প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   সাম্রাজ্যবাদীদের তাণ্ডব থেকে দেশরক্ষার পথ...

সাম্রাজ্যবাদীদের তাণ্ডব থেকে দেশরক্ষার পথ – মো. ইয়ামিন খান

১৭ মার্চ ২০১৮ ০৯:০৪ এএম
বজ্রশক্তি ডেস্ক

বর্তমানে পুরো বিশ্বের দিকে যদি আমরা দৃষ্টিপাত করি তবে স্পষ্ট দেখতে পাব যে আজ বিশ্ব ধ্বংসের দ্বারগোড়ায় এসে দাঁড়িয়েছে। জাতিসংঘের বর্তমান মহাসচিব স্বীকার করেছেন যে, তিনি তার দায়িত্ব সম্পন্ন করতে ব্যর্থ হয়েছেন, রোহিঙ্গা মুসলিমদের উপর হওয়া মায়ানমারের আগ্রাসনকে তিনি রোধ করতে পারেন নি। এর আগের মহাসচিবরাও তাদের দায়িত্ব পরিপূর্ণভাবে সম্পাদন করতে সক্ষম হন নি এবং তারা একথা অকপটে স্বীকার করেছেন। দুই কোরিয়ার যুদ্ধ তারা থামাতে পারেন নি, সিরিয়ার গণহত্যাও তারা বন্ধ করতে পারেন নি। বর্তমানের পরিস্থিতি বিচার করে কিছু আন্তর্জাতিক সংস্থা তো বলছেই যে সাম্রাজ্যবাদীদের তা-বলীলা থেকে যদি জলদিই রক্ষার কোন উপায় না পাওয়া যায় তবে মানবজাতি নিশ্চিহ্ন হয়ে যাবে, ধরণী বিরাণ হয়ে যাবে। মানবজাতিকে হয় এর থেকে পরিত্রাণের উপায় খুঁজতে হবে নয়তো মঙ্গল গ্রহকে বসবাস উপযোগী হিসেবে তৈরি করতে হবে। এটা আমার কথা নয়, বিখ্যাত পদার্থ বিজ্ঞানী স্টিফেন হকিং বলেছেন, “১০০ বছরের মধ্যে পৃথিবী বসবাস অযোগ্য হবে। প্রাণে বাঁচতে হলে একশ বছরের মধ্যেই পৃথিবী ছেড়ে অন্য গ্রহে আবাস খুঁজে নিতে হবে।”
বিগত কয়েক শতাব্দীতে মুসলমান জাতির বিরুদ্ধে যথেষ্ট পরিমাণে প্রোপাগান্ডা চালানো হয়েছে। বলা হয়ে থাকে আমরা মুসলমানরা জঙ্গি, আমরাই শুধু সন্ত্রাসী কর্মকা- করি, আমরা কূপমণ্ডক, আমরা অসভ্য (Uncivilized)। তাদের এই প্রোপাগান্ডার বিরুদ্ধে আমাদের যথাযথ জবাব দিতে হবে। সে জন্য মাথা গরম করলে চলবে না, মাথা ঠাণ্ডা রেখে এর থেকে পরিত্রাণের উপায় ভাবতে হবে। ’৭১ সালে আমরা স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করেছিলাম কিন্তু স্বাধীনতার পর আমাদের ঈমানকে হাইজ্যাক করে বহু জাতিবিনাশী কর্মকা- ঘটানো হয়েছে। আমাদের মধ্যেই একদল রয়েছে যারা ধর্মকে নিয়ে ব্যবসা করছে। সাধারণ মানুষ নিজেদের সহায় সম্পত্তি বিক্রি করে তাদের উদরপূর্তি করেছে। কিন্তু তারা সেখানে আল্লাহকে পায় নি, সেখানে দিয়ে ইসলামের কোনো উপকার হয় নি। উপকার হয়েছে শুধু সেই ধর্মব্যবসায়ী গোষ্ঠীর। আরেকটিদল ধর্মকে নিয়ে অপরাজনীতি করেছে। নিজেদের রাজনৈতিক স্বার্থকে উদ্ধারের জন্য তারা জনগণের ঈমানকে ব্যবহার করেছে। আরেকদল জঙ্গিবাদী কর্মকা-ের দিকে মানুষকে আহ্বান করেছে। তারা জঙ্গিবাদী আদর্শকে ব্যবহার করে তাদের ঈমানকে ভিন্ন খাতে প্রবাহিত করেছে ও এর মাধ্যমে জাতি বিনাশী বহু কর্মকা- ঘটিয়েছে। দেখা যাচ্ছে আমরা প্রতিটি দিক থেকেই প্রতারিত হয়েছি। কিন্তু আমাদের রসুল এমন ছিলেন না, আমাদের ইসলামও এমন ছিল না।
আমাদের সমাজের অবস্থাও আজ করুণ। আমাদের সমাজের মানুষদের নৈতিক অবক্ষয় আজ চরম পর্যায়ে। তারা অপসংস্কৃতি ও দাজ্জালের চাকচিক্যের দ্বারা আজ পূর্ণভাবে প্রতারিত। মাদকের কালো থাবায় আক্রান্ত হয়ে তাদের মহামূল্যবান যৌবন ধ্বংস হচ্ছে। এখন যদি আমরা এই পৃথিবী, এই দেশ, এই সমাজকে রক্ষার জন্য ভূমিকা না রাখি তবে আমরাও ধ্বংস হয়ে যাব। আমরা আল্লাহকে পাওয়ার জন্য, ভগবান, ঈশ্বরকে পাওয়ার জন্য মসজিদ, মন্দির, গির্জায় যাচ্ছি; নামাজ পড়ছি, রোজা রাখছি, অন্যান্য ধর্মকর্ম করছি। কিন্তু যদি এই ভয়াবহ ধ্বংসযজ্ঞ থেকে মানবজতিকে রক্ষার জন্য অবদান না রাখি তবে আমাদের এ সকল ইবাদতই বিনষ্ট হবে। আমরা যে জান্নাতে যাওয়ার জন্য এত সব কাজ করছি কিন্তু আমরা কখনোই সেখানে যেতে পারব না। আমরা যারা ঘরের দুয়ার দিয়ে নিজ স্বার্থে ইবাদতে রত আছি আমরা কখনোই জান্নাতে যাব না। জান্নাত তারাই যাবে যারা মানবতার কল্যাণে নিজেদের জীবন সম্পদ উৎসর্গ করবে।
যারা দুর্বলচিত্তের অধিকারী তারা বলেন এত বড় সংকট থেকে মুক্তি পাওয়া সম্ভব নয় আমাদের অন্য কিছু নিয়ে ভাবা উচিত। কিন্তু আমরা হেযবুত তওহীদ সে কথা বলতে পারি না। আমাদের এমামুয্যামান আমাদের শিক্ষা দিয়েছেন, “বাঁচলে বাঘের মত একদিন বাঁচ, শিয়াল-বকরীর মত হাজার বছর বাঁচার দরকার নেই।” আমরা হেযবুত তওহীদ প্রয়োজনে জীবন দিব তবুও এ বাংলার মাটিকে ইরাক সিরিয়া হতে দিব না, ইনশাল্লাহ। আজ আমরা ঘর-বাড়ি, পরিবার-পরিজন ছেড়ে বেড়িয়ে পড়েছি এ বাংলার মাটিকে রক্ষা করার জন্য। আমরা সমস্ত জনগণকে এক তওহীদের উপর ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান করছি। তাহলে আমাদের দেশ বাঁচবে, আমাদের জাতি বাঁচবে, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সুরক্ষিত হবে।
ভুললে চলবে না, এ দেশকে, এ দেশের মানুষকে রক্ষা করা একদিকে যেমন আমাদের ঈমানী দায়িত্ব অন্যাদিকে এই দেশের একজন নাগরিক হিসেবে অবশ্য কর্তব্য। আমরা যদি তওহীদের ভিত্তিতে এক হতে পারি, আমাদের যে ঈমানী চেতনাকে ভুল খাতে প্রবাহিত করা হয়েছে, সে চেতনাকে সঠিক খাতে প্রবাহিত করতে পারি তবে আমরা অসম্ভবকেও সম্ভব করতে পারব। মনে রাখতে হবে, অস্ত্রের শক্তি, বোমার শক্তি বড় নয়, ঈমানের শক্তিই সবচেয়ে বড়।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
গাজীপুর সংবাদদাতা: গাজীপুরের শ্রীপুরে হেযবুত তওহীদের এক সদস্যের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটির গাজীপুর জেলা শাখা। মঙ্গলবার (১২…
১২ মে ২০২৬ জাতীয়
পারমাণবিক উত্তেজনা কমাতে মস্কোর বিশেষ উদ্যোগ

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত রাশিয়ায় নিয়ে গিয়ে সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার মস্কোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা…
১০ মে ২০২৬ আন্তর্জাতিক

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা