প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   মানুষের প্রকৃত এবাদত

মানুষের প্রকৃত এবাদত

১৮ মার্চ ২০১৮ ০৯:৩২ এএম
বজ্রশক্তি ডেস্ক

মো. আবু ফাহাদ
এবাদত কি এ সম্পর্কে আমাদের জানতে হলে প্রথমে এবাদত শব্দটিকে বিশ্লেষণ করতে হবে। এবাদত শব্দটি ‘উবুদিয়্যাহ’ শব্দের সাথে সম্পর্কযুক্ত। যার অর্থ আনুগত্য (obedience), নতি (submission), অবমানিত অবস্থা (humility) ইত্যাদি। অর্থাৎ এবাদত মানে হল নিরহঙ্কার চিত্তে আনুগত্য প্রদর্শন করা। আমরা একটু লক্ষ্য করলেই বিষয়টি বুঝতে পারব। সূর্যের কাজ কি? তাপ ও আলো দিয়ে পৃথিবীতে প্রাণের স্পন্দন বজায় রাখা। আল্লাহ তার জন্য এই কাজ বরাদ্দ করে দিয়েছেন। এটাই সে একনিষ্ঠ আনুগত্যের সাথে পালন করে চলেছে। এটাই তার এবাদত। আবার আগুনের কাজ হলো পোড়ানো। এটা তার এবাদত। এককথায়, এবাদত হলো আল্লাহ যাকে যে কাজ দিয়েছেন, সে কাজ নিষ্ঠার সাথে পালন করা।
তাহলে মানুষের এবাদত কি? আল্লাহ সৃষ্টির মানুষ সৃষ্টির পূর্বেই মালায়েকদের বলেছেন যে, তিনি পৃথিবীতে তার ‘খলিফা’ বা প্রতিনিধি সৃষ্টি করবেন। প্রতিনিধি বা খলিফার কাজ হলো তিনি যার প্রতিনিধি তাঁর অবর্তমানে ঠিক সেরকমভাবে কাজ পরিচালনা করা যেমনটি যার প্রতিনিধিত্ব করছেন, তিনি বর্তমান থাকলে করতেন। আল্লাহ এই পৃথিবী পরিচালনার দায়িত্ব দিলেন মানুষকে। যার অর্থ সৃষ্টিকে শান্তিপূর্ণভাবে পরিচালিত করা বা সৃষ্টির সেবা করা। তার দায়িত্ব হলো আল্লাহ থাকলে পৃথিবী যেমন শান্তিপূর্ণভাবে পরিচালনা করতেন ঠিক সেইভাবে পরিচালনা করা। যেখানে হবে শান্তিপূর্ণ সমাজ, যেখানে ফাসাদ (অন্যায়, অবিচার)-সাফাকুদ্দিমা (যুদ্ধ, রক্তপাত) কিছুই থাকবে না। এটাই তার এবাদত। ইবলিস আল্লাহকে এই চ্যালেঞ্জই দিয়েছিল যে মানুষকে দিয়ে সে ফাসাদ-সাফাকুদ্দিমা করাবে। মানুষ আল্লাহর সবচেয়ে প্রিয় সৃষ্টি। তাকে ও সমগ্র সৃষ্টিকে সুন্দরভাবে পরিচালিত করার জন্য আল্লাহ বেশকিছু বিধান (জীবনব্যবস্থা) যুগে যুগে পাঠিয়েছেন যেগুলোকে আমরা বলি ওহী বা আসমানি কেতাব। আমরা শেষ নবীর উম্মত, আর আমাদের জন্য পাঠিয়েছেন আল কোর’আন। এটি গ্রহণের মাধ্যমে মানুষ আল্লাহর সার্বভৌমত্বকে স্বীকার করে নিবে এবং সামগ্রিক জীবনে একে প্রয়োগ করে সুখে শান্তিতে বসবাস করবে। মানুষকে এ জীবনবিধান দেয়ার কারণ হলো মানুষের জ্ঞান অতি ক্ষুদ্র। সে তার ভবিষ্যৎ সম্পর্কে কিছুই জানে না। তাই সে তার এ জ্ঞানের সাহায্যে তার নিজের জন্য এমন একটা জীবনব্যবস্থা তৈরি করে নিতে পারবে না যা তাকে ও পুরো সৃষ্টিকে সঠিকভাবে পরিচালনা করবে। কিন্তু আজ মানুষ ঐ আল্লাহর সার্বভৌমত্ব বা বিধান ত্যাগ করে নিজেরা কিছু মনগড়া বিধান সংবলিত গণতন্ত্র, সমাজতন্ত্রের মতো জীবনব্যবস্থা বানিয়ে সামগ্রিক জীবনে প্রয়োগ করেছে, যার ফলে পৃথিবীতে ফাসাদ-সাফাকুদ্দিমা লেগেই আছে ও দিন দিন ধাঁই ধাঁই করে বাড়ছে। এভাবে মানুষ আল্লাহর বিধান ত্যাগ করে তার প্রকৃত এবাদত করা থেকে বিরত থাকছে এবং ইবলিসের চ্যালেঞ্জে আল্লাহকে পরাজিত করছে। ইবলিস আল্লাহকে এই চ্যালেঞ্জ করেনি যে, মানুষকে সে নামাজ-রোজা করতে বাধা দেবে। তার চ্যালেঞ্জ ছিল অন্য, মানুষকে সিরাতুল মুস্তাকীম থেকে সরিয়ে ফাসাদ-সাফাকুদ্দিমা অর্থাৎ অন্যায়, অশান্তি, রক্তপাত ঘটানো। যারা এ চ্যালেঞ্জে আল্লাহকে জয়ী করাবে তারাই মো’মেন আর যারা ইবলিসকে জয়ী করাবে তারাই কাফের। এজন্যই আল্লাহ বলেন, “নিশ্চয় আমি তাওরাত অবতীর্ণ করেছিলাম, ওতে ছিল পথনির্দেশ ও আলো। আল্লাহর অনুগত নবীগণ, রাব্বানীগণ (আল্লাহভক্ত) এবং পণ্ডিতগণও ইয়াহুদীদেরকে তদনুসারে বিধান দিত, কারণ তাদেরকে আল্লাহর কিতাবের রক্ষক করা হয়েছিল এবং তারা ছিল ওর (সত্যতার) সাক্ষী। সুতরাং তোমরা মানুষকে ভয় করো না, আমাকেই ভয় কর এবং আমার আয়াত নগণ্য মূল্যে বিক্রয় করো না। আর আল্লাহ যা অবতীর্ণ করেছেন, তদনুসারে যারা বিধান দেয় না, তারাই অবিশ্বাসী (কাফের)।” (সুরা মায়োদা, আয়াত ৪৪)। নামাজ-রোজা মানুষের ইবাদত নয়, এগুলো মানুষকে দেয়া হয়েছে যাতে করে মানুষ আল্লাহর দেয়া এবাদত যথাযথভাবে পালন করতে যে চরিত্র লাগে মানুষ সেই চরিত্র অর্জনে সমর্থ হয়। কিন্তু যে জন্য এইগুলো দেয়া, সেটাকেই ভুলে এগুলো করা আর উলুবনে মুক্তো ছড়ানো একই কথা। তাই মানুষকে তার লক্ষ্য সম্পর্কে সচেতন হতে হবে। তাকে কি জন্য বানানো হল? কি তার কাজ? কি তার এবাদত? এসবকিছু সম্পর্কে জানতে হবে। নতুবা মানুষ আল্লাহকে-ভগবানকে পাওয়ার জন্য মসজিদে-মন্দিরে গিয়ে নামাজ-রোজা-পূজা করতে থাকবে কিন্তু আল্লাহর বিধান সামগ্রিক জীবনে প্রয়োগ না করার ফলে অন্যায়-অবিচারÑঅশান্তি রক্তপাতে ডুবে থাকবে, যেমনটা গোটা মানবজাতি এখন করছে।
[কলামিস্ট: সদস্য, সাহিত্য বিভাগ, হেযবুত তওহীদ]

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
গাজীপুর সংবাদদাতা: গাজীপুরের শ্রীপুরে হেযবুত তওহীদের এক সদস্যের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটির গাজীপুর জেলা শাখা। মঙ্গলবার (১২…
১২ মে ২০২৬ জাতীয়
পারমাণবিক উত্তেজনা কমাতে মস্কোর বিশেষ উদ্যোগ

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত রাশিয়ায় নিয়ে গিয়ে সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার মস্কোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা…
১০ মে ২০২৬ আন্তর্জাতিক

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা