মুক্তির পর রেকর্ড গড়ল ‘তুফান’

২০ জুন ২০২৪ ১১:২৯ এএম
বজ্রশক্তি ডেস্ক

ডেস্ক রিপোর্ট:

মুক্তি পাওয়ার প্রথম দিন থেকেই দর্শকের আগ্রহের শীর্ষে রয়েছে শাকিব খানের ঈদের ছবি ‘তুফান’। সারাদেশে ছবিটি নিয়ে দর্শকের সাড়ায় মুগ্ধ সিনেমা সংশ্লিষ্ট সকল মহলের মানুষ।

ইতোমধ্যে ঢাকার স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস, মধুমিতাসহ দেশজুড়ে ১২০ টির বেশি প্রেক্ষাগৃহে চলছে শাকিব খান অভিনীত এই চলচ্চিত্রটি। মুক্তির দিন থেকে শুরু করে এখন পর্যন্ত একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছে ‘তুফান’। ময়মনসিংহের ছায়াবাণী সিনেমা হলে ‘তুফান’ দেখতে ঝাঁকে ঝাঁকে আসতে থাকে দর্শক। এতে সামাল দিতে না পেরে বাধ্য হয়ে মধ্যরাতেও চালানো হয় ‘তুফান’ এর প্রদর্শনী।

আরও পড়ুন

অনিশ্চয়তার মুখে ‘ফোক ফেস্ট’

অনিশ্চয়তার মুখে ‘ফোক ফেস্ট’

হল সংশ্লিষ্টদের থেকে পাওয়া খবর, ছায়াবাণী সিনেমা হলে ‘তুফান’ এর সন্ধ্যা ও রাতের শো গুলোতে দর্শকের উপচে পড়া ভিড় ছিল। এর মধ্যে অনেক দর্শক ফিরেও গেছেন। অনেকে আবার অপেক্ষাও করছিলেন। এমন অবস্থা হয়েছে যে পুলিশও এসে লোকজন সরাতে পারেনি। পরে দর্শক ও প্রশাসনের অনুরোধে মধ্যরাত ১২ টা থেকে ৩ টা পর্যন্ত ‘তুফান’ এর বিশেষ একটি শোয়ের আয়োজন করা হয়। যা গত দুই দশকের ইতিহাসে এই হলে এমন ঘটনার দেখা মেলেনি।

এদিকে ‘তুফান’ এর টিকিট না পেয়ে হলে ভাঙচুরের ঘটনা ঘটে। গত মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় রাজধানীর মধুমিতা সিনেমা হলে ভাঙচুর চালিয়েছেন একদল বিক্ষুব্ধ দর্শক। এ সময় হলের পোস্টার ডিসপ্লে, চেয়ার ও দরজার গ্লাস ভাঙচুর করে তাণ্ডব চালানো হয়।

‘তুফান’ দেখতে আসা দর্শকদের অভিযোগ, নির্ধারিত দামে টিকিট বিক্রি না করে হলের বাইরে অতিরিক্ত দামে অবৈধভাবে টিকিট বিক্রি করা হচ্ছে। এ সময় টিকিট না পেয়ে দর্শকেরা উত্তেজিত হয়ে ভাঙচুর শুরু করে। এ সময় বেশ কয়েকজন দর্শক একত্র হয়ে লাথি দিয়ে হলের দরজা ভাঙেন। ঢিল ছুড়ে ভাঙা হয় দরজার গ্লাস। ছিঁড়ে ফেলা হয় দেয়ালে সাঁটানো পোস্টার, ভেঙে ফেলা হয় পোস্টার বোর্ড।

এ সময় ‘তুফান’ দেখতে আসা দর্শকেরা আরও অভিযোগ করেন, মঙ্গলবার সন্ধ্যা ছয়টার শো দেখার জন্য মধুমিতা হলে দর্শকের চাপ বেড়ে গেলে টিকিটের সংকট সৃষ্টি হয়। হল কর্তৃপক্ষের যোগসাজশে ব্ল্যাকে ‘তুফান’ এর টিকিট বিক্রি হচ্ছিল বলেও অভিযোগ করেন দর্শকরা।

দেশে দুই দশকের ইতিহাসে স্টার সিনেপ্লেক্সে বাংলা চলচ্চিত্রের সর্বোচ্চ শো এর রেকর্ড গড়েছে ‘তুফান’ এর। প্রেক্ষাগৃহের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাহ উদ্দিন গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, ঈদের দিন অর্থাৎ সিনেমাটি মুক্তির দিনে স্টার সিনেপ্লেক্সে ২২টি শো দিয়ে শুরু করে ‘তুফান’। এরপর দর্শকের চাপ বাড়তে থাকলে তা ৪৭ টি শোতে পৌঁছে। শো আরও বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হল কর্তৃপক্ষ। গণমাধ্যমে তার ভাষ্য, ‘শো বেড়েই চলেছে, কমার কোনো লক্ষণ নেই। অন্যান্য সিনেমার শো কমিয়ে ‘তুফান’ এর শো বাড়ানো হয়েছে।’

স্টার সিনেপ্লেক্সে চলা প্রিয়তমা, পরাণ ও হাওয়া সিনেমাকেও ছাড়িয়ে গেছে ‘তুফান’। বর্তমানে সিনেপ্লেক্সে ‘তুফান’ এর শো বাড়িয়ে ৫১টি করা হয়েছে। এর আগে কোনো বাংলা সিনেমার এত শো চালানো হয়নি বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এদিকে ঢাকার আরেক সিনেপ্লেক্স লায়ন সিনেমাসে ঈদের দিন তুফানের পাঁচটি শো চালানো হয়েছে। দর্শকের চাপ বাড়লে পরে দিনে ১০টি শো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। লায়ন সিনেমাস এর কর্ণধার মির্জা আবদুল খালেক গণমাধ্যমকে জানান, তুফান সিনেমার প্রায় সব শো হাউজফুল যাচ্ছে।

উল্লেখ্য, রায়হান রাফি পরিচালিত ‘তুফান’ সিনেমায় শাকিব খানকে দ্বৈত চরিত্রে দেখা গেছে। এ ছাড়াও নায়কের বিপরীতে অভিনয় করেছেন ভারতের মিমি চক্রবর্তী এবং বাংলাদেশের নাবিলা। আরও আছেন চঞ্চল চৌধুরী, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, সালাহউদ্দিন লাভলু, গাউসুল আলম শাওন প্রমুখ। ‘তুফান’ ছবিটি প্রযোজনা করেছে আলফা-আই স্টুডিওজ লিমিটেড; ডিজিটাল পার্টনার চরকি এবং ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটর হিসেবে আছে এসভিএফ।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা
রিয়াদুল হাসান গৌড়ের রাজ দরবারে চাচা কুতুব খানের মধ্যস্থতায় দীর্ঘ দাসত্ব থেকে মুক্তি পেয়ে সুলতান তাজ খান কররানির মুখোমুখি দাঁড়িয়ে আছেন যুবক ঈসা খাঁ ও ইসমাইল…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!
শাহাদৎ হোসেন:বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির প্রাণভোমরা হলো এই মাটির কৃষক। কৃষকদের আমরা বলি, সব সাধকের বড় সাধক। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তারা যে ফসল ফলায়,…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ