প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   হেযবুত তওহীদের নারীরা অবলা সরলা...

হেযবুত তওহীদের নারীরা অবলা সরলা নয়

২৫ ফেব্রুয়ারি ২০২৩ ০৩:৩১ পিএম
বজ্রশক্তি ডেস্ক

ইসলামের পারিবারিক ও সামাজিক নীতিমালা বিশ্লেষণ করলে দেখা যায় ইসলামে নারীকে অতুলনীয় সম্মান ও স্বাধীনতা দেওয়া হয়েছে। আমি মনে করি একটি জাতির উন্নতি ও সমৃদ্ধির অন্যতম মাপকাঠি হচ্ছে সে জাতির মধ্যে নারীদের অবস্থান। কিন্তু যদি কোনো সমাজে নারীকে প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করে রাখা হয়, অসম্মান ও অমর্যাদা করা হয়, বুঝতে হবে সেই জাতি জাতিগতভাবেই অধঃপতনের শিকার, সেই জাতির মধ্যে ধর্মের নয় অর্ধমের চর্চা করা হয়। সেই অধর্মকে যখন সাধারণ মানুষ ধর্ম বলে বিশ্বাস করে তখন শুরু হয় বিশৃঙ্খলা, বিনষ্ট হয় শান্তি, ভারসাম্য। এই শান্তি, এই ভারসাম্য বর্তমানে পৃথিবীর কোথাও নেই। কারণ সারা পৃথিবীতে নারীদের অবস্থা বিপর্যস্ত। ঘরে বাইরে প্রতারণার শিকার হচ্ছেন হাজারো নারী। সমস্ত পৃথিবীতে নারীদের এই সীমাহীন দুর্ভোগ, নির্যাতন ও কষ্টকর জীবন প্রমাণ করে বর্তমান সভ্যতা মানবজাতিকে অধঃপতনের কত গভীরে নিয়ে গেছে। অথচ প্রকৃত ইসলামে নারীদের মেধা, যোগ্যতা, দক্ষতার উপর ভিত্তি করে সমাজের যেকোনো অঙ্গনে ভূমিকা রাখার অধিকার রয়েছে।

কিন্তু সেই অধিকার হরণ করলো কারা? অন্যসব কাজ বাদ দিয়ে যদি শুধু ইসলামের জন্য কাজ করার কথা বলি, সেক্ষেত্রেও চরম বাধার শিকার হচ্ছেন হেযবুত তওহীদের নারীরা। গত বেশকিছুদিন ধরে পর পর কয়েকবার হেযবুত তওহীদের নারীরা রাস্তাঘাটে হেনস্তার শিকার হয়েছেন। শুধু হেনস্তা করেই ধর্মব্যবসায়ী গোষ্ঠী ক্ষান্ত হয়নি, মেয়েদেরকে গুরুতর আঘাত করেছে তারা। ফলে হাসপাতালে ভর্তি থাকতে হয়েছে তাদের অনেককেই। কারণ একটাই, নারীরা কেন ঘরের বাইরে বের হয়ে পত্রিকা বিক্রি করছে, বই বিক্রি করছে, কেন সন্ত্রাস, জঙ্গিবাদ, অপরাজনীতি, ধর্মব্যবসা ইত্যাদির বিরুদ্ধে বিভিন্ন সভা-সেমিনারের আয়োজন করছে। এই অপরাধে সারা বাংলাদেশের বেশকিছু জায়গায় যেমন: খুলনা, রংপুর, নোয়াখালী, কুমিল্লা, কিশোরগঞ্জসহ ঢাকার বিভিন্ন এলাকায় আমাদের নারীদের উপর আক্রমণ করা হয়েছে। আক্রমণের প্রথম ভাষাটাই হল – পর্দা কোথায়? বেপর্দা মহিলা রাস্তায় নেমে কেন এই কাজ করছে? তারপর রীতিমত হেযবুত তওহীদের মাননীয় এমামকে নিয়ে অশ্লীল গালাগালি, এমামুয্যামানকে নিয়ে গালাগালি, ঘটনাস্থলে বিভিন্ন উস্কানিমূলক কথা বলার মাধ্যমে সাধারণ উগ্র ধর্মান্ধ জনতাকে লেলিয়ে দেয়া। তারপরে শুরু হয় গায়ে হাত তোলা। সেই দৃশ্য আবার পেছন থেকে ধারণ করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে বিভিন্ন বাজে শব্দ ব্যবহার করে প্রচার করা।

এভাবে একটি ধর্মব্যবসায়ী স্বার্থান্বেষী গোষ্ঠী হেযবুত তওহীদের বিরুদ্ধে প্রতিনিয়ত ষড়যন্ত্র করে যাচ্ছে, হামলা করে যাচ্ছে। কিন্তু আমরা আইন নিজের হাতে তুলে নেইনি। আমরা প্রশাসনকে জানিয়েছি। তবুও এখন পর্যন্ত অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে নিশ্চিন্ত মনে আর হামলার পরিকল্পনা করে যাচ্ছে হেযবুত তওহীদের বিরুদ্ধে। এইসব করে হয়ত তারা মনে করছে যে তারা বিজয়ী হয়ে গেছে। কিন্তু তারা আসলে পরাজিত হয়েছে। তারা আদর্শিকভাবে পরাজিত হয়েছে। হেযবুত তওহীদ যা বলে সব দলিল ভিত্তিক কথা বলে, অকাট্য যুক্তিপূর্ণ কথা বলে। তাই আমাদের কোনো কথার যুক্তি খণ্ডন করতে না পেরে তারা হেরে গেছে। হেরে গেছে বলেই আজকে তারা সন্ত্রাসের পথ বেছে নিয়েছে এবং রাস্তাঘাটে আমাদের বোনদেরকে আক্রমণ করছে।

আরও পড়ুন

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

এখন আমার প্রশ্ন হচ্ছে, এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে নারীরা আসলে কতটুকু নিরাপদ? এদেশে সরকার আছে, প্রশাসন আছে, তারপরও কেন সারাদেশে লক্ষ লক্ষ নারী তাদের অধিকার হারাচ্ছে? কেন সন্ত্রাসীপনা বৃদ্ধি পাচ্ছে? যারা দুনিয়ার বিন্দুমাত্র খোঁজখবর রাখেন তারা জানেন বর্তমানে নারীদের জন্য এই সমাজ কতটা অনিরাপদ। এই বিষয়ে নতুন করে বলার কিছু নেই। আর এই অনিরাপদ সমাজকেই নিরাপদ করার জন্য আমরা মাঠে নেমেছি। এই লড়াইটা আসলে আমাদের নিজেদেরকেই করতে হবে, অন্য কেউ করে দেবে না। অন্য কারো কাছে নিরাপদ সমাজ গড়ার পথ নেই। তাই এখন হেযবুত তওহীদের নারীদের সিদ্ধান্ত নিতে হবে- আমরা কি এই ধর্মান্ধ, উগ্রবাদী গোষ্ঠীর কাছে পরাজিত হব, নাকি বিজয়ী হব? রাস্তাঘাটে এরকম হামলার শিকার হয়ে হেনস্তা হয়ে আমরা কি চুপ করে বসে থাকব, নাকি ব্যবস্থা গ্রহণ করব?

ভুলে গেলে চলবে না ইসলামের ইতিহাসে প্রথম শহীদ একজন নারী। তওহীদ গ্রহণ করার জন্য যাঁকে প্রকাশ্যে ভয়াবহ নির্যাতনের পর বল্লম দিয়ে করা হয়েছিল। সেই সুমাইয়ার (রা.) কোরবানি তখনকার নারীদের এতোটাই উদ্দীপ্ত করেছিল যে নারীরা রোমানদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে গিয়ে রোমানদেরকে পরাজিত করেছিল। যে নারীদের মনে করা হতো অবলা-সরলা সেই নারীরাই রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। যেই হাতে তারা আটা পিষতো সেই হাতেই তারা তলোয়ার চালনা শিখেছিল। শুধু ইসলামের ইতিহাসে না, ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধে বাংলার যেই নারীরা পরম মমতায় সন্তান লালন পালন করতো সেই তারাই রাইফেল কাধে তুলে নিয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে। অন্যায়কে তারা মাথা পেতে নেয়নি। তারা অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করেছিল।

ঠিক একইভাবে আজকে যারা নারীদেরকে অবদমন করে রেখেছে, যারা নারীদের বাক্সবন্দী করে রাখতে চাচ্ছে তারা অন্যায় করছে। আমাদেরকেও এর প্রতিবাদ করতে হবে। আমরা এই অন্যায়ের প্রতিবাদ করে বলছি যে, ইসলাম নারীদের বাক্সবন্দী করে নাই, বাক্সবন্দী করেছে বর্তমানের ধর্মব্যবসায়ী কূপমণ্ডূক শ্রেণি। এই শ্রেণিটি চায় নারীদের শাসন করতে যাতে তাদের অন্যায়ের প্রতিবাদ করার জন্য আর কেউ না থাকে।

আমি সরকারকে পরিষ্কার করে বলতে চাই আমরা বাংলাদেশের আইনকে শ্রদ্ধা করি। আমরা আইন মান্যকারী আন্দোলন, এর মানে এই নয় রাস্তা-ঘাটে আমাদের নারীরা হেনস্তা হবে। যদি সরকার এই গোষ্ঠীকে সুযোগ দেয়, আস্কারা দেয় তবে বাংলাদেশের লক্ষ লক্ষ নারীরা যেদিন রাজপথে নামবে তাদের অধিকার আদায়ের দাবিতে সেদিন যারা অন্যায়কে সমর্থন দিয়েছে, যারা আইনের দায়িত্ব পেয়েও আইন প্রয়োগ করেনি সেদিন আর তাদের রক্ষা থাকবে না। সেদিন কোনো কিছু দিয়েই তাদের প্রতিরোধ করা সম্ভব হবে না। উদাহরণ হিসেবে বলা যায় ইরানের মাহসা আমিনির কথা। ন্যায়ের জন্য একজন মানুষ যখন একবার জীবন দিতে শিখে তখন হাজার হাজার মানুষ নেই ন্যায় প্রতিষ্ঠা করার জন্য শপথ নেয় জীবন দেয়ার।

সবশেষে ধর্মব্যবসায়ী স্বার্থানেস্বী গোষ্ঠিীর উদ্দেশ্যে বলতে চাই, তোমরা পরিকল্পনা করো রাস্তাঘাটে হেনস্তা করার, সন্ত্রাসীপনা করার আর আমার প্রতিনিয়ত আশা করি ইসলামের জন্য শাহাদাত লাভ করার। তোমরা কার উপর হামলা করছ? কাকে হেনস্তা করছ? হেযবুত তওহীদের নারীরা চুপ করে বসে থাকার পাত্রী নয়। আমরা অবলা-সরলা নারী নই যে আমরা আপাদমস্তক কালো কাপড়ে ঢেকে চৌরাস্তায় দাড়িয়ে দাড়িয়ে কাঁদব। আমরা প্রতিনিয়ত শাহাদাতের স্বপ্ন দেখি। আমাদের সন্তাদেরকে বড় করছি শহীদ করার জন্য। আমাদের স্বামীকে, আমাদের পিতাকে, আমাদের ভাইকে আমরা প্রতিনিয়ত উদ্বুদ্ধ করছি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য। কাজেই তোমরা সাবধান হয়ে যাও।

সত্য প্রতিষ্ঠার স্বার্থে ধর্মব্যবসায়ীদের মিথ্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে সকল সত্যনিষ্ঠ মানুষকে। মনে রাখতে হবে, ধর্ম নয়- নারীকে প্রকৃত অধিকার থেকে বঞ্চিত রেখেছে ধর্মব্যবসায়ীরা। যেদিন প্রকৃত ধর্ম প্রতিষ্ঠিত হবে সেদিন অবশ্যই নারী তার পূর্ণ স্বাধীনতা, অধিকার ও মর্যাদা ফিরে পাবে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

ঈদের ছুটিতেও ঢাকার রাস্তায় সচল এআই ক্যামেরা, বেপরোয়া চললে গুনতে হবে জরিমানা

ঈদের ছুটিতেও ঢাকার রাস্তায় সচল এআই ক্যামেরা, বেপরোয়া চললে গুনতে হবে জরিমানা
ঈদের ছুটিতে ফাঁকা হতে শুরু করেছে ঢাকার প্রধান সড়কগুলো। বছরের এই সময়গুলোতে ফাঁকা সড়ক পেয়ে অনেকেই বেশি গতিতে গাড়ি চালান। তবে এবার সেখানে সাবধান হতে…
 ২৬ মে ২০২৬    জাতীয়

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট
রাজধানী ঢাকা থেকে ঘরমুখো মানুষের ঈদ যাত্রাকে কেন্দ্র করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪০ কিলোমিটার অংশ জুড়ে দেখা দিয়েছে যানজট। সন্ধ্যার পর থেকেই এ পথে বাড়তে থাকে…
 ২৬ মে ২০২৬    জাতীয়

দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা

দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ সারা বিশ্বের মুসলমানদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্যাগ, তাকওয়া ও আত্মশুদ্ধির বার্তাকে সামনে রেখে তিনি বিশ্বজুড়ে শান্তি, সম্প্রীতি…
 ২৬ মে ২০২৬    জাতীয়

ভ্যাপসা গরমে নাকাল জনজীবন: বৃষ্টির জন্য আরও কয়েক দিনের অপেক্ষা

ভ্যাপসা গরমে নাকাল জনজীবন: বৃষ্টির জন্য আরও কয়েক দিনের অপেক্ষা
গত কয়েক দিন ধরে অসহনীয় ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছিল। গত বুধবার থেকে শুরু হওয়া তাপপ্রবাহের কারণে বিশেষ করে কর্মজীবী মানুষের দুর্ভোগ অনেক বেড়েছিল।…
 ২৪ মে ২০২৬    জাতীয়

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
গাজীপুর সংবাদদাতা: গাজীপুরের শ্রীপুরে হেযবুত তওহীদের এক সদস্যের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটির গাজীপুর জেলা শাখা। মঙ্গলবার (১২…
 ১২ মে ২০২৬    জাতীয়
পারমাণবিক উত্তেজনা কমাতে মস্কোর বিশেষ উদ্যোগ

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত রাশিয়ায় নিয়ে গিয়ে সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার মস্কোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা…
 ১০ মে ২০২৬    আন্তর্জাতিক

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
 ৫ মে ২০২৬    আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
 ৪ মে ২০২৬    ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
 ৩ মে ২০২৬    ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
 ২ মে ২০২৬    ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
 ২ মে ২০২৬    বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
 ২ মে ২০২৬    বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
 ২ মে ২০২৬    বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
 ১ মে ২০২৬    বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
 ১ মে ২০২৬    ঢাকা