফীতির ওঠানামা ছিল। তবে বছরের শেষ প্রান্তে এসে অধিকাংশ ক্ষেত্রেই খাদ্য মূল্যস্ফীতি বেড়েছে। পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে খাদ্য, পানীয় ও তামাকের সমন্বিত মূল্যস্ফীতি ২০২১ সালের আগস্টে ছিল ৫ দশমিক ১৬ শতাংশ। সেখান থেকে ক্রমে বেড়ে গত ডিসেম্বরে তা ৫ দশমিক ৪৬ শতাংশে দাঁড়ায়। তাছাড়া প্রায়ই দেশের ভোজ্যতেলের বাজার অস্থিতিশীল হয়ে উঠছে। সাম্প্রতিক সময়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে দুনিয়াব্যাপী খাদ্যশস্যের মূল্যবৃদ্ধি ছাড়াও রফতানি নিষেধাজ্ঞার হিড়িক লেগেছে। তাতে আমদানিনির্ভর দেশগুলো সবচেয়ে বেশি বিপাকে পড়েছে। বাংলাদেশেও এখন খাদ্যনিরাপত্তার জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সেজন্য আমদানি ও সরকারি মজুদের পাশাপাশি স্থানীয় পর্যায়েও উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকদের নীতিসহায়তা দেয়ার ওপর বিশেষজ্ঞরা জোর আরোপ করছে।

সূত্র জানায়, দেশে প্রায় ৭০ লাখ টন গমের চাহিদা থাকলেও ৭-৮ লাখ টন দেশে উৎপাদন হয়। ২৫ লাখ টন ভোজ্যতেলের মধ্যে ২২-২৩ লাখ টনই আমদানিনির্ভর। ১৮-২০ লাখ টন চিনির চাহিদার প্রায় শতভাগই এখন আমদানি হচ্ছে। আর দেশে চালের চাহিদা আড়াই কোটি টনের বেশি হলেও সাম্প্রতিক সময়ে আমদানির প্রয়োজন দেখা দিয়েছে। চলতি বোরো মৌসুমে হাওরে বন্যার কারণে উৎপাদন কম হওয়ায় ১৫-২০ শতাংশ চাল আমদানি করতে হবে। 
সূত্র আরো জানায়, বৈশ্বিক গমের বাজারের ২৮ শতাংশ নিয়ন্ত্রণ করে রাশিয়া ও ইউক্রেন। তাছাড়া ভুট্টা উৎপাদনেও সামনের সারিতে দেশ দুটির অবস্থান। যুদ্ধের কারণে দেশ দুটি থেকে রফতানি এখন এক প্রকার বন্ধ। যুদ্ধের আগে ওই দুই দেশই ছিল বাংলাদেশের আমদানীকৃত গমের বড় উৎস। প্রতিবেশী ভারতও সম্প্রতি গম রফতানি বন্ধ ঘোষণা করেছে। তবে প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের জন্য রফতানি উন্মুক্ত রেখেছে ভারত। তারপরও সংশ্লিষ্ট সবাই দীর্ঘমেয়াদে বিষয়টি নিয়ে বড় শঙ্কায় ভুগছে। তাছাড়া বৈশ্বিক ভোজ্যতেল ও ডালশস্যের বাজারেও রাশিয়া ও ইউক্রেনের বড় নিয়ন্ত্রণ রয়েছে। যুদ্ধে ওই দুই ধরনের খাদ্যপণ্যের বাজারেও সরবরাহ চেইনে বড় ওলটপালট ঘটেছে। দেশে ভোজ্যতেলের মধ্যে পাম অয়েলের চাহিদা সবচেয়ে বেশি। পণ্যটির শীর্ষ সরবরাহকারী দেশ ইন্দোনেশিয়া ইতোমধ্যে এক দফায় পাম অয়েল রফতানি বন্ধ ঘোষণা করলেও সম্প্রতি দেশটি রফতানি উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে। তাছাড়া ইউক্রেয়-রাশিয়া যুদ্ধ পরিস্থিতিতে ভোজ্যতেলের বাজার নিয়েও স্বস্তি নেই ভোক্তা-ব্যবসায়ী ও বাজার বিশ্লেষকদের। তাছাড়া চিনির ক্ষেত্রেও ব্রাজিল ও ভারত নিয়ন্ত্রিতভাবে পণ্যটি রফতানি করছে। বাংলাদেশে পণ্যটির মোট চাহিদার ৯০ শতাংশই আমদানির মাধ্যমে পূরণ হয়।

আরও পড়ুন

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

এদিকে বিশেষজ্ঞ এবং খাদ্য আমদানিকারকদের মতে, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ পরিস্থিতির কারণে চাইলেই বিশ্ববাজার থেকে কম দামে পণ্য ক্রয়ের চেষ্টা করা বৃথা। তার চেয়ে নিজেদের শুল্ক কাঠামোকে সরলীকরণের মাধ্যমে মূল্যস্ফীতি ধরে রাখা সম্ভব। ভারতসহ বিভিন্ন বৃহৎ জনগোষ্ঠীর দেশগুলো শুল্ক কাঠামোতে বড় ধরনের পরিবর্তন আনছে। পাশাপাশি অতি জরুরি নিত্যপণ্যের ক্ষেত্রে বন্দর ও কাস্টমস চার্জ কমানো বা মওকুফের মাধ্যমে খাদ্যপণ্যের দাম অন্তত ৬ মাস স্থিতিশীল রাখা সম্ভব হবে। মূলত খাদ্যের ক্ষেত্রে দাম নিয়ন্ত্রণই মূল সমস্যা। আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির প্রভাব স্থানীয় বাজারে পড়ে। তাছাড়া বিনিময় হারও একটি বড় সমস্যা। যে কারণে অনেকেই বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত মূল্যে ঋণপত্র (এলসি) খুলতে পারছে না। খাদ্যের দামে তার প্রভাব পড়ছে। তাছাড়া সিন্ডিকেট ও মধ্যস্বত্বভোগীদের কারসাজির কারণেও দাম বাড়ার অভিযোগ অহরহই উঠছে। এমন পরিস্থিতিতে সরকারকে অবশ্যই আমদানি সময় মতো ও প্রয়োজন মতো করতে হবে। টিসিবির মাধ্যমে ন্যায্যমূল্যে সরবরাহ করে বাজারে চাহিদার চাপ কমানোয় উদ্যোগী হতে হবে। দরকার হলে শুল্ক সমন্বয়ের মতো পদক্ষেপ নিতে হবে। এগুলোর মাধ্যমেই পরিস্থিতি সামাল দিতে হবে। মানুষ যেন কর্মসংস্থান সৃজন করে আয় করতে পারে তার ব্যবস্থা করতে পারলে ক্রয়ক্ষমতার ওপর চাপ আরেকটু কমবে। মূলত সামষ্টিক অর্থনীতির ব্যবস্থাপনার ওপর নির্ভর করবে সার্বিক পরিস্থিতি।

এ বিষয়ে জানতে চাইলে অর্থনীতিবিদ মইনুল ইসলাম জানান, বাংলাদেশ প্রধান প্রধান খাদ্যশস্যের ক্ষেত্রে আমদানি নির্ভরতার কারণে বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিতে দীর্ঘমেয়াদি সংকটের মধ্যে পড়বে। কারণ বিশ্ববাজারে ভোগ্যপণ্যের মূল্যস্ফীতির ধারা শিগগিরই পরিবর্তন হবে না। আর যুদ্ধ পরিস্থিতি দীর্ঘায়িত হলে বাংলাদেশকেও তার জন্য প্রস্তুতি নিয়ে রাখতে হবে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা
রিয়াদুল হাসান গৌড়ের রাজ দরবারে চাচা কুতুব খানের মধ্যস্থতায় দীর্ঘ দাসত্ব থেকে মুক্তি পেয়ে সুলতান তাজ খান কররানির মুখোমুখি দাঁড়িয়ে আছেন যুবক ঈসা খাঁ ও ইসমাইল…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!
শাহাদৎ হোসেন:বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির প্রাণভোমরা হলো এই মাটির কৃষক। কৃষকদের আমরা বলি, সব সাধকের বড় সাধক। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তারা যে ফসল ফলায়,…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ