রাশিয়ার বিমান হামলা থেকে রক্ষায় ভূগর্ভস্থ স্কুল তৈরি করছে ইউক্রেন

৩ অক্টোবর ২০২৩ ০৯:০০ এএম
বজ্রশক্তি ডেস্ক

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা থেকে রক্ষা পেতে প্রথমবারের মতো ভূগর্ভস্থ স্কুল তৈরি করতে চলেছে ইউক্রেন। দেশটির পূর্বাঞ্চলীয় শহর খারকিভে এই ধরনের স্কুল নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

টানা দেড় বছরেরও বেশি সময় ধরে রাশিয়া ইউক্রেনে আগ্রাসন চালাচ্ছে এবং অন্যান্য অবকাঠামোর পাশাপাশি স্কুল ও হাসপাতালের মতো বেসামরিক অবকাঠামোকেও রুশ বাহিনী হামলার লক্ষ্যবস্তু করছে বলে অভিযোগ রয়েছে।

মঙ্গলবার (৩ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

আরও পড়ুন

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ান বোমা এবং ক্ষেপণাস্ত্র হামলা থেকে শিক্ষার্থীদের রক্ষা করার জন্য পূর্বাঞ্চলীয় শহর খারকিভে ইউক্রেন তার প্রথম সম্পূর্ণ ভূগর্ভস্থ স্কুল নির্মাণের পরিকল্পনা করেছে বলে শহরটির মেয়র বলেছেন।

আল জাজিরা বলছে, রাশিয়ান সীমান্ত থেকে ৩৫ কিমি (২০ মাইল) এরও কম দূরত্বে অবস্থিত খারকিভ শহরের বহু অংশ প্রায় প্রতিদিনই রাশিয়ান বিমান হামলার শিকার হয়েছে। মূলত সীমান্ত থেকে এই শহরের দূরত্ব কম হওয়ার কারণেই শহরের বাসিন্দারা ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রে পৌঁছানোর সময় পাওয়ার আগেই রাশিয়া আক্রমণ চালাতে পারে।

এই পরিস্থিতিতে রুশ ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা থেকে রক্ষা পেতে প্রথমবারের মতো ভূগর্ভস্থ স্কুল তৈরি করার পরিকল্পনা করছে ইউক্রেন। খারকিভের মেয়র ইহর তেরেখভ টেলিগ্রাম মেসেজিং অ্যাপে লিখেছেন, ‘ইউক্রেনের প্রথম ভূগর্ভস্থ স্কুল তৈরি করার পরিকল্পনা করছি আমরা। এই আশ্রয়স্থল খারকিভের হাজার হাজার শিশুকে ক্ষেপণাস্ত্র হামলার হুমকির সময়ও নিরাপদ, ব্যক্তিগত শিক্ষা চালিয়ে যাওয়ার সুযোগ দেবে।’
অবশ্য এই স্কুলটি ঠিক কবে নাগাদ চালু হবে সে সম্পর্কে বিশদ বিবরণ দেননি ইহর তেরেখভ। তবে তিনি উল্লেখ করেছেন, ‘বাজেট থেকে তহবিলের অভাব সত্ত্বেও’ ২০২৩-২৪ শিক্ষাবর্ষের সময়কালে শিক্ষার ব্যয় কমাবে না খারকিভের কর্তৃপক্ষ। রাশিয়ান ভাষার স্বাধীন সংবাদমাধ্যম মেডুজা মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।

আল জাজিরা বলছে, চলমান যুদ্ধের সময় সম্মুখসারির এলাকায় অবস্থিত ইউক্রেনীয় স্কুলগুলোকে অনলাইনে শিক্ষা কার্যক্রম চালাতে হচ্ছে। গত ১ সেপ্টেম্বর থেকে ইউক্রেনে নতুন স্কুল বছর শুরু হয়েছে এবং এর আগেই খারকিভের মেট্রো স্টেশনগুলোতে প্রায় ৬০টি আলাদা ক্লাসরুমের ব্যবস্থা করেছে শহর কর্তৃপক্ষ।

এসব স্থানে এক হাজারেরও বেশি শিশু শিক্ষার্থী নিরাপদে পড়াশোনা করতে পারবে।

ইউক্রেনের শিক্ষা মন্ত্রণালয় বলেছে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরু হওয়ার পর থেকে ইউক্রেনজুড়ে ৩৬৩টি শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে এবং আরও প্রায় ৩ হাজার ৮০০টি শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।

উল্লেখ্য, খারকিভ হচ্ছে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর। রুশ আগ্রাসন তথা যুদ্ধ-পূর্ববর্তী সময়ে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় এই শহরের জনসংখ্যা ছিল ১৪ লাখেরও বেশি।

খারকিভ অঞ্চলের গভর্নর ওলেহ সিনিয়েহুবভ বলেছেন, গত ২৪ ঘণ্টায় রাশিয়ার গোলাবর্ষণ এবং রকেট হামলার ফলে সেখানে একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা
রিয়াদুল হাসান গৌড়ের রাজ দরবারে চাচা কুতুব খানের মধ্যস্থতায় দীর্ঘ দাসত্ব থেকে মুক্তি পেয়ে সুলতান তাজ খান কররানির মুখোমুখি দাঁড়িয়ে আছেন যুবক ঈসা খাঁ ও ইসমাইল…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!
শাহাদৎ হোসেন:বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির প্রাণভোমরা হলো এই মাটির কৃষক। কৃষকদের আমরা বলি, সব সাধকের বড় সাধক। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তারা যে ফসল ফলায়,…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ