নিখোঁজ সেই রাশিয়ান জেনারেলের দেখা মিলল মস্কোতে

৫ সেপ্টেম্বর ২০২৩ ০৮:২৬ এএম
বজ্রশক্তি ডেস্ক

জেনারেল সের্গেই সুরোভিকিন ছিলেন রাশিয়ার সামরিক বাহিনীর একজন শীর্ষস্থানীয় কম্যান্ডার। কিন্তু গত জুন মাসের শেষের দিকে ওয়াগনার ভাড়াটে বাহিনীর ব্যর্থ বিদ্রোহের পর থেকে তিনি ছিলেন লাপাত্তা।

তবে অনলাইনে পোস্ট করা একটি ছবিতে তাকে আবারও প্রকাশ্যে দেখা গেছে। তিনি মস্কোতে তার পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন বলে জানিয়েছেন রুশ এক সাংবাদিক। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, অনলাইনে পোস্ট করা এক ছবিতে এমন একজন রাশিয়ান জেনারেলকে প্রকাশ্যে দেখা যাচ্ছে যাকে গত জুনে ওয়াগনার ভাড়াটে গোষ্ঠীর বিদ্রোহের পর থেকে জনসমক্ষে দেখা যায়নি। সের্গেই সুরোভিকিন নামের এই জেনারেল ওয়াগনার প্রধান ইয়েভগেনি প্রিগোজিনের ঘনিষ্ঠ ছিলেন বলে জানা গেছে। প্রিগোজিন গত মাসে বিমান দুর্ঘটনায় নিহত হন।

আরও পড়ুন

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন

বিবিসি বলছে, বেশ কয়েক মাস ধরে জেনারেল সুরোভিকিন ইউক্রেনে রাশিয়ার সর্বাত্মক আগ্রাসনের দায়িত্বে ছিলেন। কিন্তু গত জুন মাসে ভাড়াটে ওয়াগনার গোষ্ঠীর বিদ্রোহের পর থেকে তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি। তার এই অনুপস্থিতি নিয়ে নানা জল্পনা-কল্পনা সৃষ্টি হয়েছিল।

এমনকি ভাড়াটে ওয়াগনার গোষ্ঠীর বিদ্রোহের বিষয়ে জেনারেল সুরোভিকিনের বিরুদ্ধে তদন্ত চলছে বলেও খবর বের হয়েছিল। কিন্তু ইউক্রেনে আগ্রাসন চালাতে রাশিয়ার সামরিক বাহিনীর দায়িত্ব পাওয়া সাবেক এই কমান্ডারকে দেখা যাচ্ছে এমন একটি ছবি এখন সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে।

বিখ্যাত রাশিয়ান মিডিয়া ব্যক্তিত্ব কেসেনিয়া সোবচাক সোমবার টেলিগ্রামে একটি ছবি পোস্ট করে সেটির ক্যাপশনে লিখেছেন, ‘জেনারেল সের্গেই সুরোভিকিন (বন্দি নয়) বাইরে আছেন। তিনি জীবিত, সুস্থ, বাড়িতে, পরিবারের সাথে, মস্কোতে সময় কাটাচ্ছেন। ছবিটি আজ তোলা হয়েছে।’

বিবিসি অবশ্য এখনও এই ছবির সত্যতা যাচাই করেনি। অনলাইনে ছড়িয়ে পড়া ওই ছবিতে দেখা যাচ্ছে, সানগ্লাস পরা একজন লোক লাল চুলের এক নারীকে সাথে নিয়ে হাঁটছেন। আর এই নারী দেখতে জেনারেল সুরোভিকিনের স্ত্রী আনার মতো।

আরেক রাশিয়ান সাংবাদিক আলেক্সি ভেনেডিক্টভ টেলিগ্রামে পৃথকভাবে লিখেছেন: ‘জেনারেল সুরোভিকিন তার পরিবারের সাথে বাড়িতে আছেন। তিনি ছুটিতে আছেন এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ে কাজের জন্য উন্মুক্ত আছেন।’

উল্লেখ্য, গত ২৪ জুন ওয়াগনার ভাড়াটে সৈন্যরা মস্কোর দিকে যাত্রা করার সময় জেনারেল সুরোভিকিন এক ভিডিও বার্তা নিয়ে সামনে আসেন এবং বিদ্রোহী সেনাদের তাদের ঘাঁটিতে ফিরে যাওয়ার নির্দেশ দেন। ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিনের সাথেও রুশ এই জেনারেলের সুসম্পর্ক ছিল বলে জানা যায়।

গত জুনের সেই বিদ্রোহের কয়েক সপ্তাহ পরে রাশিয়ান সামরিক ব্লগাররা অসমর্থিত কিছু প্রতিবেদনের বরাত দিয়ে বলেছিল, জেনারেল সুরোভিকিনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এছাড়া কয়েকদিন পরে মিডিয়া রিপোর্টে বলা হয়, তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তার অবস্থান সম্পর্কে কোনও আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।

প্রসঙ্গত, ২০২২ সালের অক্টোবরে সুরোভিকিনকে ইউক্রেনে রাশিয়ার কথিত ‘বিশেষ সামরিক অভিযানের’ সর্বাধিনায়ক হিসেবে দায়িত্ব দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে তিন মাস পরই আবার তাকে সরিয়ে দেওয়া হয়। এরপর থেকে তিনি রাশিয়ার অ্যারোস্পেস ফোর্সের কমান্ডারের দায়িত্বে ছিলেন।

ওয়াগনার বিদ্রোহের পর গত জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোয়েন্দারা দাবি করেন, ওয়াগনারের বিদ্রোহের পর সুরোভিকিনকে মূলত সরিয়ে দেওয়া হয়েছে। তাকে ক্ষমতাহীন করে রাখা হয়েছে।

এছাড়া সেসময় যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস গোয়েন্দা সূত্রের বরাতে জানায়, ওয়াগনারের বিদ্রোহের ব্যাপারে সুরোভিকিন আগে থেকে জানতেন। কিন্তু তা সত্ত্বেও তিনি এ ব্যাপারে কাউকে অবহিত করেননি।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন
পারমাণবিক উত্তেজনা কমাতে মস্কোর বিশেষ উদ্যোগ

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত রাশিয়ায় নিয়ে গিয়ে সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার মস্কোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা…
১০ মে ২০২৬ আন্তর্জাতিক

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা
রিয়াদুল হাসান গৌড়ের রাজ দরবারে চাচা কুতুব খানের মধ্যস্থতায় দীর্ঘ দাসত্ব থেকে মুক্তি পেয়ে সুলতান তাজ খান কররানির মুখোমুখি দাঁড়িয়ে আছেন যুবক ঈসা খাঁ ও ইসমাইল…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ