প্রচ্ছদ    জাতীয়   সংস্কার শুরু ১০৭ বছর আগের...

সংস্কার শুরু ১০৭ বছর আগের রেলওয়ে গার্ডার ব্রিজের

১৯ ডিসেম্বর ২০২২ ১০:৩২ পিএম
বজ্রশক্তি ডেস্ক

স্টাফ রিপোর্টার: ১০৭ বছর আগে সেই ব্রিটিশ আমলের কথা। পাবনার ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার ইউনিয়নে সাড়ে ছয়শো ফুট লম্বা ১৫ পিয়ারের বাউজান রেলওয়ে গার্ডার ব্রিজ প্রতিষ্ঠার পর আর সংস্কার হয়নি। ব্রিটিশ আমলে ইটের সঙ্গে চুন-সুড়কি আর ভাতের মাড় দিয়ে ব্রিজটি নির্মিত হয়েছিল। ওই গার্ডার ব্রিজের ওপর ট্রেনগুলো ওঠার আগেই শূন্য কিলোমিটার গতিতে থেমে যেত।

একশো বছর অতিবাহিত হওয়ায় গার্ডার ব্রিজে পিয়ারের গাঁথুনির চুন-সুড়কির গুণাগুণ নষ্ট হয়ে গিয়েছে। বেডব্লকে ফাটল ধরেছে। সেই রেলব্রিজটি দিয়ে প্রতিদিনই আন্তঃদেশীয় মৈত্রী এক্সপ্রেসসহ উত্তর-দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৯ জোড়া যাত্রীবাহী ট্রেন চলাচল করে।

সোমবার (১৯ ডিসেম্বর) পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় রেলওয়ের আওতায় পাবনার ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার ইউনিয়নে ঢাকা-ঈশ্বরদী রেলরুটে ২৫ নম্বর বাউজান রেলওয়ে গার্ডার ব্রিজে সংস্কার কাজ শুরু করেছে পাকশী বিভাগীয় রেলওয়ে প্রকৌশলী বিভাগ। যার ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ২০ লাখ টাকা। আগামী বছরের মে মাসে কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

এর আগে সোমবার (১৯ ডিসেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ট্রেন চলাচলের জন্য ওই রেলওয়ে ব্রিজ দিয়ে ঢাকা-ঈশ্বরদী রেলরুটে অস্থায়ী ব্যবস্থাপনায় রেললাইন তৈরি করা হয়। পরে অস্থায়ীভাবে সিসিক্রিপ বসিয়ে (কাঠের স্লিপারকে লোহার এ্যাঙ্গেল রেললাইনে বসিয়ে) অস্থায়ীভাবে বিকল্প রেললাইন স্থাপন করা হয়।

অস্থায়ী রেললাইন তৈরির পর রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন, ঢাকা থেকে আসা রাজশাহীগামী ধুমকেতু এক্সপ্রেস ট্রেন দুটি পারাপার করা হয়। পরে পর্যায়ক্রমে সবগুলো ট্রেন পারাপার করা হয়।  

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় বাউজান ব্রিজে সংস্কারকাজ যতদিন চলবে, ততদিন অস্থায়ী ব্যবস্থাপনার ওই রুটে যাত্রীবাহী ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে।

এদিকে সোমবার (১৯ ডিসেম্বর) দুপুরে সংস্কার কাজ পরিদর্শন করেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহা-ব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার, পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান প্রকৌশলী আসাদুল হক, অতিরিক্ত প্রধান প্রকৌশলী লিয়াকত শরীফ খান, পাকশী বিভাগীয় প্রকৌশলী-২ বীরবল মণ্ডল, পাকশী বিভাগীয় সহকারী নির্বাহী প্রকৌশলী শিপন আলী, সহকারী সেতু প্রকৌশলী জুয়েল মিয়া, সহকারী নির্বাহী প্রকৌশলী আবু জাফর, ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (ব্রিজ) হাসান আলী, উপ-সহকারী প্রকৌশলী (পথ) আহসানুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী (পথ) আবু তৌহিদ সুমন।

পাকশী বিভাগীয় প্রকৌশলী-২ বীরবল মণ্ডল জানান, ব্রিটিশ আমলে ইট-বালু সিমেন্টের বদলে চুন-সুড়কি, ভাতের মাড় দিয়ে নির্মাণ করা হয় বাউজান ব্রিজ। একশো বছর অতিক্রম করার পর ব্রিজের পিয়ারের গাঁথুনির চুন-সুড়কির যে গুণাগুণ, তা নষ্ট হয়ে গিয়েছিল। বর্ষার আগে টেন্ডার হয়েছিল, কাজও শুরু হয়েছিল। কয়েকদিনের মাথায় কাজ বন্ধ হয়ে যায়। ফলে গার্ডার রেলওয়ে ব্রিজের ওপর দিয়ে আন্তঃদেশীয় মৈত্রী এক্সপ্রেস ট্রেনসহ ১৯ জোড়া আন্তঃনগর, মেইল, লোকাল ও মালবাহী ট্রেন ৮৫ কিলোমিটার গতিতে না চলে ১০ কিলোমিটার গতিতে অতিক্রম করে। সংস্কার কাজ শেষ হলে আগের গতিতে ট্রেন চলবে।  

পশ্চিমাঞ্চল রেলওয়ে রাজশাহীর প্রধান প্রকৌশলী আসাদুল হক জানান, বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর রেলওয়ের বিভিন্ন উন্নয়ন, বাজেট ও রাজস্ব বাজেটের আওতায় দৃশ্যমান উন্নয়ন ও মেরামত কাজ চলমান।  

প্রধান প্রকৌশলী আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বিশ্বের দরবারে যেভাবে রেলওয়েকে নিয়ে যেতে চাচ্ছেন। মাস্টারপ্ল্যান অনুযায়ী সেভাবে বাস্তবায়ন হবে। পশ্চিমাঞ্চল রেলওয়েতে সব পুরোনা ব্রিজ, মেরামত, নতুন নির্মাণের জন্য একটি বৃহৎ প্রকল্পের মাধ্যমে সংস্কার কাজ হাতে নেওয়া হয়েছে। কাজগুলো চলমান রয়েছে। রেলওয়েতে রাজস্ব আয় বৃদ্ধি, যাত্রীবাহী ট্রেন চলাচল বৃদ্ধির মাধ্যমে রেলওয়েকে লাভজনক প্রতিষ্ঠানে নিয়ে যাওয়ার মাধ্যমে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশমত রেলপথ মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহা-ব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার  জানান, পশ্চিমাঞ্চল রেলওয়ের আওতাধীন এই রেলওয়ে গার্ডার ব্রিজটি ১০৭ বছর অতিক্রম করেছে। বর্তমানে ১শ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করার জন্য গার্ডার ব্রিজটি যথেষ্ট না। এই ব্রিজটি অধিকতর শক্তিশালী করনের জন্য সাড়ে ৬শ ফিট দৈর্ঘ্যের ব্রিজটি মেরামত এবং রক্ষণাবেক্ষণ কাজের জন্য অস্থায়ী ব্যবস্থাপনায় কাজ শুরু হয়েছে। সংস্কার কাজ শেষ হলে এই ব্রিজের ওপর দিয়ে একশো কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করবে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
গাজীপুর সংবাদদাতা: গাজীপুরের শ্রীপুরে হেযবুত তওহীদের এক সদস্যের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটির গাজীপুর জেলা শাখা। মঙ্গলবার (১২…
১২ মে ২০২৬ জাতীয়
পারমাণবিক উত্তেজনা কমাতে মস্কোর বিশেষ উদ্যোগ

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত রাশিয়ায় নিয়ে গিয়ে সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার মস্কোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা…
১০ মে ২০২৬ আন্তর্জাতিক

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা