প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   প্রকৃত স্বাধীনতা

প্রকৃত স্বাধীনতা

১৯ নভেম্বর ২০১৭ ১১:২৮ এএম
বজ্রশক্তি ডেস্ক

মো. মোস্তাফিজুর রহমান শিহাব:
সমগ্র মানবজাতি বর্তমানে প্রায় দুইশতের মতো ভৌগোলিক রাষ্ট্রে বিভক্ত। বহু সংগ্রাম ও রক্তের বিনিময়ে সংশ্লিষ্ট দেশের জনগণ তাদের স্বাধীন ভূখণ্ড অর্জন করেছে। তারা ভাবছে এটাই প্রকৃত স্বাধীনতা। কিন্তু আসলেই কি তারা স্বাধীন?
মানুষ স্বভাবতই আনুগত্যপ্রবণ। সে কারও না কারও প্রতি অনুগত থাকতে চায় কারণ সিদ্ধান্ত গ্রহণের গুরুদায়িত্বটি সে অন্যের উপর অর্পণ করে ভারমুক্ত থাকতে চায়। বেশিরভাগ ক্ষেত্রেই সে তার আনুগত্য অর্পণ করে থাকে শক্তিমানের প্রতি। এভাবেই নতুন নতুন শক্তির অধীনে সৃষ্টি হয়েছে নতুন নতুন সভ্যতা। এ সভ্যতার বিকাশ ও বিবর্ধনের ফলে নতুন নতুন রাষ্ট্রের সৃষ্টি হয়েছে, সৃষ্টি হয়েছে নতুন ভাব ও আদর্শের। আমরা যদি শুধু আমাদের এ ভারতবর্ষের দিকে তাকাই তাহলেই সহজে বিষয়টি বুঝতে পারবো। প্রচলিত ইতিহাস মোতাবেক ভারতবর্ষে এক সময় আর্যদের শাসন ছিল। পরবর্তীতে মৌর্য, গুপ্ত, পাল ইত্যাদি রাজবংশের শাসন দেখা যায়। এরই ধারাবাহিকতায় এক সময় রাজপুত, আফগান, মোঘলরা ভারতবর্ষকে শাসন করে। এ সময়ে তারা ভারতবর্ষকে নিজেদের খেয়ালখুশি মতো শাসন করে। এরপর ইউরোপ থেকে একদল শকুন উড়ে আসে। তারা ভারতে ব্যবসার নাম করে অনুপ্রবেশ করে ও পরবর্তীতে তাদের মধ্য থেকে ব্রিটিশরা ভারতকে নিজেদের উপনিবেশে পরিণত করতে সক্ষম হয় ও একে দুইশ বছর শোষণ করে। তাদের দুঃশাসনের বিরুদ্ধে অনেক আন্দোলন হয়, দু দুটো বিশ্বযুদ্ধ সংঘটিত হয় পৃথিবীতে, একটা পর্যায়ে ভারত ব্রিটিশদের থেকে স্বাধীনতা লাভ করে। তারা বিদায় হওয়ার সময় ভারতবর্ষকে তিনটি ভাগে ভাগ করে রেখে যায়, যারা নিজেদের স্বাধীন সরকার গঠন করে। একইভাবে আরও যে সকল জায়গায় ইউরোপীয় রাষ্ট্রগুলোর উপনিবেশ ছিল তারাও একে একে স্বাধীনতা ঘোষণা করে। এভাবে বর্তমানে বিশ্বে অনেকগুলো নতুন রাষ্ট্র তৈরি হয় যারা নিজেদের স্বাধীন বলে পরিচয় দিয়ে থাকে।
তারা নিজেদের ভৌগোলিক সীমানায় স্বাধীন ভাবলেও প্রকৃত অর্থে তারা কেউই স্বাধীন নয়। এই রাষ্ট্রগুলো তাদের পূর্বতন প্রভু রাষ্ট্রগুলো থেকে রাজনৈতিকভাবে আলাদা হলেও তাদের আইন-কানুন, দণ্ডবিধি দিয়েই এখনও নিজেদের দেশ পরিচালনা করে চলেছে। তাদের অনুদান ছাড়া এই দেশগুলোর অধিকাংশেরই উন্নয়ন কর্মকাণ্ড হয় না, বাজেট হয় না। পাশ্চাত্যের সংস্কৃতিকেই প্রাণপণে ধারণ করার চেষ্টা করে যাচ্ছে এই দেশগুলো। নিজেদের স্বাধীন ভাবলেও তারা হুকুম মানছে অন্য মানুষের। মানুষকেই তারা প্রভু বলে মেনে চলছে, সুতরাং এটা কখনওই তাদের প্রকৃত স্বাধীনতা নয়। বরং মানুষ যখন স্বাধীনভাবে তার স্রষ্টার হুকুম মানতে সক্ষম হবে তখনই কেবল সে এই পরাধীনতা থেকে মুক্তি পাবে। কেননা স্রষ্টা তার পর নয়, তাই স্রষ্টার অধীনতা মানে পরাধীনতা নয়। প্রত্যেক মানুষের মধ্যে স্রষ্টার রূহ বিরাজ করে।
তেমনি আল্লাহ সমগ্র মানবজাতিকে এক পিতা-মাতা থেকে সৃষ্টি করেছেন। সে হিসেবে সকল মানুষ একে অপরের ভাইবোন। তারা তখনই পূর্ণ স্বাধীনতা লাভ করবে যখন মানবজাতি আল্লাহকে নিজেদের হুকুমদাতা হিসেবে মেনে নিয়ে তার দেয়া আইন-কানুন দিয়ে নিজেদের জীবনকে পরিচালনা করবে। মানুষ তো কারও না কারও আনুগত্য করবেই, প্রশ্ন হলো সে ন্যায়ের আনুগত্য করবে নাকি অন্যায়ের আনুগত্য করবে। যদি সে তার সার্বিক জীবনে শান্তি পেতে চায় তাহলে তাকে অবশ্যই ন্যায় ও সত্যের অনুগামী হতে হবে, কেবল শক্তির অনুগামী হলে চলবে না। স্রষ্টা স্বয়ং হচ্ছেন ন্যায়ের প্রতীক, তিনি সকল সত্যের উৎস। তিনি কোনো অন্যায় আদেশ করতে পারেন না, কেননা তিনিই একমাত্র স্বার্থের উর্ধ্বে। তিনি কারও মুখাপেক্ষী নন যে কিছু হারানো বা প্রাপ্তির আশায় তাঁকে অন্যায় সিদ্ধান্ত দিতে হবে, অন্যায়ের সঙ্গে আপস করতে হবে। মানুষের পক্ষে কখনওই নিরপেক্ষভাবে, স্বার্থের ঊর্ধ্বে উঠে সত্য ও মিথ্যা, ন্যায় ও অন্যায়কে ভিত্তি করে বিধান দেওয়া সম্ভব হয় না, তারা নিজেদের স্বার্থের অনুকূলেই সিদ্ধান্ত ও কর্ম করে থাকে। সুতরাং মানুষকে প্রভু মেনে নিলে সে অন্যায়ের প্রতি আত্মসমর্পণ করতে বাধ্য হয়।
যে কোনো বিধান ভবিষ্যতের জন্যই রচনা করা হয়, আর মানুষ তার ভবিষ্যৎ কিছুই জানে না। কিন্তু স্রষ্টা যেমন মানুষের পূর্ণ অতীত জানেন, তেমনি জানেন তার ভবিষ্যৎ। তাই তাঁর পক্ষেই সম্ভব হয় একটি ত্রুটিহীন ও শাশ্বত জীবনবিধান রচনা করা। তাই তাঁর হুকুম যদি মানবজাতি মেনে নেয় তাহলেই তারা প্রকৃতপক্ষে স্বাধীন হতে পারবে এবং পৃথিবীর বুকে স্বর্গের শান্তি প্রতিষ্ঠা করতে পারবে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
গাজীপুর সংবাদদাতা: গাজীপুরের শ্রীপুরে হেযবুত তওহীদের এক সদস্যের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটির গাজীপুর জেলা শাখা। মঙ্গলবার (১২…
১২ মে ২০২৬ জাতীয়
পারমাণবিক উত্তেজনা কমাতে মস্কোর বিশেষ উদ্যোগ

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত রাশিয়ায় নিয়ে গিয়ে সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার মস্কোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা…
১০ মে ২০২৬ আন্তর্জাতিক

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা