হংকংয়ের মিডিয়া মুঘল জিমি লাইয়ের বিচার শুরু

১৮ ডিসেম্বর ২০২৩ ০২:৩১ পিএম
বজ্রশক্তি ডেস্ক

হংকংয়ের গণতন্ত্রপন্থি মিডিয়া মুঘল নামে পরিচিত জিমি লাইয়ের বিচার শুরু হয়েছে। তার বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা লঙ্ঘন এবং বিদেশি শক্তির সঙ্গে আঁতাতের অভিযোগ রয়েছে।

সোমবার হংকংয়ের একটি আদালতে অভিযোগ গঠনের মাধ্যমে শুরু হয় বিচার। এ সময় লাই আদালতে উপস্থিত ছিলেন। যদি অভিযোগ প্রমাণিত হয়, সেক্ষেত্রে তার যাবজ্জীবন কারাবাসের সাজা হবে। ধারণা করা হচ্ছে, আগামী ৮০ দিনের মধ্যে শেষ হবে তার বিচার।

৭৬ বছর বয়সী লাই ২০২০ সাল থেকে কারাগারে রয়েছেন। জাতীয় নিরাপত্তা লঙ্ঘন ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে অভিযোগে ২০২০ সালে হংকংয়ের ২৫০ জনেরও বেশি আন্দোলনকর্মী, আইনপ্রণেতাকে গ্রেপ্তার করা হয়েছিল, তাদের মধ্যে জিমি লাইও অন্যতম।

আরও পড়ুন

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের বিশেষ নিয়ন্ত্রণে থাকা হংকংয়ে স্বাধীনতার দাবিতে ২০১৮-১৯ সালে ব্যাপক আন্দোলন শুরু হয়েছিল। সেই আন্দোলন দমন করতে ২০২০ সালে জাতীয় নিরাপত্তা আইন (এনএসএল) প্রণয়ন করে বেইজিং। এই আইনের আওতায় গ্রেপ্তার করা হয়েছে আড়াই শতাধিক ব্যক্তিকে।

জিমি লাই চীনে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির একজন সুপরিচিত এবং অগ্রসারির সমালোচক। তার প্রকাশিত দৈনিক অ্যাপল ডেইলি চীনের কমিউনিস্ট পার্টিবিরোধী গোষ্ঠীগুলোর প্রধান মুখপত্র হিসেবে পরিচিত ছিল।

১৯৪৭ সালে চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ গুয়াংঝৌয়ে এক ধনী পরিবারে জন্মেছিলেন জিমি লাই। তার জন্মের ২ বছর পর, ১৯৪৯ সালে কমরেড মাও সে তুংয়ের নেতৃত্বে বেইজিং দখল করে চীনের কমিউনিস্ট পার্টি। লাই’র পরিবার কমিউনিস্টবিরোধী হওয়ায় তাদের সব সম্পদ বাজেয়াপ্ত করা হয়।

দারিদ্রের কারণে মাত্র ১২ বছর বয়সে নৌকায় হংকয়ে পাড়ি জমান লাই। সেখানে প্রথমে একটি গার্মেন্ট কারখানায় কাজ নেন। কারখানাটি প্রধানত সুয়্যেটার প্রস্তুত করত। লাই নিজের চেষ্টায় ইংরেজি শিখেছেন এবং গিওর্দানো নামের একটি আন্তর্জাতিক পোশাক ব্র্যান্ডের মালিক তিনি।

১৯৮৯ সালে বেইজিংয়ে কমিউনিস্টবিরোধী আন্দোলনকারীদের ওপর চীনের সরকারের ট্যাংক চালিয়ে দেওয়ার ঘটনা জিমিকে ব্যাপকভাবে নাড়া দেয় এবং তিনি সিদ্ধান্ত নেন, চীনের বিরুদ্ধে গড়ে উঠতে থাকা আন্দোলনকে এগিয়ে নিতে কোনো না কোনোভাবে কাজ করবেন তিনি।

তার সেই সিদ্ধান্তের ফসল অ্যাপল ডেইলি। হংকংয়ের শীর্ষ জনপ্রিয় এই দৈনিক পত্রিকাটি ১৯৯৫ সাল থেকে প্রকাশ করা শুরু করেন জিমি। জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে বেইজিংয়ের বিরুদ্ধে কট্টর অবস্থান থাকায় খুব অল্প সময়ের মধ্যেই পত্রিকাটি হংকংয়ের গণতন্ত্রপন্থিদের প্রধান মুখপাত্রে পরিণত হয়।

তবে জিমিকে গ্রেপ্তারের পর ২০২১ সালে অ্যাপল ডেইলি বন্ধ করে দেয় বেইজিং, পত্রিকাটির ২৩ লাখ ডলার সমপরিমাণ সম্পদ জব্দ করে এবং অ্যাপল ডেইলির বেশ কয়েকজন জেষ্ঠ্য সংবাদকর্মীকে গ্রেপ্তার করে।

চীনের পাশাপাশি ব্রিটেনের পাসপোর্টও রয়েছে জিমি লাই’র। সোমবার যখন আদালতে তাকে হাজির করা হয়, সে সময় এজলাসে উপস্থিত ছিলেন লাই’র স্ত্রী তেরেসা লাই ও পরিবারের আরও কয়েকজন সদস্য।

জিমির আন্তর্জাতিক লিগ্যাল টিম জানিয়েছে, আদালতের কাছ থেকে ন্যায় বিচারের তেমন প্রত্যাশা করছেন না লাই। কারণ, মামলার লড়ার জন্য তিনি নিজের পক্ষে একজন ব্রিটিশ আইনজীবীর জন্য আবেদন করেছিলেন, সেই আবেদন বাতিল করেছে বেইজিং।

তাছাড়া যে তিন আইনজীবীকে তার বিচারের জন্য নিয়োগ করা হয়েছে, তাদের বিরুদ্ধে অতীতে চীনা সরকারের প্রতি পক্ষপাতের অভিযোগ রয়েছে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা
রিয়াদুল হাসান গৌড়ের রাজ দরবারে চাচা কুতুব খানের মধ্যস্থতায় দীর্ঘ দাসত্ব থেকে মুক্তি পেয়ে সুলতান তাজ খান কররানির মুখোমুখি দাঁড়িয়ে আছেন যুবক ঈসা খাঁ ও ইসমাইল…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!
শাহাদৎ হোসেন:বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির প্রাণভোমরা হলো এই মাটির কৃষক। কৃষকদের আমরা বলি, সব সাধকের বড় সাধক। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তারা যে ফসল ফলায়,…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ