নেপাল ভ্রমণে বাংলাদেশিদের অবস্থান চতুর্থ

২ অক্টোবর ২০২৩ ০৯:৪১ এএম
বজ্রশক্তি ডেস্ক

ভ্রমণ ও ছুটি কাটানোসহ নানা কারণে বাংলাদেশি পর্যটকদের কাছে হিমালয়কন্যা নেপাল বেশ জনপ্রিয় গন্তব্য। চলতি বছরের সেপ্টেম্বর মাসে আকাশপথে দেশটিতে ভ্রমণে গেছেন ৯১ হাজারেরও বেশি পর্যটক।

ওই এক মাসে বিশ্বের যেসব দেশ থেকে সবচেয়ে বেশি পর্যটক নেপালে ভ্রমণে গেছেন তাদের মধ্যে বাংলাদেশের অবস্থান চতুর্থ। অবশ্য এই তালিকায় শীর্ষ দুই অবস্থানে রয়েছে ভারত ও চীন।

সোমবার (২ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে নেপালি সংবাদমাধ্যম দ্য হিমালয়্যান টাইমস।

আরও পড়ুন

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের প্রথম নয় মাসে মোট ৬ লাখ ৯২ হাজার ৩৭২ জন বিদেশি পর্যটক নেপালে গেছেন। ২০২০ সালে এই সংখ্যা ছিল ২ লাখ ৩০ হাজার ৮৫ জন এবং ২০২১ সালে ছিল ১ লাখ ৫০ হাজার ৯৬২ জন।

নেপাল ট্যুরিজম বোর্ডের (এনটিবি) প্রকাশিত সর্বশেষ তথ্য অনুসারে, দক্ষিণ এশিয়ার এই দেশটিতে গত সেপ্টেম্বর মাসে আকাশপথে মোট ৯১ হাজার ১২ জন পর্যটক গেছেন। গত বছরের সেপ্টেম্বরের তুলনায় চলতি বছর এই সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

২০২২ সালের একই মাসে নেপালে গিয়েছিল ৫৮ হাজার ৩১৪ জন পর্যটক। আর ২০২১ সালের সেপ্টেম্বরে ৯ হাজার ৯০৭ জন এবং ২০২০ সালের সেপ্টেম্বরে এই সংখ্যা ছিল মাত্র ৫৮৪ জন। মূলত করোনা মহামারির পর নেপালের পর্যটনখাত বেশ ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছে।

নেপাল ট্যুরিজম বোর্ডের তথ্য অনুসারে, করোনা মহামারি শুরুর আগে ২০১৯ সালের সেপ্টেম্বর মাসের তুলনায় গত মাসে নেপালে ভ্রমণ করেছেন ৯৮ দশমিক ২৮ শতাংশ পর্যটক। অর্থাৎ নেপালের পর্যটনখাত মহামারি-পূর্ব অবস্থায় ফিরতে চলেছে। ২০১৯ সালের সেপ্টেম্বরে নেপালে গিয়েছিলেন ৯২ হাজার ৬০৪ জন পর্যটক।

এনটিবি’র ডিরেক্টর মণি রাজ লামিছনের মতে, সেপ্টেম্বরে তাদের দেশে বিপুল সংখ্যক পর্যটকের ভ্রমণে আসা খুবই ইতিবাচক।

দ্য হিমালয়্যান টাইমস বলছে, গত সেপ্টেম্বরে নেপালে যাওয়া পর্যটকদের মধ্যে সবচেয়ে বেশি পর্যটক গেছেন ভারত থেকে। এসময় মোট ২৮ হাজার ৬৯৪ জন ভারতীয় নাগরিক দক্ষিণ এশিয়ার এই দেশটিতে প্রবেশ করেছে।

এছাড়া চলতি বছর কোভিড বিধিনিষেধ শিথিল করার পরে নেপালের উত্তরাঞ্চলীয় প্রতিবেশী চীন এই তালিকায় দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে। গত সেপ্টেম্বরে চীন থেকে নেপালে ঘুরতে গেছেন ৮ হাজার ১৭৪ জন। এছাড়া সেপ্টেম্বরে নেপালে ভ্রমণকারীদের তৃতীয় বৃহত্তম উৎস দেশ যুক্তরাষ্ট্র। এসময় ৭ হাজার ৩৬৪ জন আমেরিকান নাগরিক নেপালে ভ্রমণ করেছেন।

আর সেপ্টেম্বরে নেপাল সফরে বাংলাদেশ চতুর্থ অবস্থানে রয়েছে। হিমালয়কন্যা বলে পরিচিত এই দেশটিতে গত মাসে ভ্রমণ করেছেন ৩ হাজার ৭১৬ জন বাংলাদেশি পর্যটক।

লামিছনে নেপালের পর্যটনখাত সম্পর্কে আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘নেপালের পর্যটন শিল্প এই বছর আরও শক্তিশালী প্রত্যাবর্তন করতে পারে এবং বছরের শেষ নাগাদ মোট ১০ লাখ পর্যটককে স্বাগত জানিয়ে আমাদের লক্ষ্য অর্জন করতে পারি।’

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা
রিয়াদুল হাসান গৌড়ের রাজ দরবারে চাচা কুতুব খানের মধ্যস্থতায় দীর্ঘ দাসত্ব থেকে মুক্তি পেয়ে সুলতান তাজ খান কররানির মুখোমুখি দাঁড়িয়ে আছেন যুবক ঈসা খাঁ ও ইসমাইল…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!
শাহাদৎ হোসেন:বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির প্রাণভোমরা হলো এই মাটির কৃষক। কৃষকদের আমরা বলি, সব সাধকের বড় সাধক। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তারা যে ফসল ফলায়,…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ