ভালোবাসা দিবসে তারকাদের মনের ভাবনা

১৪ ফেব্রুয়ারি ২০২৩ ০৯:০৮ পিএম
বজ্রশক্তি ডেস্ক

রূপালি জগৎ ডেস্ক:
বিশ্বব্যাপী পালিত হলো ভালোবাসা দিবস। বিশেষ এই দিনটিকে নানা জন নানাভাবে মূল্যায়ন করে থাকে। ঢাকাই চলচ্চিত্রের তারকাদের চোখে ভালোবাসা দিবস আসলে কী?  সেটা জানাতেই পাঠকের সামনে তারকাদের ভাবনা উপস্থাপন করা হলো-

অপু বিশ্বাস:
ভালোবাসা দিবসটা সাদামাটা জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসের। ছেলে আব্রাম খান জয়কে বিশেষ এ দিনটি দিতে ভালোবাসেন অভিনেত্রী। তার কাছে ভালোবাসা মানেই ছেলে জয়। অপু মনে করেন, তার থেকেও সবাই তার ছেলেকে বেশি ভালোবাসেন। এদিন বসন্তের শাড়ি পড়বেন শাকিব খানের প্রাক্তণ স্ত্রী।

জয়া আহসান:
কোনো একটি দিনেই সরবে ঘোষণা দিয়ে ভালোবাসার কথা হয়তো বড্ডই অকিঞ্চিৎকর। ভালোবাসা তো চির বসন্তের মতো সব সময়েই আমাদের মনে জাগিয়ে রাখার কথা। সেটাই সংগত। তবু হিংসায় উন্মত্ত এই পৃথিবীতে একটি দিনও নিজেদের ভালোবাসার প্রয়োজনের কথা, ভালোবাসার মানুষকে মনে করার কথা মন্দ কী!
ভালোবাসার মধ্যে আছে কাউকে স্বতঃস্ফূর্তভাবে দেওয়ার আনন্দ। এই যে নিজের চেয়ে আরেকজনকে বড় করে ভাবা, আরেকজনের আনন্দের মধ্যে নিজের আনন্দকে পাওয়া, আরেকজনকে দিয়ে নিঃশেষ হয়েও নিজেকে পূর্ণ বলে অনুভব করা— ভালোবাসাই তো সেটা দিতে পারে। ভালোবাসাই নিঃস্বার্থতার সবচেয়ে বড় শিক্ষক।

আরও পড়ুন

অনিশ্চয়তার মুখে ‘ফোক ফেস্ট’

অনিশ্চয়তার মুখে ‘ফোক ফেস্ট’

নুসরাত ফারিয়া:
ভালোলাগা থেকে ভালোবাসা। ভালোবাসা আস্থার, ভালোবাসা সম্মানের, ভালোবাসাটা আদরের। শ্রদ্ধা ও সম্মানবোধের নামই ভালোবাসা। ভালোবাসার জন্য বিশেষ কোনো দিবসের প্রয়োজন নেই। মানুষকে সম্মান দেওয়া, বিশ্বাস অর্জন করা ভালোবাসার অংশ। ভালোবাসা যেমনি হোক তারমধ্যে থাকা চাই আস্থা, সম্মান আর বিশ্বাস। একে অপরের প্রতি দায়িত্বশীল হতে হবে। দূরে থাকলেও যেন মনে হয় এই তো কাছাকাছিই আছি।
অক্সিজেন ছাড়া যেমন মানুষ বাঁচে না, তেমনি বেঁচে থাকলেও ভালোবাসা ছাড়া মানুষ শান্তিতে থাকতে পারে না। তাই বেঁচে থাকার জন্য মানুষের ভালোবাসা খুব দরকার হয়। মানুষের জীবনে একজন দরকার যাকে ভালোবাসতে হয় এবং তার কাছ থেকে ভালোবাসা পাওয়ার ইচ্ছা থাকে। তবে সর্বোপরি এ ভালোবাসায় থাকতে হয় শ্রদ্ধা ও সম্মানবোধ। সম্মানবোধ ও শ্রদ্ধা না থাকলে মুখে মুখে ভালোবাসা দিয়ে কাউকে সুখ দেওয়া যায় না।

পূজা চেরী:
ভালোবাসার মানুষটা পাশে থাকলে আমার ভালো লাগবে এবং তার দিকে তাকিয়ে থাকলেও আমার মন ভালো লাগবে। এক ধরনের মায়া বলা যেতে পারে। আমার কাছে ভালোবাসা মানে হচ্ছে এক ধরনের পাগলামি। বিশেষ মানুষটার জন্য সবসময় মন কাঁদবে, তার হাসিতে আমার মন আনন্দে আত্মহারা হবে। ভালোবাসার জন্য বিশেষ কোনো দিবসের প্রয়োজন নেই। তারপরও ১৪ ফেব্রুয়ারি একটা বিশেষ দিবস।
কিন্তু আমার মনে হয়, ভালোবাসার মতো ভালোবাসা যদি দুজনের মধ্যে থেকে থাকে তবে ৩৬৫ দিনই ভালোবাসা দিবস। ভালোবাসার মানুষ সম্পর্কে বলতে গেলে সে কখনো আমার অভিভাবক, আবার আমি কখনো তার অভিভাবক। দুজনের মধ্যে যখন কোনো কিছুরই ঘাটতি থাকবে না, তবেই মনে হয় ভালোবাসাটা ভালোবাসার মতো হবে।

বিদ্যা সিনহা মিম:
আমার কাছে ভালোবাসা মানে হচ্ছে বিশ্বাস, সম্মান আর যতœশীলতা। ভালোবাসা হৃদয়ের একটি অনুভূতি। যাতে থাকে দায়বদ্ধতা। একজন আরেকজনকে সম্মান দেখানো। সুখে-দুঃখে পাশে থাকা। খারাপটাকে পেছনে ফেলে ভালোকে গ্রহণ করা। আর ভালোবাসা মানে একদিনের জন্য অনেক কিছু করা নয় বরং প্রতিদিন ভালোবাসার মানুষকে মনে করাও ভালোবাসা।
ভালোবাসা বিভিন্ন রকম হয়। বাবা-মায়ের প্রতি এক রকম, বন্ধুদের জন্য আরেক রকম। ভালোবাসার জন্য কোনো দিবসের প্রয়োজন নেই। প্রতিদিনই ভালোবাসা যায়। এমন তো না যে, শুধু একটা দিনই আমরা ভালোবাসা প্রকাশ করছি। তারপরও ভালোবাসার বিশেষ দিন হিসেবে একটি বিশেষ দিন বা তারিখ বেছে নেওয়া হয়েছে।

সাইমন সাদিক:
ভালোবাসা মানে জীবন, ভালোবাসা মানে সুন্দর, ভালোবাসা মানে বেঁচে থাকা, ভালোবাসা মানে পৃথিবী, ভালোবাসা মানে নিঃশ্বাস। বিশেষ একটি দিন হয়তো আমরা ভালোবাসা দিবস হিসেবে উদযাপন করি। কিন্তু মানুষ প্রতি মুহূর্তেই বাঁচে ভালোবাসার জন্য। ভালোবাসা ছাড়া মানুষ বাঁচতে পারে না। ভালোবাসার জন্যই মানুষ এত কিছু করে। একটা মানুষও নেই যে, পৃথিবীতে ঘৃণার জন্য বাঁচতে চায়, সবাই ভালোবাসা চায়। একটা খারাপ মানুষও কিন্তু ভালোবাসা চায়।
একেক জনের দৃষ্টিকোণ একেক রকম। এ ভালোবাসা শুধু মানুষে মানুষে নয়। সব জীব ও জন্তুর প্রতিও হতে পারে। ভালোবাসা হবে নিখুঁত। যেখানে থাকবে সম্মানবোধ। কোনো প্রতারণা থাকবে না। আমি মনে করি, ভালোবাসা এক দিনের জন্য নয়। এক দিনে দেখানোর মতো ভালোবাসা বলতে কিছু নেই। প্রতিনিয়ত ভালোবাসতে হয়। ভালোবাসা দিয়ে ভালোবাসা জয় করতে হয়।

নিরব:
ভালোবাসা হচ্ছে কোনো কাজ বা মানুষ, যেটার প্রতি মনসংযোগ বা ঘনিষ্ঠতা থাকে সবচেয়ে বেশি। আবার ভালোবাসার মানুষ না থাকলেও কাজের প্রতি কারও আসক্তিই তার ভালোবাসা। কাজটা এমনই ব্যাপার, যেটাতে আমি নিজেকে যুক্ত করেছি বা যুক্ত হতে বাধ্য হয়েছি। ভালোবাসা তো দেখা যায় না, এটা অনুভবের ব্যাপার। এটা যার যার ওপর নির্ভর করে।
 

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা
রিয়াদুল হাসান গৌড়ের রাজ দরবারে চাচা কুতুব খানের মধ্যস্থতায় দীর্ঘ দাসত্ব থেকে মুক্তি পেয়ে সুলতান তাজ খান কররানির মুখোমুখি দাঁড়িয়ে আছেন যুবক ঈসা খাঁ ও ইসমাইল…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!
শাহাদৎ হোসেন:বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির প্রাণভোমরা হলো এই মাটির কৃষক। কৃষকদের আমরা বলি, সব সাধকের বড় সাধক। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তারা যে ফসল ফলায়,…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ