প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   পাবনায় সুজন হত্যার তিন বছর,...

পাবনায় সুজন হত্যার তিন বছর, শুরু হয়নি বিচার

২৪ আগস্ট ২০২৫ ১১:৩৪ এএম
বজ্রশক্তি ডেস্ক

গতকাল ছিল ২৩ আগস্ট। ঠিক তিন বছর আগে এই দিনে পাবনা সদর উপজেলার চরঘোষপুরে হেযবুত তওহীদের কার্যালয়ে নৃশংস হামলায় কুপিয়ে হত্যা করা হয়েছিল হেযবুত তওহীদ সদস্য ও ওয়ার্কশপ মিস্ত্রি সুজন মন্ডলকে (৩০)। তার অন্তঃসত্ত্বা স্ত্রী শাহানা খাতুনের কোলজুড়ে এসেছে নতুন সন্তান, কিন্তু বাবার মুখ দেখার সৌভাগ্য হয়নি তার। তিন বছর পেরিয়ে গেলেও সুজনের পরিবার পায়নি কাক্সিক্ষত বিচার। মামলাটি এখনও চার্জ গঠনের পর্যায়েই আটকে আছে, আর এই দীর্ঘসূত্রতার মধ্যেই একই গোষ্ঠীর বিরুদ্ধে উঠেছে নতুন করে হামলা ও হুমকির অভিযোগ, যা ন্যায়বিচার পাওয়া নিয়ে তৈরি করেছে গভীর শঙ্কা।

খোঁজ নিয়ে জানা যায়, ২০২২ সালের সেই কালরাতে শুধু সুজনই নন, গুরুতর আহত হয়েছিলেন আরও দশজন। তাদের মধ্যে আমিনুল ইসলাম মাথায় মারাত্মক আঘাত নিয়ে আজও বয়ে বেড়াচ্ছেন দুঃসহ স্মৃতি। চিকিৎসকরা জানিয়েছেন, তার মস্তিষ্কজনিত জটিলতা সারতে দীর্ঘমেয়াদী চিকিৎসা প্রয়োজন। জানা যায়, সুজন হত্যা মামলার বিচার প্রক্রিয়া এখনও প্রাথমিক পর্যায়েই রয়েছে। মামলার প্রধান আসামি মো. আলাল শেখ বর্তমানে কারাগারে থাকলেও বাকি ১৩ জন আসামি জামিনে মুক্ত। এই বিলম্ব বিচারপ্রার্থী পরিবারকে হতাশ করেছে।

কান্নাজড়িত কণ্ঠে নিহত সুজনের স্ত্রী শাহানা খাতুন বলেন, “জীবন্ত একটা মানুষ বাসা থেকে বের হলো কিন্তু ফিরে আসলো রক্তাক্ত নিথর দেহে। আমার সন্তানটা তার বাবাকেই দেখল না। আমি আর কিছু চাই না, আমার স্বামীকে যারা হত্যা করেছে, আমি তাদের সর্বোচ্চ শাস্তি, অর্থাৎ মৃত্যুদণ্ড চাই।” হেযবুত তওহীদের সহযোগিতায় সন্তানকে নিয়ে জীবন সংগ্রাম চালিয়ে গেলেও স্বামীর শূন্যতা তাকে প্রতিনিয়ত তাড়া করে ফেরে।

আরও পড়ুন

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

বিচারহীনতার সুযোগে আসামিরা আরও বেপরোয়া হয়ে উঠেছে বলে অভিযোগ হেযবুত তওহীদ সদস্যদের। সংগঠনের পাবনা জেলার বর্তমান সভাপতি মো. মাহতাব উদ্দিন জানান, “এই মামলায় আমাদের আইনি লড়াই চলমান আছে। আমরা দ্রুত সাক্ষ্য গ্রহণ ও বিচার কার্যক্রম শুরুর দাবি জানাচ্ছি।” তিনি আরও অভিযোগ করেন, “২০২২ সালের হত্যাকাণ্ডের পরেও ওই একই এলাকায় হেযবুত তওহীদের কার্যালয়ে আবারও হামলা হয়েছে। সেই সঙ্গে এখনও উগ্র একটি শ্রেণি আমাদের হুমকি-ধামকি দিয়ে যাচ্ছে। প্রশাসনের কাছে আমরা কঠোর পদক্ষেপ কামনা করছি।”

এই অভিযোগের সত্যতা মেলে সাম্প্রতিক ঘটনায়। সুজন হত্যা মামলার প্রধান আসামি মো. আলাল শেখ অন্য একটি হামলা মামলায় (মামলা নং-৪৩/২০২৫) গত ১৭ আগস্ট আদালতে হাজিরা দিতে গেলে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়। এই ঘটনা প্রমাণ করে যে, জামিনে মুক্ত থাকা অবস্থায়ও আসামিরা নতুন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হচ্ছেন।

উল্লেখ্য, ২০২২ সালের ২৩ আগস্ট রাতে চরঘোষপুর নফসারের মোড়ে হেযবুত তওহীদের কার্যালয়ে আদর্শিক বিরোধের জেরে শতাধিক লোক লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলাকারীরা সুজন মণ্ডলসহ অন্যদের এলোপাতাড়ি কোপাতে থাকে। গুরুতর আহত অবস্থায় সুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ২৪ আগস্ট ভোরে তিনি মারা যান। এ ঘটনায় তৎকালীন জেলা সভাপতি সেলিম শেখ বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

তিন বছর পেরিয়ে গেলেও মামলার চার্জ গঠন না হওয়ায় বিচার প্রক্রিয়ার গতি নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও পুলিশ বলছে, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, কিন্তু বাস্তবে নতুন হামলা সেই আশ্বাসকে ম্লান করে দিচ্ছে।

সুজনের রক্ত আর তার পরিবারের চোখের জল বিচারহীনতার আঁধারে শুকিয়ে যায়নি। বরং নতুন হামলার ঘটনা সেই ক্ষতে বারবার আঘাত করছে, আর প্রশ্ন তুলছে- ন্যায়বিচার কি তবে অধরাই থেকে যাবে? দ্রুত চার্জ গঠন করে বিচারিক কার্যক্রম শুরু করার মাধ্যমে এই প্রশ্নের উত্তর দেবে আদালত, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী পরিবার ও হেযবুত তওহীদের সদস্যদের।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

ঈদের ছুটিতেও ঢাকার রাস্তায় সচল এআই ক্যামেরা, বেপরোয়া চললে গুনতে হবে জরিমানা

ঈদের ছুটিতেও ঢাকার রাস্তায় সচল এআই ক্যামেরা, বেপরোয়া চললে গুনতে হবে জরিমানা
ঈদের ছুটিতে ফাঁকা হতে শুরু করেছে ঢাকার প্রধান সড়কগুলো। বছরের এই সময়গুলোতে ফাঁকা সড়ক পেয়ে অনেকেই বেশি গতিতে গাড়ি চালান। তবে এবার সেখানে সাবধান হতে…
 ২৬ মে ২০২৬    জাতীয়

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট
রাজধানী ঢাকা থেকে ঘরমুখো মানুষের ঈদ যাত্রাকে কেন্দ্র করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪০ কিলোমিটার অংশ জুড়ে দেখা দিয়েছে যানজট। সন্ধ্যার পর থেকেই এ পথে বাড়তে থাকে…
 ২৬ মে ২০২৬    জাতীয়

দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা

দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ সারা বিশ্বের মুসলমানদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্যাগ, তাকওয়া ও আত্মশুদ্ধির বার্তাকে সামনে রেখে তিনি বিশ্বজুড়ে শান্তি, সম্প্রীতি…
 ২৬ মে ২০২৬    জাতীয়

ভ্যাপসা গরমে নাকাল জনজীবন: বৃষ্টির জন্য আরও কয়েক দিনের অপেক্ষা

ভ্যাপসা গরমে নাকাল জনজীবন: বৃষ্টির জন্য আরও কয়েক দিনের অপেক্ষা
গত কয়েক দিন ধরে অসহনীয় ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছিল। গত বুধবার থেকে শুরু হওয়া তাপপ্রবাহের কারণে বিশেষ করে কর্মজীবী মানুষের দুর্ভোগ অনেক বেড়েছিল।…
 ২৪ মে ২০২৬    জাতীয়

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
গাজীপুর সংবাদদাতা: গাজীপুরের শ্রীপুরে হেযবুত তওহীদের এক সদস্যের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটির গাজীপুর জেলা শাখা। মঙ্গলবার (১২…
 ১২ মে ২০২৬    জাতীয়
পারমাণবিক উত্তেজনা কমাতে মস্কোর বিশেষ উদ্যোগ

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত রাশিয়ায় নিয়ে গিয়ে সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার মস্কোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা…
 ১০ মে ২০২৬    আন্তর্জাতিক

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
 ৫ মে ২০২৬    আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
 ৪ মে ২০২৬    ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
 ৩ মে ২০২৬    ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
 ২ মে ২০২৬    ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
 ২ মে ২০২৬    বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
 ২ মে ২০২৬    বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
 ২ মে ২০২৬    বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
 ১ মে ২০২৬    বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
 ১ মে ২০২৬    ঢাকা