প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   শিশুদের জন্য বাসযোগ্য পৃথিবী উপহার...

শিশুদের জন্য বাসযোগ্য পৃথিবী উপহার দিতে এই সভ্যতার ব্যর্থতা প্রমাণিত

১৮ জুলাই ২০১৫ ০৮:৪১ এএম
বজ্রশক্তি ডেস্ক

মোখলেসুর রহমান সুমন

পৃথিবীর মানুষ আজ বিজ্ঞান ও যান্ত্রিকতায় যতটা অগ্রগতি লাভ করেছে, বিপরীতে তার আত্মিক অধঃপতনও ততটাই ঘটেছে। যান্ত্রিক প্রযুক্তিনির্ভর এই বিকাশকে আর যাই বলা যাক ‘সভ্যতা’ বলা সমীচীন হবে না। একে যে সভ্যতা বলা যায় না তার এক প্রত্যক্ষ প্রমাণ হচ্ছে, ইউনিসেফ প্রকাশিত সাম্প্রতিক একটি প্রতিবেদন। এতে বলা হয়েছে, বিশ্বে সহিংসতার কারণে প্রতি পাঁচ মিনিটে একজন শিশু মারা যাচ্ছে। মানবশিশু যেখানে নিরাপদ নয়, তার জীবন ধারণ যেখানে অনিশ্চিত সেই বিশ্বব্যবস্থাকে সভ্যতা বলতে গেলে সংশয় সৃষ্টি হওয়াটা খুবই স্বাভাবিক।

জাতিসংঘের শিশুবিষয়ক দাতব্য সংস্থা ইউনিসেফ প্রকাশিত এই প্রতিবেদন অনুযায়ী মানুষে মানুষে সংঘাতের কারণে প্রতিদিন বিশ্বে অন্তত ২৮৮টি শিশু মারা যাচ্ছে। সংস্থাটি আশঙ্কা প্রকাশ করে বলেছে, যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ হলে সামনের বছর এই সংখ্যা ৩৪৫ হতে পারে। তারা আরো জানিয়েছে পৃথিবীর ১০ লাখেরও বেশি শিশু তাদের সমাজ, বিদ্যালয় এমনকি নিজ গৃহে অবস্থানের সময়ও নিরাপত্তাহীনতায় ভোগে।
আজ বিশ্বে শিশুদের প্রকৃত অবস্থা সম্ভবত ইউনিসেফের এই প্রতিবেদনের চেয়েও খারাপ। সাম্রাজ্যবাদী আর দাঙ্গাবাজ জাতিগুলো পৃথিবীতে যে বিভীষিকাময় পরিস্থিতি সৃষ্টি করে রেখেছে তার সবচেয়ে বড় শিকার এই শিশুরা। নতুন দশকের শুরু থেকে প্রায় ১০ বছরের যুদ্ধ ও অবরোধে এক ইরাকেই কত লক্ষ লক্ষ শিশু প্রাণ হারিয়েছে তার প্রকৃত সংখ্যা না প্রকাশ করেছে ইউনিসেফ, না অন্য কেউ। সম্প্রতি ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের কয়েক মাসব্যাপী ভয়াবহ হামলার বলি হয়েছে যে অসংখ্য নিরপরাধ শিশু, তার সঠিক পরিসংখ্যানও তারা প্রকাশ করবে না। তেমনিভাবে আফগানিস্তান, সিরিয়া, মিশর, লিবিয়ার মত দেশগুলোতে দখলবাজদের প্রত্যক্ষ ভূমিকা ও পরোক্ষ মদদে কত মানবশিশু এই ‘সভ্যতা’র ভয়াবহতার শিকার হয়েছে তারও কোনো সঠিক তথ্য আমরা পাই নি। তারপরও আমরা নিশ্চিত, এই হত্যাযজ্ঞে মানবশিশু আর সাপের বাচ্চার মধ্যে কোনো পার্থক্য করা হয় না। তাদের কাছে এই লাখ লাখ নারী, শিশু, বৃদ্ধ, বৃদ্ধা এক কথায় বেসামরিক মানুষের মৃত্যু কেবলই আনুষঙ্গিক ক্ষয়-ক্ষতি। ‘নিজেদের অস্তিত্ব’ রক্ষায় তারা এতটুকু ‘ক্ষয়-ক্ষতি’ ঘটাতে মাঝে মধ্যেই ‘বাধ্য’ হয়।
এটা হচ্ছে একটি দিক যেখানে যুদ্ধপ্রেমী, দখলবাজরা তাদের স্বার্থ উদ্ধারে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে বাধ্য হয়। আরেকটি দিক রয়েছে, যার ভয়াবহতা আরো বেশি, তবে তার প্রক্রিয়াটি প্রচ্ছন্ন বলে মানুষ তা উপলব্ধি করতে পারে না। এই আত্মাহীন প্রযুক্তিগত ‘সভ্যতা’র ধারকেরা আজ সারা পৃথিবীতে চাপিয়ে দিয়েছে তাদের তৈরি স্রষ্টাহীন জীবনব্যবস্থা ও ধর্মহীন নগ্নতায় পূর্ণ শিক্ষা ও সংস্কৃতি। এই দ্বৈত আগ্রাসনে তারা প্রতিটি মানুষের আত্মাকে করেছে ধর্মহীন, মানবতাহীন, চরিত্রহীন। তাই শিশুরা বর্তমানে নিজ সমাজেই অনিরাপদ, আপন গৃহেই লাঞ্ছিত।
আমাদের জন্য, আমাদের শিশুদের জন্য পৃথিবীকে একটি মৃত্যু উপত্যকা বানিয়ে এই ‘সভ্যতা’র ধারকেরা আজ এই পৃথিবী ছেড়ে পালানোর জন্য হন্যে হয়ে ওঠেছে। তারা পাগলের মতো চেষ্টা করছে কিভাবে পৃথিবীর বাইরে কোথাও আবাসস্থল গড়ে তোলা যায়, তা খুঁজে বের করার জন্য। দুর্নীতিবাজ রাজনীতিবিদ, আমলারা যেমন নিজেদের দেশ ছেড়ে সময়মতো পালানোর জন্য বিদেশের মাটিতে বাড়ি বানিয়ে রাখে, সেখানে ব্যাংকে অর্থ সঞ্চয় করে রাখে, এদের অবস্থাও তাই। এরা এই পৃথিবীকে ভালোবাসে না, এই পৃথিবীতে বিচরণকারী আদম সন্তানদেরকেও না। তবে এরা ধরা দেয় না। তাদের চরিত্র বোঝা খুব কঠিন।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
গাজীপুর সংবাদদাতা: গাজীপুরের শ্রীপুরে হেযবুত তওহীদের এক সদস্যের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটির গাজীপুর জেলা শাখা। মঙ্গলবার (১২…
১২ মে ২০২৬ জাতীয়
পারমাণবিক উত্তেজনা কমাতে মস্কোর বিশেষ উদ্যোগ

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত রাশিয়ায় নিয়ে গিয়ে সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার মস্কোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা…
১০ মে ২০২৬ আন্তর্জাতিক

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা