প্রচ্ছদ    জাতীয়   সমস্ত ষড়যন্ত্র মোকাবেলায় ইসপাত-কঠিন ঐক্যবদ্ধ...

সমস্ত ষড়যন্ত্র মোকাবেলায় ইসপাত-কঠিন ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম করতে হবে -হোসাইন মোহাম্মদ সেলিম

১২ ফেব্রুয়ারি ২০২৩ ১০:০৯ পিএম
বজ্রশক্তি ডেস্ক

বেলাল হোসাইন তাওসান:

সত্য নিয়ে দাঁড়ালে তাদের বিরুদ্ধে মিথ্যার ব্যাপারীরা ষড়যন্ত্র করবেই, এটা স্বাভাবিক। কিন্তু যারা সত্য নিয়ে দাঁড়ায় তাদের সাথে আল্লাহ থাকেন, তাদের বিজয়রথ কেউ থামাতে পারে না। তবে সমস্ত ষড়যন্ত্র মোকাবেলায় ইসপাত-কঠিন ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম করতে হবে বলে মন্তব্য করেছেন হেযবুত তওহীদের এমাম হোসাইন মোহাম্মদ সেলিম। গতকাল দিনব্যাপী অনুষ্ঠিত হেযবুত তওহীদের চট্টগ্রাম বিভাগীয় কর্মী সম্মেলনে এ কথা বলেন তিনি। নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার পোরকরা শহীদী জামে মসজিদের তৃতীয় তলায় কনফারেন্স হলরুমে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হেযবুত তওহীদের এমাম বলেন, বর্তমানে হেযবুত তওহীদের বিরুদ্ধে ষড়যন্ত্র বেড়ে গেছে। এর অর্থ হচ্ছে আমাদের আন্দোলন, সংগ্রাম বেগবান হয়েছে, অনেক শক্তিশালী হয়েছে। এজন্যই শত্রুও বেড়েছে। প্রধানত হেযবুত তওহীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে ধর্মব্যবসায়ী ও জঙ্গিবাদী একটা শ্রেণি। যেহেতু এ আন্দোলন ধর্মব্যবসা, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, মাদক, নারী নির্যাতন, অপরাজনীতি ইত্যাদি যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে কথা বলে এজন্য এই ষড়যন্ত্র, এই শত্রুতা চলছে। কিন্তু সত্যের মোকাবেলায় শত্রুপক্ষ যত বড়ই হোক তারা পরাজিত হবে। সত্যের বিজয় অবশ্যম্ভাবী। মহান আল্লাহ সত্যের পক্ষে আছেন, ন্যায়ের পক্ষে আছেন। তিনি কর্মীদের উদ্দেশে বলেন, “তোমাদের জন্য বড় চ্যালেঞ্জ হলো রসুলাল্লাহ (সা.) এর সাহাবাদের মতো পুত-পবিত্র চরিত্র নির্মাণ করা। কোনোভাবেই তোমরা মিথ্যা, প্রতারণার আশ্রয় নেবে না। কাউকে কথা দিলে কোনোভাবেই কথার বরখেলাফ করবে না। আমানত রক্ষার আত্মবিশ্বাস যদি না থাকে তাহলে আমান নিও না, যদি কেউ তোমাদের কাছে কিছু আমানত রাখে তবে জীবনের ঝুঁকি থাকলেও আমানত ফিরিয়ে দিও। সর্বাবস্থায় আল্লাহর উপর ভরসা করবে। ব্যবসায় সততা অবলম্বন করবে যেন তোমাদেরকে মানুষ কলুষিত এ সমাজ থেকে আলাদাভাবে চেনে। কোনো ধরনের অশ্লীল কর্মকাণ্ডে জড়িত হবে না, মাদক ও অবৈধ অস্ত্রের সংস্পর্শেও যেও না। যে কোনো সমস্যা হলেও আমাকে জানিও। সর্বাবস্থায় ঐক্যবদ্ধ থাকবে, কোনোভাবেই কারও গীবত, পরচর্চা করবে না। কোনো ভাই-বোনের মনে কষ্ট দিও না। যে কোনো পরিস্থিতিতে আমিরের ডাকে সাড়া দেবে। যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে দ্রুত সময়ের মধ্যে যেন সকলে একত্রিত হতে পারো সেই প্রস্তুতি রাখবে।”

তিনি ইতিহাস থেকে উদাহরণ তুলে ধরে কর্মীদের বলেন, রসুলাল্লাহ (সা.) যে সত্য নিয়ে দাঁড়িয়েছিলেন, যে তওহীদ নিয়ে দাঁড়িয়েছিলেন, যে ইসলাম নিয়ে দাড়িয়েছিলেন তোমরাও সেই ইসলাম নিয়ে দাঁড়িয়েছ, কাজেই তোমাদের বিরুদ্ধেও একই রকম ষড়যন্ত্র হবে, এটা রসুলাল্লাহর সুন্নাহ। তোমাদের ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহর উপর তাওয়াক্কল করতে হবে। কোনোকিছুতেই হতাশ হওয়া যাবে না, ভীতসন্ত্রস্ত হওয়া যাবে না। অনর্থক কারও সাথে শত্রুতা করা যাবে না। ব্যক্তিগত কিছু ক্ষতি শিকার করে হলেও তোমরা অহেতুক সংঘর্ষ এড়িয়ে চলবে। মনে রাখবে মানুষকে কষ্ট দেওয়ার জন্য বা মানুষের মাঝে ত্রাস সৃষ্টি করার জন্য ইসলাম আসেনি, ইসলাম এসেছে মানুষের মাঝে ন্যায় ও সত্য প্রতিষ্ঠা করতে, শান্তি প্রতিষ্ঠা করতে। কাজেই মানুষের সাথে এমন আচরণ করবে যেন তারা এই আস্থা পায় যে তোমরা আসলেই শান্তি প্রতিষ্ঠা করতে পারবে।

আরও পড়ুন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, হেযবুত তওহীদের চট্টগ্রাম বিভাগীয় আমীর নিজাম উদ্দিন। সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা হেযবুত তওহীদের সভাপতি মো. গোলাম কবির, চট্টগ্রাম জেলা হেযবুত তওহীদের সভাপতি মো. তানভীর উল আলম, ফেনি জেলা হেযবুত তওহীদের সভাপতি মো. নুরুল আফসার সোহাগ, কুমিল্লা জেলা হেযবুত তওহীদের সভাপতি মো. সাইফুল ইসলাম, চাঁদপুর জেলা হেযবুত তওহীদের সভাপতি  মো. মঈন উদ্দিন, লক্ষীপুর জেলা হেযবুত তওহীদের সভাপতি মো. জামাল হোসেন সোহাগ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, হেযবুত তওহীদের চট্টগ্রাম বিভাগীয় সহকারী আমীর রাজু আহমেদ।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
গাজীপুর সংবাদদাতা: গাজীপুরের শ্রীপুরে হেযবুত তওহীদের এক সদস্যের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটির গাজীপুর জেলা শাখা। মঙ্গলবার (১২…
১২ মে ২০২৬ জাতীয়
পারমাণবিক উত্তেজনা কমাতে মস্কোর বিশেষ উদ্যোগ

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত রাশিয়ায় নিয়ে গিয়ে সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার মস্কোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা…
১০ মে ২০২৬ আন্তর্জাতিক

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা