প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   কেবল শক্তি প্রয়োগে অপরাধ কতটা...

কেবল শক্তি প্রয়োগে অপরাধ কতটা দূর করা সম্ভব?

১৫ জানুয়ারি ২০১৮ ১২:০৫ পিএম
বজ্রশক্তি ডেস্ক

রাকীব আল হাসান
নৌকাকে যেমন নিয়ন্ত্রণ করে এর মাঝি ঠিক তেমনি মানুষকে নিয়ন্ত্রণ করে তার আত্মা। কলুষিত আত্মা তাকে অন্যায়ের দিকে ধাবিত করে, তাকে দিয়ে অপরাধ করায় আর পবিত্র আত্মা তাকে ন্যায়ের দিকে ধাবিত করে। কোনো অপরাধীর সংশোধন মানে হলো তার আত্মার সংশোধন, চরিত্রের সংশোধন। আইন, বিচার ও শাসনব্যবস্থার মূল লক্ষ্যই হওয়া উচিত অপরাধীদের আত্মার সংশোধন তথা চরিত্রের সংশোধনের মাধ্যমে তাদের পরবর্তী অপরাধ থেকে বিরত রাখা আর শিক্ষাব্যবস্থা এমন হওয়া উচিত যেন শিক্ষিত প্রতিটি মানুষ আত্মিকভাবে এমন সংশোধিত, পবিত্র হবে যে, সে এমনিতেই যাবতীয় অন্যায় থেকে দূরে থাকবে, অন্যকেও অন্যায় কাজ থেকে বিরত করার চেষ্টা করবে।
প্রকৃত ইসলাম মানুষের আত্মার এমন পরিবর্তন করেছিল যে, যারা চরম অন্যায়-অবিচার, অনৈক্য-হানাহানিতে লিপ্ত ছিল তারাই অর্ধ পৃথিবীতে ন্যায়, সুবিচার ও শান্তি প্রতিষ্ঠা করেছিল। এমন সমাজ প্রতিষ্ঠা করেছিল যেখানে অপরাধ প্রায় নির্মূল হয়ে গিয়েছিল, যারা রিপুর তাড়নায় কোনো অপরাধ করেও ফেলত তারা নিজে থেকেই আদালতে গিয়ে নিজের অপরাধ স্বীকার করে শাস্তি কামনা করত আত্মিক পবিত্রতা অর্জনের জন্য। তবু অল্প কিছু অপরাধপ্রবণ মানুষ থাকবে যাদের আত্মায় সত্য প্রবেশ করবে না, অন্যায়-অপরাধ করা বাদ দিবে না তাদের জন্য প্রয়োজন শাস্তির ব্যবস্থা, তারা শাস্তির ভয়ে অপরাধ থেকে বিরত থাকবে। তাই প্রকৃত ইসলামে একদিকে যেমন আত্মিক পরিশুদ্ধি অর্জনের মাধ্যমে অপরাধ থেকে মানুষকে দূরে রাখার প্রক্রিয়া রয়েছে তেমনি অপরাধ করে ফেললে তার শাস্তির ব্যবস্থা তথা দণ্ডবিধিও রয়েছে। অর্থাৎ এটি একটি ভারসাম্যপূর্ণ ব্যবস্থা।
মানবরচিত জীবনব্যবস্থাগুলো আত্মাহীন, ধর্মহীন, জড় ও বস্তুবাদী। তাই মানুষের আত্মাকে নিয়ন্ত্রণের বদলে তা কেবল আইন দিয়ে, শক্তি প্রয়োগ করে মানুষকে অপরাধ থেকে দূরে রাখতে চায়। সমাজে অপরাধ বেড়ে গেলে শক্তি প্রয়োগের মাত্রা বাড়ানো হয়। অপরাধ থেকে দূরে রাখার জন্য নৈতিক শিক্ষার পরিবর্তে বরং বিভিন্নভাবে অপরাধ করবার জন্যই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্ররোচিত করা হয়। যেমন- ধর্ষণ একটা অপরাধ, এটাকে বন্ধ করার জন্য কঠর আইন আছে কিন্তু মানুষ ধর্ষণের মতো নিকৃষ্ট অপরাধ করে তার আত্মিক অপবিত্রতা ও অন্তরের লালসা দ্বারা তাড়িত হয়ে। সমাজে যত অশ্লীলতা ও ব্যাভিচারের প্রসার ঘটবে মানুষের লালসা তত বৃদ্ধি পাবে ফলে ধর্ষণের মতো ঘটনাও বৃদ্ধি পাবে। বর্তমান সমাজব্যবস্থায় অশ্লীলতা ও ব্যাভিচার বন্ধে কোনো পদক্ষেপ নেই বরং বিভিন্নভাবে অশ্লীলতার বিস্তার ঘটানো হয় এবং ব্যাভিচারের প্রসার ঘটানো হয়। যে কোনো অপরাধ দূর করতে হলে তিনদিক দিয়ে ভারসাম্য রক্ষা করতে হবে। সমাজ থেকে ধর্ষণ বন্ধ করতে হলে প্রথমত বিয়ে সহজ করতে হবে যেন জৈবিক চাহিদা পূরণের জন্য অন্য কোথাও গমন করা না লাগে, মানুষকে কামরিপু নিয়ন্ত্রণের জন্য নৈতিক শিক্ষা দিতে হবে যেন তার আত্মা ভেতর থেকে এই পাপকাজে বাধা দান করে। এরপর কঠিন শাস্তির ব্যবস্থা রাখতে হবে। – এটা হলো ভারসাম্য।
চুরি বন্ধ করতে হলে প্রথমে মানুষের অভাব দূর করতে হবে যেন কেউ চুরি করতে বাধ্য না হয়। এরপর আত্মিকভাবে প্রত্যেককে চুরি না করার শিক্ষা দিতে হবে, যেন ভেতর থেকে প্রতিটা মানুষের আত্মা চুরি করার ব্যাপারে বাধা সৃষ্টি করে। এরপরও চুর করলে তার শাস্তির ব্যবস্থা থাকতে হবে। – এই হলো ভারসাম্য। এই ভারসাম্য যে সমাজে প্রতিষ্ঠা করা যাবে সেখানে আর এই অন্যায়গুলো হবে না। এভাবে প্রতিটা অন্যায়, অপরাধের জন্যই ভারসাম্যপূর্ণ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। এটা করা না গেলে দিনকে দিন অন্যায় বাড়তেই থাকবে। প্রকৃত ইসলাম হলো ভারসাম্যপূর্ণ জীবনব্যবস্থা (দীনুল ওয়াসাতা)। ইসলামের সঠিক শিক্ষাই পারে সমস্ত অন্যায়, অবিচার দূর করতে।
পাশ্চাত্যদের কাছে আত্মিক শিক্ষার কোনো গুরুত্ব নেই (তারা আত্মায় বিশ্বাসী না)। বিয়ে ব্যবস্থা তারা প্রায় বিলুপ্ত করে ফেলেছে। এবার অবাধ করে দিয়েছে যৌন সম্পর্ক। তাদের ধারণা- যেহেতু যৌন চাহিদা মিটানোর জন্য মানুষ অন্যের উপর জোর-জবরদস্তি করে তাই এটাকে অবাধ করে দিলে মানুষ আর কারো উপর জবরদস্তি করবে না, সুতরাং ধর্ষণও হবে না। আসলে রিপুগুলো এমন নয় বরং ঠিক এর উল্টো। প্রাপ্তিতে লালসা আরও বৃদ্ধি পায়, নিয়ন্ত্রণে তা কমে। কিন্তু শুধুই নিয়ন্ত্রণ অপ্রাকৃতিক, তাই ভারসাম্যপূর্ণভাবে অভাবও মেটাতে হবে। পাশ্চাত্যদের ঐ ধারণা যে ভুল এবং তাদের ঐ কার্যের ফল যে উল্টো হচ্ছে তা আজ প্রমাণিত।
আমাদের আইন, বিচার ও শাসনব্যবস্থা পাশ্চাত্যদের অনুকরণে তৈরি, এর মাধ্যমে মানুষের আত্মার কোনো সংশোধন করা হয় না, উল্টো আমরা দেখি- একটা চোর যদি কিছুদিন জেলে থাকে তবে ডাকাত হয়ে বের হয়, ছোট অপরাধী জেল থেকে বের হয়ে বড় অপরাধের সাথে জড়িত হয়, আইনের ফাঁক-ফোকর খুঁজে নতুন নতুন অপরাধে জড়িত হয়। এ কারণে প্রচলিত আত্মাহীন ব্যবস্থায় দিনকে দিন অপরাধ বেড়ে চলেছে। অপরদিকে ধর্মগুলিও আজ মানুষের আত্মা থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে কেবল কিছু প্রথার মধ্যে সীমাবদ্ধ করা হয়েছে, এ কারণে ধর্মগুলিও মানুষের আত্মাকে নিয়ন্ত্রণ করে যাবতীয় অপরাধ থেকে ফিরিয়ে রাখতে পারছে না। মানবরচিত আত্মাহীন ব্যবস্থাগুলির মতোই ধার্মিকরাও কেবল শক্তি প্রয়োগের মাধ্যমে, ইসলামী শরিয়াহ আইন (যদিও সেগুলো অনেকাংশেই কোর’আন, হাদীসের সাথে সাংঘর্ষিক) প্রতিষ্ঠার মাধ্যমে চোরের হাত কেটে আর ব্যাভিচারীদের পাথর নিক্ষেপ করে সমাজ থেকে সকল অপরাধ দূর করতে চায়। ইসলামের ব্যক্তিগত আমলগুলিও মানুষের উপর জোরপূর্বক চাপিয়ে দিতে চায় অথচ আল্লাহ বলেছেন, “দীনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই” (সুরা বাকারা- ২৫৬)।
যে ব্যবস্থাতেই জবরদস্তি থাকবে সেটা মানুষের আত্মায় স্থান পাবে না, মানুষ সেটাকে ভয় করবে, ভালোবাসবে না। যখনই ধর্মগুলি জবরদস্তিমূলক হয়েছে তখন তা আত্মাহীন হয়ে গেছে, সেটা মানুষের নির্যাতনের কলে পরিণত হয়েছে। নবী-রসুল, অবতারগণ এসে ধর্মের আত্মা ফিরিয়ে দিয়েছেন অর্থাৎ ধর্ম থেকে জবরদস্তি দূর করে ধর্মের প্রকৃত শিক্ষাটা আত্মায় স্থাপন করে গেছেন, তখন মানুষ আত্মার তাগিদেই অপরাধ থেকে বিরত হয়েছে, সমাজে ন্যায়-সুবিচার-শান্তি প্রতিষ্ঠিত হয়েছে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
গাজীপুর সংবাদদাতা: গাজীপুরের শ্রীপুরে হেযবুত তওহীদের এক সদস্যের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটির গাজীপুর জেলা শাখা। মঙ্গলবার (১২…
১২ মে ২০২৬ জাতীয়
পারমাণবিক উত্তেজনা কমাতে মস্কোর বিশেষ উদ্যোগ

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত রাশিয়ায় নিয়ে গিয়ে সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার মস্কোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা…
১০ মে ২০২৬ আন্তর্জাতিক

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা